ভারতে গাড়ির বিক্রি ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। তাই বিভিন্ন কোম্পানি প্রতিযোগিতায় নেমে নতুন একাধিক গাড়ি লঞ্চ করছে বাজারে। মধ্যবিত্ত পরিবারের দীর্ঘদিনের স্বপ্ন থাকে যে, ৫ লক্ষ টাকা বাজেটের মধ্যে একটি গাড়ি কেনার। চলুন, এই বাজেটে সেরা কিছু গাড়ি সম্পর্কে জেনে নেওয়া যাক (low budget cars in india 2026)।
ভারতের রাস্তায় সবচেয়ে জনপ্রিয় 'অল্টো' ব্র্যান্ডের আধুনিক সংস্করণ হল এই অল্টো কে১০। ছোট পরিবারের জন্য এটি দারুণ একটি গাড়ি। মডেলটির এক্স-শোরুম দাম শুরু হচ্ছে প্রায় ৩.৭০ লক্ষ টাকা থেকে। গাড়িটিতে রয়েছে ৯৯৮ সিসি-র ৩-সিলিন্ডার কে১০সি পেট্রোল ইঞ্জিন, যা ৬৬.৬২ বিএইচপি পাওয়ার এবং ৮৯ এনএম টর্ক জেনারেট করতে সক্ষম। গাড়িটিতে ৫-স্পিড ম্যানুয়াল এবং এএমটি (AGS) অটোমেটিক গিয়ারবক্সের অপশন রয়েছে। প্রতি লিটার পেট্রোলে ২৪.৯০ কিমি মাইলেজ দেয়। সেইসঙ্গে, স্মার্ট প্লে স্টুডিও টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম এবং ডিজিটাল স্পিডোমিটারের মতো ফিচারও রয়েছে। মারুতি সুজুকি এই গাড়িতে ২ বছর বা ৪০,০০০ কিলোমিটারের স্ট্যান্ডার্ড ওয়ারেন্টি দেয়, যা অতিরিক্ত টাকা দিয়ে ৫ বছর পর্যন্ত বাড়ানো যায়।
34
১৮০ মিমি গ্রাউন্ড ক্লিয়ারেন্সের মতো ফিচার
কম দামে মাইক্রো-এসইউভি'র অনুভূতি চাইলে এই গাড়িটি আপনার জন্য সেরা অপশন হতে পারে। মডেলটির 'টল-বয়' ডিজাইনের কারণে, গাড়িতে ওঠা-নামা করা খুব সহজ। দাম শুরু হচ্ছে প্রায় ৩.৫০ লক্ষ টাকা থেকে। গাড়িটি ২৪.১২ কিমি মাইলেজ দেয়। গাড়িটির সেন্ট্রাল কনসোলে একটি বিশেষ ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার রয়েছে। এছাড়াও অ্যাপল কারপ্লে এবং অ্যান্ড্রয়েড অটো সাপোর্ট সহ টাচস্ক্রিনের ব্যবস্থা আছে। পাশাপাশি খারাপ রাস্তা সামলানোর জন্য ১৮০ মিমি গ্রাউন্ড ক্লিয়ারেন্সের মতো ফিচারও রয়েছে। মারুতি সুজুকি এই গাড়িতেও ২ বছর বা ৪০,০০০ কিলোমিটারের স্ট্যান্ডার্ড ওয়ারেন্টি দেয়।
বাজেট গাড়ির মধ্যে সবচেয়ে আকর্ষণীয় এবং স্পোর্টি লুকের গাড়ি হল ফরাসি সংস্থা রেনল্ট কুইড। মডেলটির ডিজাইন প্রিমিয়াম গাড়ির মতো অনুভূতি দেয়। এই গাড়িটির দাম শুরু হচ্ছে প্রায় ৪.৬৯ লক্ষ টাকা থেকে। মডেলটিতে রয়েছে ৯৯৯ সিসি-র স্মার্ট এফিসিয়েন্সি পেট্রোল ইঞ্জিন। গাড়িটিতে ৫-স্পিড ম্যানুয়াল এবং ইজি-আর এএমটি অটোমেটিক গিয়ারবক্সের অপশন রয়েছে। এটি প্রতি লিটারে ২১.৪৬ কিমি মাইলেজ দেয়। এই গাড়িতে টাচস্ক্রিন মিডিয়ান্যাভ সিস্টেম, এলইডি ডিআরএল, এলইডি টেল ল্যাম্প, ইলেকট্রনিক স্টেবিলিটি প্রোগ্রাম (ESP), হিল স্টার্ট অ্যাসিস্ট এবং ট্র্যাকশন কন্ট্রোলের মতো ফিচার রয়েছে। রেনল্ট এই গাড়িতে ২ বছর বা ৫০,০০০ কিলোমিটার পর্যন্ত ওয়ারেন্টি দেয়।