Cristiano Ronaldo: পর্তুগালে মিনারেল ওয়াটার কারখানা, নতুন ব্যবসায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

Published : Nov 26, 2026, 11:53 AM IST
cristiano ronaldo

সংক্ষিপ্ত

Cristiano Ronaldo Water Business: সম্প্রতি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা করেছেন পর্তুগালের (Portugal) কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এবার তিনি নিজের দেশে বিপুল অর্থ বিনিয়োগ করে মিনারেল ওয়াটার কারখানা তৈরি করছেন এই তারকা। তিনি জলের ব্যবসায় বিনিয়োগ করেছেন।

Cristiano Ronaldo Water Brand: একটি ছোট্ট পদক্ষেপেই বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে চলে এসেছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ২০২১ সালের ইউরো কাপের (UEFA EURO 2020) আগে সাংবাদিক বৈঠকে টেবলের উপর রাখা কোকা-কোলার বোতল সরিয়ে জলের বোতল তুলে নিয়েছিলেন পর্তুগিজ মহাতারকা। মুখে বলেছিলেন, ‘আগুয়া’ (Agua), অর্থাৎ জল। তাঁর সেই বার্তার অর্থ ছিল স্পষ্ট—ঠান্ডা পানীয় নয়, সুস্থ থাকতে পান করুন জল। এবার সেই জলকেই ব্যবসার অন্যতম বড় মাধ্যম করে তুলতে চলেছেন রোনাল্ডো। নিজের দেশ পর্তুগালে (Portugal) প্রায় ২০ মিলিয়ন ইউরো বিনিয়োগে তৈরি করছেন অত্যাধুনিক মিনারেল ওয়াটারের কারখানা।

জলের ব্যবসায় রোনাল্ডো

২০২১ সালে বুদাপেস্টে হাঙ্গেরির বিরুদ্ধে পর্তুগালের ইউরো কাপের প্রথম ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে বসেছিলেন রোনাল্ডো। তাঁর সামনে রাখা ছিল প্রতিযোগিতার অন্যতম স্পনসর কোকা-কোলার দু'টি বোতল। কিন্তু সেগুলি সরিয়ে পাশে রাখা জলের বোতল তুলে নেন তিনি। এরপর বোতলটি ক্যামেরার সামনে তুলে ধরে বলেন, ‘আগুয়া’। মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় সেই দৃশ্য। রোনাল্ডোর এই পদক্ষেপের পর কোকা-কোলার শেয়ারের দরে পতন হয়েছিল বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়। সংস্থাটির বাজারমূল্য ২৪২ বিলিয়ন ডলার থেকে কমে ২৩৮ বিলিয়ন ডলারে নেমে এসেছিল। যদিও এই পতনের জন্য শুধুমাত্র রোনাল্ডোর ওই ঘটনাকেই দায়ী করার কোনও নিশ্চিত প্রমাণ নেই। তবে তাঁর বিপুল জনপ্রিয়তা যে বিশ্বজুড়ে আলোচনার ঝড় তুলেছিল, তা নিয়ে সন্দেহ নেই। ফিটনেস এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের প্রতি বরাবরই বিশেষ গুরুত্ব দেন রোনাল্ডো। চিনিযুক্ত পানীয় এড়িয়ে চলার পরামর্শও দিয়েছেন একাধিকবার। এবার সেই স্বাস্থ্যসচেতনতার সঙ্গে জুড়ে গিয়েছে তাঁর ব্যবসায়িক পরিকল্পনা।২০২৩ সালের জুন মাসে স্পেনের মাদ্রিদে নিজের মিনারেল ওয়াটারের ব্র্যান্ড ‘উরসু৯’ (Ursu9) বাজারে আনেন রোনাল্ডো। পর্তুগালের জল ব্যবসায় যুক্ত সংস্থা Grupo Outeirinho এবং Francisco Ferreira-র সঙ্গে অংশীদারিত্বে এই উদ্যোগ শুরু করেন তিনি। স্পেনের আভিলা প্রদেশের এল ওসো অঞ্চলে একটি প্রাকৃতিক প্রস্রবণ থেকে এই জলের উৎস। সংস্থার দাবি, উরসু৯ প্রাকৃতিকভাবে অ্যালকালাইন ধর্মসম্পন্ন, যার pH মাত্রা ৯। পাশাপাশি এতে অ্যান্টিঅক্সিড্যান্ট বৈশিষ্ট্যও রয়েছে বলে দাবি করা হয়।

জলের ব্যবসার পরিধি বাড়াচ্ছেন রোনাল্ডো

পর্তুগাল ছাড়াও স্পেন, চিলি, ব্রিটেন, কম্বোডিয়া এবং উজবেকিস্তান-সহ ১৫টিরও বেশি দেশে এই জল রফতানি করা হচ্ছে বলে জানা গিয়েছে। এবার নিজের দেশ পর্তুগালেই ব্যবসার পরিধি আরও বাড়াতে চলেছেন পাঁচবারের ব্যালন ডি'অর জয়ী তারকা। Grupo Outeirinho-র সঙ্গে ৫০-৫০ অংশীদারিত্বে প্রায় ২০ মিলিয়ন ইউরো বিনিয়োগে নতুন কারখানা তৈরি করছেন তিনি। পর্তুগালের ব্রাগানসা জেলার গোস্তেই গ্রামের একটি প্রাকৃতিক জলপ্রস্রবণকে কেন্দ্র করে গড়ে উঠবে এই কারখানা। পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের শেষের দিকে কারখানার নির্মাণকাজ সম্পূর্ণ হবে। এরপর ২০২৮ সালের গোড়ার দিকে আন্তর্জাতিক বাজারকে লক্ষ্য করে শুরু হতে পারে জল রফতানি। ফুটবল মাঠে একের পর এক রেকর্ড গড়ার পাশাপাশি এবার মিনারেল ওয়াটারের ব্যবসাতেও বিশ্ববাজারে নিজের প্রভাব বিস্তার করতে চাইছেন রোনাল্ডো।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

FC Barcelona: লিলের কাছে হার বায়ার্নের, চ্যাম্পিয়ন্স লিগে ৪ নম্বরে উঠে এল বার্সেলোনা
Rohit Sharma: আইপিএল-এ নেতৃত্বে ফিরছেন রোহিত শর্মা, ইঙ্গিত মুম্বই ইন্ডিয়ানসের