CWG 2026: কমনওয়েলথ গেমসে ভারতের প্রথম পদক, ঝান্ডু কুমারকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

Published : Jul 25, 2026, 12:01 PM IST
Jhandu Kumar CWG 2026

সংক্ষিপ্ত

Commonwealth Games 2026: এবারের কমনওয়েলথ গেমসের উদ্বোধনের আগেই মহিলাদের ৭৫ কেজি বিভাগের বক্সিংয়ে সরাসরি সেমি-ফাইনালে পৌঁছে দেশের হয়ে প্রথম পদক নিশ্চিত করেন অলিম্পিক্সে (Olympics) পদকজয়ী বক্সার লাভলিনা বরগোহাঁই (Lovlina Borgohain)। এবার সরকারিভাবে প্রথম পদক পেলেন প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার (Jhandu Kumar)।

DID YOU KNOW ?
ই-রিকশা চালক ঝান্ডু
বিহারের ছেলে ঝান্ডু কুমার একসময় ই-রিকশা চালাতেন। তিনিই কমনওয়েলথ গেমসে পদক জিতলেন।

Para Powerlifter Jhandu Kumar: চলতি কমনওয়েলথ গেমসে (2026 Commonwealth Games) ভারতের প্রথম পদক জয়ের পর প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমারকে (Jhandu Kumar) অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi)। তাঁর অনুপ্রেরণাদায়ক পারফরম্যান্সের প্রশংসা করে মোদি বলেন, ঝান্ডুর অধ্যবসায় ও অদম্য মানসিকতাই এই সাফল্যের মূল চাবিকাঠি। গ্লাসগোয় (Glasgow) চলতি কমনওয়েলথ গেমসে পুরুষদের হেভিওয়েট বিভাগে ব্রোঞ্জ পদক জিতে পদক তালিকায় ভারতের নাম যুক্ত করেছেন ২৯ বছর বয়সি ঝান্ডু। তাঁকে অভিনন্দন জানিয়ে 'এক্স' হ্যান্ডলে প্রধানমন্ত্রী লিখেছেন, ‘পুরুষদের হেভিওয়েট প্যারা পাওয়ারলিফটিং ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতে #CWG2026-এ ভারতের পদক যাত্রার সূচনা করেছেন ঝান্ডু কুমার। তাঁর এই অসাধারণ পারফরম্যান্সের জন্য আন্তরিক অভিনন্দন।’

দেশের গৌরব বৃদ্ধি ই-রিকশা চালকের

কমনওয়েলথ গেমসে ব্রোঞ্জ পদক জয়ের মধ্য দিয়ে ঝান্ডুর জীবনের এক অসাধারণ সংগ্রামের গল্প পূর্ণতা পায়। বিহারে একসময় তিনি ই-রিকশা চালাতেন এবং সবজি বিক্রেতা বাবাকে কাজে সাহায্য করতেন। সেখান থেকে কমনওয়েলথ গেমসের পদকজয়ী হওয়া ভারতের জন্য গর্বের মুহূর্ত। এই লড়াকু যুবক পদক জেতার পর তাঁর লড়াই ও অধ্যবসায়েরও প্রশংসা করেন। তিনি 'এক্স' হ্যান্ডলে লিখেছেন, 'এই অর্জন তাঁর অসীম শক্তি, অটল সংকল্প এবং বছরের পর বছর ধরে কঠোর অনুশীলন ও শৃঙ্খলার এক শক্তিশালী প্রতিফলন। সব বাধা অতিক্রম করে আন্তর্জাতিক মঞ্চে নিজেকে প্রমাণ করে তিনি সারা দেশকে গর্বিত করেছেন এবং অসংখ্য ভারতীয়কে অনুপ্রাণিত করেছেন।'

 

 

দেশকে পদক এনে দিতে পেরে গর্বিত ঝান্ডু

চলতি কমনওয়েলথ গেমসে দেশের জন্য প্রথম পদক জেতার পর ঝান্ডু বলেছেন, এই ব্রোঞ্জ পদক তাঁর জীবনের সবচেয়ে আনন্দের মুহূর্তগুলির একটি। পদক জয়ের পর প্রথমেই তাঁর পরিবারের কথা মনে পড়েছে। পাশাপাশি যাঁরা শুরু থেকেই তাঁর পাশে ছিলেন, তাঁদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। গ্লাসগো কমনওয়েলথ গেমসের অন্যতম অনুপ্রেরণাদায়ক গল্পের জন্ম দেন ঝান্ডু। তিনি গ্রুপ-বি থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন, যেখানে পয়েন্টভিত্তিক ব্যবস্থার কারণে সাধারণত লিফটাররা কিছুটা অসুবিধায় থাকেন। দ্বিতীয় প্রচেষ্টায় ১৯০ কেজি ওজন সফলভাবে তুলে তিনি ১৩০.৯ পয়েন্ট অর্জন করেন। শেষ প্রচেষ্টায় ১৯৬ কেজি তুলতে ব্যর্থ হলেও তাঁর অর্জিত পয়েন্টই ব্রোঞ্জ নিশ্চিত করার জন্য যথেষ্ট ছিল। নাইজেরিয়ার রিলুওয়ান ইদ্রিস সোনা জেতেন। ইংল্যান্ডের ম্যাথিউ হার্ডিং অল্প ব্যবধানে ঝান্ডুকে পিছনে ফেলে রুপো জেতেন। ঝান্ডু ঐতিহাসিক ব্রোঞ্জ পদক নিয়ে পোডিয়াম সম্পূর্ণ করেন। এটি ছিল গ্লাসগো কমনওয়েলথ গেমসে ভারতের প্রথম পদক। এর আগে দিনের শুরুতে পুরুষদের লাইটওয়েট প্যারা পাওয়ারলিফটিং বিভাগে ভারত অল্পের জন্য পদক হাতছাড়া করেছিল। তবে ঝান্ডুর সাফল্য সেই হতাশাকে মুহূর্তেই আনন্দে পরিণত করে এবং ভারতীয় শিবিরে উৎসবের আবহ তৈরি হয়।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
চলতি কমনওয়েলথ গেমসে ভারতের ২ পদক নিশ্চিত।
চলতি কমনওয়েলথ গেমসে মহিলাদের বক্সিংয়ে পদক নিশ্চিত করেছেন লাভলিনা বরগোহাঁই। এবার পদক জিতলেন ঝান্ডু কুমার।
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Ronaldo Retirement: এবার তাহলে শেষপর্ব! পর্তুগালের জার্সি তুলে রাখার দিনক্ষণ কি চূড়ান্ত করে ফেলেছেন সিআর৭?
Commonwealth Games 2026 Boxing: স্কটিশ বক্সারকে উড়িয়ে প্রি-কোয়ার্টারে ভারতের জাদুমণি, এবার সামনে পাকিস্তান