Dhiraj Bommadevara Wins Gold: তিরন্দাজি বিশ্বকাপের ফাইনালে সোনা জিতে ইতিহাস ধীরাজ বোমাদেভরা-র

Published : Sep 14, 2026, 12:37 PM IST
Dhiraj Bommadevara and Ankita Bhakat

সংক্ষিপ্ত

Dhiraj Bommadevara Wins Gold: তিরন্দাজি বিশ্বকাপ ফাইনালে পুরুষদের রিকার্ভ ব্যক্তিগত ইভেন্টে সোনা জিতে ইতিহাস গড়েছেন ২৫ বছর বয়সী ভারতীয় তিরন্দাজ ধীরাজ বোমাদেভরা। প্রথম ভারতীয় হিসেবে তিরন্দাজি বিশ্বকাপ ফাইনালে সোনা জিতলেনও অন্ধ্রপ্রদেশের ধীরাজ।

Dhiraj Bommadevara Wins Gold: ভারতীয় তিরন্দাজিতে নয়া ইতিহাস। এতদিনের অধরা মাধুরী তিরন্দাজির রিকার্ভ বিভাগে এবার ভারত পেল বিশ্বচ্যাম্পিয়ন। মেক্সিকোর সালতিয়োতে অনুষ্ঠিত তিরন্দাজি বিশ্বকাপ ফাইনালে পুরুষদের রিকার্ভ ব্যক্তিগত ইভেন্টে সোনা জিতে ইতিহাস গড়েছেন ২৫ বছর বয়সী ভারতীয় তিরন্দাজ ধীরাজ বোমাদেভরা। প্রথম ভারতীয় পুরুষ রিকার্ভ তিরন্দাজ হিসেবে এই বিরল সম্মান অর্জন করলেন তিনি। প্রথম ভারতীয় হিসেবে তিরন্দাজি বিশ্বকাপ ফাইনালে সোনা জিতলেনও অন্ধ্রপ্রদেশের ধীরাজ। সব মিলিয়ে তৈরি হলো এক সোনালী অধ্যায়।

অনবদ্য ইতিহাস গড়া পারফরম্যান্স

ফাইনালে এক রোমাঞ্চকর লড়াইয়ে জাপানের নকানিষি জুনিয়াকে ৬-৫ ব্যবধানে হারিয়ে দেন ধীরাজ। খেলার সিদ্ধান্ত গড়ায় ফাইনাল 'শুট-অফে'। অত্যন্ত চাপের মুখে নিখুঁত পারফরম্যান্স দেখিয়ে শুট-অফে ধীরাজ দশ পয়েন্ট অর্জন করেন, যেখানে জাপানি প্রতিযোগী তুলে নেন ৯ পয়েন্ট। পাঁচ সেটের লড়াইয়ের স্কোরলাইন ছিল যথাক্রমে ২৮-২৮, ২৮-২৯, ২৯-২৮, ২৮-৩০ এবং ২৮-২৭।

দেখুন ভিডিও

দীর্ঘ প্রতীক্ষার অবসান

ধীরাজের এই জয় ভারতীয় আরচারির জন্য এক বিশাল মাইলফলক। এর আগে ২০০৭ সালে দুবাইয়ে দোলা বন্দ্যোপাধ্যায় প্রথম ভারতীয় হিসেবে বিশ্বকাপ ফাইনালে মহিলা রিকার্ভে সোনা জিতেছিলেন। দীর্ঘ ১৮ বছর পর দ্বিতীয় ভারতীয় এবং প্রথম পুরুষ আরচার হিসেবে বিশ্বমঞ্চের সেরা ইভেন্টে সোনা জিতলেন ধীরাজ। ২০১০ সালে জয়ন্ত তালুকদারের ব্রোঞ্জ জয়ের পর পুরুষ বিভাগে মেডেলের যে খরা ছিল, তা-ও কাটালেন সেনাবিভাগের এই তিরন্দাজ।

ধীরাজের ঐতিহাসিক জয়ের সেরা কিছু তথ্য:

ঐতিহাসিক সাফল্য: প্রথম ভারতীয় পুরুষ রিকার্ভ তিরন্দাজ হিসেবে বিশ্বকাপ ফাইনালের ব্যক্তিগত ইভেন্টে সোনা জয়।

স্বপ্নের যাত্রা: কোয়ার্টার ফাইনালে তুরস্কের বার্কিম টু মের এবং সেমিফাইনালে ফ্রান্সের জাঁ-চার্লস ভালদোঁ, দুজনকেই ৭-১ ব্যবধানে উড়িয়ে ফাইনালে ওঠেন তিনি।

একমাত্র প্রতিনিধি:মেক্সিকোর এই টুর্নামেন্টে বিশ্বের সেরা আটজন আরচারের মধ্যে ভারতের একমাত্র প্রতিনিধি ছিলেন ধীরাজই।

যোগ্যতা অর্জন: চলতি বছর আন্তালিয়ায় বিশ্বকাপ স্টেজ-৩ এ ব্যক্তিগত সোনা এবং কুমকুম মোহদের সাথে মিক্সড টিমে সোনা জিতে এই বিশ্বকাপের মূল পর্বে নাম লেখান তিনি।

বিজয়ওয়াড়ার ছেলের কীর্তি

বিজয়ওয়াড়ার ছেলে ধীরাজ বোমাদেভরা বর্তমানে বিশ্ব ক্রমপর্যায়ে ১০ নম্বরে রয়েছেন। এর আগে ২০২৩ ও ২০২৪ সালেও তিনি বিশ্বকাপ ফাইনাল খেলেছিলেন, তবে পদক ছাড়াই ফিরতে হয়েছিল। এবার বিশ্বমঞ্চে নিজের কেরিয়ারের সেরা শিরোপা জিতে ভারতীয় আরচারিকে এক নতুন উচ্চতায় নিয়ে গেলেন এই তরুণ তারকা।

PREV
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Today’s News in Bengali Live: Dhiraj Bommadevara Wins Gold - তিরন্দাজি বিশ্বকাপের ফাইনালে সোনা জিতে ইতিহাস ধীরাজ বোমাদেভরা-র
Women's Asia Cup 2026: পুরুষদের পর এবার মহিলারা, PCB প্রধানের হাত থেকে এশিয়া কাপের ট্রফি নিল না ভারত