ফের শীর্ষকর্তার নিশানায় বিনিয়োগকারী সংস্থা, আইএসএল শুরুর আগেই তাল কাটল ইস্টবেঙ্গলে

Published : Feb 05, 2026, 07:50 PM IST
East Bengal FC

সংক্ষিপ্ত

East Bengal Club: নানা ঘটনায় বিভিন্ন সময়ে ইস্টবেঙ্গল সমর্থকদের ক্ষোভের কারণে পরিণত হয়েছেন শীর্ষকর্তা দেবব্রত সরকার (Debabrata Sarkar)। যিনি গড়ের মাঠে নিতু নামে পরিচিত। ফের ইস্টবেঙ্গলের শীর্ষকর্তার মন্তব্য নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।

DID YOU KNOW ?
সমস্যায় ইস্টবেঙ্গল ক্লাব
ফের বিনিয়োগকারী সংস্থার সঙ্গে ইস্টবেঙ্গল ক্লাবের কর্মকর্তাদের দ্বন্দ্ব প্রকট হয়েছে। ফলে আইএসএল শুরু হওয়ার মুখে সমস্যায় দল।

East Bengal Club vs Emami: বিনিয়োগকারী সংস্থার সঙ্গে ক্লাবের কর্মকর্তাদের দ্বন্দ্ব ইস্টবেঙ্গলে নতুন কিছু নয়। অতীতে বারবার এই ঘটনা দেখা গিয়েছে। এবার আইএসএল (Indian Super League 2026) শুরু হওয়ার ঠিক আগে ফের বিনিয়োগকারী সংস্থাকে আক্রমণ করলেন ইস্টবেঙ্গল ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার (Debabrata Sarkar)। তিনি প্রকাশ্যে বিনিয়োগকারী সংস্থাকে আক্রমণ করে এবারের আইএসএল-এ দলের সব ম্যাচ বয়কট করার কথা জানিয়েছেন। বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন (Vivekananda Yuba Bharati Krirangan) না কিশোর ভারতী ক্রীড়াঙ্গন (Kishore Bharati Krirangan), কোথায় ইস্টবেঙ্গলের হোম ম্যাচগুলি হবে, তা নিয়েই কর্মকর্তাদের সঙ্গে বিনিয়োগকারী সংস্থার দ্বন্দ্ব তৈরি হয়েছে। আইএসএল শুরু হওয়ার মুখে এই ঘটনায় অস্বস্তিতে লাল-হলুদ শিবির। সমর্থকদের আশঙ্কা, এই দ্বন্দ্বে দলের মনোবল ধাক্কা খেতে পারে।

ইস্টবেঙ্গল শীর্ষকর্তার দাবি কী?

বিনিয়োগকারী সংস্থাকে আক্রমণ করে দেবব্রত বলেছেন, ‘ইস্টবেঙ্গল ক্লাব বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে সব ম্যাচ খেলতে চায়, কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে নয়। ইমামি ম্যানেজমেন্ট যদি বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে বেশিরভাগ ম্যাচ আয়োজন না করে, তাহলে ক্লাবের সদস্যরা এবং এগিজিকিউটিভ কমিটি সেই ম্যাচগুলি বয়কট করবে।’ ইস্টবেঙ্গল শীর্ষকর্তা আরও বলেছেন, ‘বিনিয়োগকারী সংস্থা বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে ম্যাচ আয়োজন করার জন্য টাকা বরাদ্দ করেছে। আমাদের জানানো হয়েছিল, বেশিরভাগ ম্যাচই বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজন করা হবে। কিন্তু এখন কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে ম্যাচ আয়োজন করা হচ্ছে।’

ক্লাব-বিনিয়োগকারী বিচ্ছেদ আসন্ন?

অতীতে ইস্টবেঙ্গল ক্লাবের কর্মকর্তাদের সঙ্গে দ্বন্দ্বের জেরে সরে যায় বিনিয়োগকারী সংস্থা কোয়েস (Quess corp limited), মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) দৌত্যে আসা শ্রী সিমেন্ট (Shree Cement)। এরপর ২০২২ সালে মুখ্যমন্ত্রীর উদ্যোগেই ইস্টবেঙ্গলে বিনিয়োগ করে ইমামি। কিন্তু এবার সেই সংস্থার সঙ্গেও ক্লাবের বনিবনা হচ্ছে না। ফলে আইএসএল শুরু হওয়ার আগেই ইস্টবেঙ্গল ক্লাব ও বিনিয়োগকারী সংস্থার বিচ্ছেদের আশঙ্কা তৈরি হয়েছে। ফলে সদস্য-সমর্থকরা চিন্তিত। অনেকেই বিনিয়োগকারী সংস্থার বিরুদ্ধে শীর্ষকর্তার এভাবে প্রকাশ্যে মুখ খোলাকে ভালো চোখে দেখছেন না।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
১৪
১৪ ফেব্রুয়ারি শুরু হচ্ছে আইএসএল।
১৪ ফেব্রুয়ারি শুরু হচ্ছে আইএসএল। কলকাতার তিন প্রধান-সহ ১৪ দল এই লিগে খেলবে।
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

টি-২০ বিশ্বকাপ ২০২৬: 'আমরা কলম্বোয় যাচ্ছি,' পাকিস্তানের বিরুদ্ধে খেলতে তৈরি সূর্যকুমার
JJ Smuts T20 World Cup: কোনও দিন সে দেশেই যাননি, তবু যে নিয়মে ইতালির হয়ে বিশ্বকাপে খেলছেন স্মাটস