East Bengal: আইএসএল জিতিয়েও ইস্টবেঙ্গলে থাকা হল না অস্কারের! লিখলেন, " ইস্টবেঙ্গল সবসময় আমার হৃদয়ে থাকবে!"

Published : Jun 01, 2026, 11:13 PM IST
East Bengal

সংক্ষিপ্ত

East Bengal: সোমবার, আনুষ্ঠানিকভাবে সেই কথা জানিয়ে দিলেন অস্কার। সোশ্যাল মিডিয়াতে একটি পোষ্ট করে তিনি লিখেছেন, “মরশুম শেষ হওয়ার পর, আমার এবং বেশিরভাগ ফুটবলারের সঙ্গে চুক্তি শেষ হয়ে গেছে ৩১ মে। জীবনের মতোই ফুটবলে ব্যাখ্যা, পরিকল্পনা এবং দূরদৃষ্টি সবার উপরে রাখতে হয়।"

East Bengal: লাল হলুদ তাঁবুতে তাঁর হাত ধরে নেমে এসেছে অকাল বসন্ত। দীর্ঘ ২২ বছর পর, জাতীয় স্তরের লিগ প্রতিযোগিতায় নজরকাড়া সাফল্য। আইএসএল ট্রফি জিতেছে ইস্টবেঙ্গল। নোরঞ্জন ভট্টাচার্য, সুভাষ ভৌমিক এবং তারপর অস্কার ব্রুজো (oscar bruzon news)। আজ একই সারিতে। দীর্ঘদিন ধরে লড়াই, একাধিকবার মন ভেঙে চূরমার হয়ে যাওয়া, ঘুরে দাঁড়িয়েও আবার ব্যর্থতা! সেই চেনা ছবিকেই এক লহমায় বদলে দিলেন স্প্যানিশ হেডস্যার অস্কার ব্রুজো। কিন্তু তারপরেও লাল হলুদে তিনি আর থাকছেন না (east bengal news today)। 

আইএসএল জিতিয়েও ইস্টবেঙ্গলে থাকা হল না অস্কারের

সোমবার, আনুষ্ঠানিকভাবে সেই কথা জানিয়ে দিলেন অস্কার। সোশ্যাল মিডিয়াতে একটি পোষ্ট করে তিনি লিখেছেন, “মরশুম শেষ হওয়ার পর, আমার এবং বেশিরভাগ ফুটবলারের সঙ্গে চুক্তি শেষ হয়ে গেছে ৩১ মে। জীবনের মতোই ফুটবলে ব্যাখ্যা, পরিকল্পনা এবং দূরদৃষ্টি সবার উপরে রাখতে হয়। স্থিতাবস্থা এবং সঠিক সময়ে উপযুক্ত সিদ্ধান্ত নেওয়া না হলে, দীর্ঘমেয়াদী পরিকল্পনায় কোনও প্রোজেক্টকেই এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। তাই আমি, আদ্রিয়ান এবং জ়েভিয়ার সিদ্ধান্ত নিয়েছি যে, ইস্টবেঙ্গলের সঙ্গে সম্পর্ক আর এগিয়ে নিয়ে যাব না।"

 

 

তারপরেই ইস্টবেঙ্গলের আইএসএল জয়ী কোচ যোগ করেছেন, “এই মরশুমটা সারাজীবন মনে রাখব আমি। ঐতিহাসিক আইএসএল জয়। দলের প্রত্যেকে কঠোর পরিশ্রম করে এই ট্রফি অর্জন করেছে। ফলের সমস্ত ফুটবলাররা পুরোপুরি পেশাদার এবং অসাধারণ একেকজন লড়াকু মানুষ। আমরা ডুরান্ড কাপ এবং সুপার কাপের মতো ঐতিহ্যশালী দুটো ট্রফির ফাইনালে খেলেছি। আর সেই দুটোই পেনাল্টিতে হেরেছি। খুব দুঃখ হয়েছিল মনে। কিন্তু গোটা দল যেভাবে তারপর ঘুরে দাঁড়িয়েছে এবং দৃঢ়তা ও কঠিন মানসিকতা দেখিয়ে দ্রুত ফিরে এসে আইএসএল জিতেছে, সেখানে দাঁড়িয়ে আমাদের সকলের গর্ব হওয়া উচিত।"

"ইস্টবেঙ্গল সবসময় আমার হৃদয়ে থাকবে" লিখলেন স্প্যানিশ হেডস্যার

সবশেষে স্প্যানিশ হেডস্যার জানিয়েছেন, “দলের ফুটবলার, সাপোর্ট স্টাফ, ইমামি অফিশিয়াল, ক্লাবকর্তা এবং সমর্থকদের কাছে আমি সারাজীবন কৃতজ্ঞ থাকব। আপনারা আমাকে সবকিছু দিয়েছেন, পাশে থেকেছেন। আশা করি, আমিও প্রতিদান হিসেবে কিছু দিতে পেরেছি আপনাদের। ইস্টবেঙ্গল সবসময় আমার হৃদয়ে থাকবে।"

তবে হ্যাঁ, নতুনভাবে তাঁর সঙ্গে যদি ইস্টবেঙ্গল আবার চুক্তি করে, সেটা আলাদা বিষয়। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

IPL 2026 Final: আইপিএল জিতে কত টাকা এল আরসিবি-র ঝুলিতে? সেরা মাঠ এবং পিচের তকমা পেল ইডেন
Virat Kohli: অনুষ্কাকে জড়িয়ে ধরলেন কার্তিক! দেখামাত্রই বিরাট যা করলেন...সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল ভিডিও