East Bengal vs Al Seeb: আল সিবের বিরুদ্ধে সমানে সমানে টক্কর! গোলশূন্য ড্র করে ঘরে ফিরছে ইস্টবেঙ্গল

Published : Oct 28, 2026, 08:30 AM IST
East Bengal vs Al Seeb

সংক্ষিপ্ত

East Bengal vs Al Seeb: এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এর ম্যাচে দুর্দান্ত লড়াই ইস্টবেঙ্গলের। তবে গোল আসেনি। মঙ্গলবার রাতে, ওমানের আল সিব স্টেডিয়ামে সেই দেশের দল আল সিবের বিরুদ্ধে গোলশূন্য ড্র করল ইস্টবেঙ্গল (East Bengal vs Al Seeb)। যদিও এই ম্যাচে নামার আগে বেশ ভালো ফর্মে ছিল লাল হলুদ ব্রিগেড।

East Bengal vs Al Seeb: এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এর ম্যাচে দুর্দান্ত লড়াই ইস্টবেঙ্গলের। তবে গোল আসেনি। মঙ্গলবার রাতে, ওমানের আল সিব স্টেডিয়ামে সেই দেশের দল আল সিবের বিরুদ্ধে গোলশূন্য ড্র করল ইস্টবেঙ্গল (East Bengal vs Al Seeb)। যদিও এই ম্যাচে নামার আগে বেশ ভালো ফর্মে ছিল লাল হলুদ ব্রিগেড। আইএসএল-এর দুটি ম্যাচেই দুটি জয় এবং গোলের বন্যা। তবে হ্যাঁ, জিততে না পারলেও এসিএল টু-র দুটি ম্যাচেই যথেষ্ট পারফরম্যান্স দেখা গেল হাবাসের ছেলেদের তরফে। বেশ কয়েকজন লাল হলুদ সমর্থক খেলাও দেখতে যান। তবে ওমান থেকে ইস্টবেঙ্গল ৩ পয়েন্ট নিয়ে ফিরছে না। এক পয়েন্ট নিয়েই ঘরে ফিরছে তারা (afc champions league 2)।

আল সিবের বিরুদ্ধে সমানে সমানে টক্কর

মাঝমাঠে ইস্টবেঙ্গল বলের দখল রাখলেও সুযোগ কম তৈরি হয়েছে। প্রথমার্ধে বল দখলের লড়াইতে দুই দলই টক্কর দেয়। তবে আক্রমণের নিরিখে কিছুটা এগিয়ে ছিল ইস্টবেঙ্গল। কিন্তু বিপক্ষ বক্সে গিয়ে বারবার আটকে গেল লাল হলুদ ব্রিগেড। পাল্টা সুযোগ তৈরি করে আল সিবও। ম্যাচের ১২ মিনিটে, দুরন্ত একটি সেভ করেন লাচেনপা।এরপর ম্যাচের ৩০ মিনিটে, সুযোগ চলে আসে ডেভিডের সামনে। কিন্তু এক্ষেত্রে আবার সেভ করেন আল সিব গোলকিপার। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য অবস্থাতেই। তবে দ্বিতীয়ার্ধে বেশ জাঁকিয়ে বসে আল সিব। ধীরে ধীরে বল পজিশন বাড়াতে থাকে তারা। শেষদিকে, একের পর এক সেভ করেন লাচেনপা। এমনকি, ইস্টবেঙ্গল ডিফেন্সও সজাগ ছিল। খেলার ৮০ মিনিটে, একটি সহজ সুযোগ পান লোবা। কিন্তু তাঁর শট বাইরে চলে যায়।

গোলশূন্য ড্র করে ঘরে ফিরছে ইস্টবেঙ্গল

তারপর আর কোনও গোল হয়নি। শেষপর্যন্ত, গোলশূন্য অবস্থায় শেষ হয় এই ম্যাচ।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Mirabai Chanu: ২০২৬ সালের বিশ্ব ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে ভারতকে নেতৃত্ব দেবেন মীরাবাঈ চানু
Abhishek Sharma: টি-২০ ম্যাচে ১১-তম শতরান, বিরাট কোহলিকে ছাপিয়ে গেলেন অভিষেক শর্মা