East Bengal ISL 2026: ত্রাতা সেই মুখ্যমন্ত্রী! যুবভারতীতেই আইএসএল খেলবে ইস্টবেঙ্গল, খুশি সমর্থকরা

Published : Feb 11, 2026, 12:46 PM IST
East Bengal ISL 2026

সংক্ষিপ্ত

East Bengal ISL 2026: শ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে এবার সমস্যা মিটল ইস্টবেঙ্গলের। লাল হলুদের সব ম্যাচ হবে যুবভারতী ক্রীড়াঙ্গনে (east bengal isl schedule)।

East Bengal ISL 2026: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন আছে, তখন চিন্তা কিসের? বিষয়টা অনেকটা এইরকম হয়ে দাঁড়িয়েছে (east bengal isl stadium)। কারণ, আইএসএল-এর সূচি অনুযায়ী, ইস্টবেঙ্গলের সব ম্যাচ ছিল কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে। তবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে এবার সমস্যা মিটল ইস্টবেঙ্গলের। লাল হলুদের সব ম্যাচ হবে যুবভারতী ক্রীড়াঙ্গনে (east bengal isl schedule)। 

ত্রাতা যখন ক্রীড়াপ্রেমী মুখ্যমন্ত্রী

তবে কিশোর ভারতী ক্রীড়াঙ্গন আদতে ইনভেস্টরদের পছন্দ ছিল। তাছাড়া কিশোর ভারতীতে ম্যাচ আয়োজন করলে খরচও অনেকটা কম। কিন্তু সমস্যা হল, সমর্থকদের যাতায়াতে বেশ কিছুটা অসুবিধা হতে পারে। কারণ, লাল হলুদের মতো দলের তো প্রচুর সমর্থক। দূরদূরান্ত থেকে খেলা দেখতে আসেন তারা। পাশাপাশি কিশোর ভারতীর আসন সংখ্যাও অনেক কম। ফলে, তাদের পক্ষে যুবভারতীতে ম্যাচ হলেই বেশি সুবিধা। আর এবার তাই হতে চলেছে। সেই কথাই জানিয়ে দিলেন ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার। রাজ্যের মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে মাঠ সমস্যা মিটল লাল হলুদের।  

ইন্ডিয়ান সুপার লিগ তথা দেশের অন্যতম সেরা মেগা ফুটবল প্রতিযোগিতা আইএসএল শুরু হচ্ছে আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে। ইতিমধ্যেই এই মেগা টুর্নামেন্টের সূচিও সামনে চলে এসেছে। কিন্তু সেই সূচি ঘোষণার পর থেকেই যুবভারতীতে খেলার সম্ভাবনা কমছিল লাল হলুদ ব্রিগেডের। 

মাঠের সমস্যা মিটল ইস্টবেঙ্গলের

কারণ, ইস্টবেঙ্গলের ইনভেস্টর ইমামি চাইছিল যে, কিশোর ভারতীতেই সব ম্যাচ হোক। খরচের কথা মাথায় রেখেই সেই সিদ্ধান্ত। কিন্তু ইমামির এই সিদ্ধান্তে আপত্তি জানান ইস্টবেঙ্গল ক্লাব কর্তারা। তবে মোহনবাগানে এমন কোনও সমস্যা নেই। সবুজ মেরুনের ইনভেস্টর আরপিএসজি গ্রুপের তরফ থেকে কোনও আর্থিক সমস্যা নেই। তাই তাদের সব ম্যাচ প্রথম থেকেই যুবভারতীতে হওয়ার কথা। কিন্তু বিপাকে পড়ে ইস্টবেঙ্গল। 

আসলে কিশোর ভারতীর আসন সংখ্যা কম হওয়ার ফলে, অনেকেই খেলা দেখতে পারতেন না। সেই পরিস্থিতিতে দাঁড়িয়েই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আর্জি জানায় ইস্টবেঙ্গল। তারপরেই মঙ্গলবার ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার বলেন, "মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে ফুটবলপ্রেমীরা এবার সুখবর পেতে চলেছেন। ইস্টবেঙ্গলকে নিখরচায় যুবভারতীতে খেলার অনুমতি দিয়েছে রাজ্য সরকার। ফলে, আমাদের মাঠের সমস্যা মিটতে চলেছে। আমি সমর্থকদের কাছে অনুরোধ করব, দলে দলে মাঠ ভরান।” 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

'ভারতে না যাওয়ার সিন্ধান্ত নেন খেলোয়াড়রা', দায় ঝেড়ে বাঁচার চেষ্টা বাংলাদেশ সরকারের
ISL 2026 Subscription: আইএসএল দেখতে খরচ কত? প্রিয় দলের খেলা দেখতে কিনতে হবে ম্যাচ পাস