
Danni Wyatt Child: ক্রিকেট মাঠে তাঁর ব্যাটিং বহুবার শিরোনামে এসেছে। এবার ব্যক্তিগত জীবনের নতুন অধ্যায়ের জন্য চর্চায় ইংল্যান্ডের মহিলা দলের তারকা ক্রিকেটার ড্যানি ওয়াট-হজ (Danni Wyatt-Hodge)। বছর দুয়েক আগে সমলিঙ্গ বিয়ে করেছিলেন ড্যানি ওয়াট। এবার ড্যানি ওয়াট-হজ তাঁর স্ত্রী জর্জিয়া হজ (Georgia Hodge)-কে নিয়ে প্রথমবার সন্তানের জন্মের সুখবর জানালেন তিনি। সমলিঙ্গের এই দম্পতির পরিবারে এসেছে কন্যাসন্তান। শিশুর নাম রাখা হয়েছে ডেইজি জেমস ওয়ায়াট-হজ। ড্যানি ওয়াট ও জর্জিয়া ২০১৯ সাল থেকে সমলিঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন। পরে ২০২৪ সালে তাঁদের বিয়ে হয়।
২০২৪ সালে ক্রিকেটার ড্যানি ও মহিলা ফুটবলারদের এজেন্ট হিসেবে কাজ করা জর্জিয়া-র মধ্যে হওয়া সমলিঙ্গে বিবাহ নিয়ে শোরগোল পড়ে যায়। এরপর ২০২৫ সালের শেষ দিকে তাঁরা জানান, পরিবারে নতুন সদস্য আসতে চলেছে। অবশেষে মে মাসে জন্ম নেয় তাঁদের সন্তান। খবর প্রকাশ্যে আসতেই ক্রিকেট মহল থেকে শুরু করে সমর্থকদের মধ্যে শুভেচ্ছার ঢল নেমেছে। ইংল্যান্ড মহিলা ক্রিকেট দলের অন্যতম পরিচিত মুখ ড্যানি ওয়ায়াট-হজ দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন। মাঠের সাফল্যের পাশাপাশি এবার মা হিসেবেও জীবনের নতুন ইনিংস শুরু করলেন তিনি। পরিবারের তরফে জানানো হয়েছে, মা ও সন্তান দু'জনেই সুস্থ আছেন।
দেখুন ছবিতে
তবে অনেকের মনেই প্রশ্ন উঠেছে, সমলিঙ্গের দম্পতির সন্তান কীভাবে সম্ভব হল? জানা গিয়েছে, ড্যানি ও জর্জিয়া IVF (ইন ভিট্রো ফার্টিলাইজেশন) এবং ডোনার স্পার্মের সাহায্যে সন্তান নেওয়ার সিদ্ধান্ত নেন। এই পদ্ধতিতে চিকিৎসার মাধ্যমে ডিম্বাণু ও শুক্রাণুর নিষেক ঘটিয়ে গর্ভধারণ সম্ভব করা হয়। এরপর দু'জনের মধ্যে একজন সন্তানকে গর্ভে ধারণ করেন এবং সন্তানের জন্ম দেন। আইনগতভাবে দু'জনেই সন্তানের অভিভাবক হিসেবে স্বীকৃত থাকেন।