Erling Haaland: প্রথম বিশ্বকাপেই তাণ্ডব, মেসির ঘাড়ে নিঃশ্বাস ধুরন্ধর হাল্যান্ডের

Published : Jun 23, 2026, 04:58 PM IST

Erling Haaland: ক্লাব ফুটবলের মতোই বিশ্বকাপেও দুরন্ত ছন্দে আরলিং হাল্যান্ড। ইরাকের বিরুদ্ধে প্রথম ম্যাচে জোড়া গোলের পর সেনেগালের বিপক্ষেও দু'টি গোল করে নরওয়েকে ৩-২ ব্যবধানে জিতিয়েছেন ম্যানচেস্টার সিটির তারকা। প্রথম দুই ম্যাচেই চার গোল হাল্যান্ডের।

PREV
111
ছুটছেন হাল্যান্ড

ক্লাবের জার্সিতে যেমন বিধ্বংসী, ঠিক সেই গতিতেই নরওয়ের হয়ে এবারের বিশ্বকাপটা শুরু করেছেন আরলিং হাল্যান্ড। নরওয়ের জার্সিতে চলতি বিশ্বকাপের প্রথম ম্যাচে ইরাকের বিরুদ্ধে দুটি গোল করেছিলেন হাল্যান্ড। এবার গতকাল, সোমবার রাতে সেনেগালের বিরুদ্ধে নরওয়ের ৩-২ গোলের দুরন্ত জয়ে দুটি গোল করে বড় অবদান রাখেন ম্যানচেস্টার সিটির তারকা স্ট্রাইকার। ম্যাচের ৪৮ ও ৫৮ মিনিটে দুটি গোল করে দলকে জেতান হাল্যান্ড। ইরাকের বিরুদ্ধে প্রথম ম্যাচে নরওয়ের ৪-০ গোলে জয়ে হাল্যান্ড দুটি গোল করেছিলেন।

211
হাল্যান্ডের নজিরের তালিকা

Erling Haaland: ক্লাব ফুটবলের মতোই বিশ্বকাপেও দুরন্ত ছন্দে আরলিং হাল্যান্ড। ইরাকের বিরুদ্ধে প্রথম ম্যাচে জোড়া গোলের পর সেনেগালের বিপক্ষেও ৪৮ ও ৫৮ মিনিটে দু'টি গোল করে নরওয়েকে ৩-২ ব্যবধানে জিতিয়েছেন ম্যানচেস্টার সিটির তারকা স্ট্রাইকার। প্রথম দুই ম্যাচেই চার গোল হাল্যান্ডের।

311
Erling Haaland: বিশ্বকাপে নরওয়ের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হলেন

বিশ্বকাপে প্রথমবার খেলতে নেমেই ঝড় তুলেছেন আরলিং হাল্যান্ড। মাত্র ২টি ম্যাচে করেছেন ৪টি গোল। আর এতেই বিশ্বকাপে নরওয়ের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হয়ে গিয়েছেন তিনি। প্রসঙ্গত, ২৮ বছর পর বিশ্বকাপের মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে নরওয়ে। শেষবার তারা ১৯৯৮ বিশ্বকাপের মূলপর্বে খেলেছিল। এবার নিয়ে চতুর্থবার নরওয়ে বিশ্বকাপের মূলপর্বে খেলছে।

411
ম্যাচ প্রতি গোলের হারে সর্বকালের সেরা হাল্যান্ড

গত ১০০ বছরে আন্তর্জাতিক ফুটবলে ৫০ বা তার বেশি গোল করা ফুটবলারদের মধ্যে ম্যাচ প্রতি গোলের হারে সবার উপরে রয়েছেন হাল্যান্ড। গোল করার ক্ষেত্রে তাঁর ধারাবাহিকতা কার্যত নজিরবিহীন।

511
Erling Haaland: বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে একাধিক গোল করা দ্বিতীয় ফুটবলার

গত ৫০ বছরে বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে একাধিক গোল করা মাত্র দ্বিতীয় ফুটবলার হাল্যান্ড। এর আগে ২০১৮ বিশ্বকাপে এই কীর্তি গড়েছিলেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেন।

611
টানা ৬টি প্রতিযোগিতামূলক ম্যাচে একাধিক গোলের নজির

নরওয়ের হয়ে টানা ৬টি প্রতিযোগিতামূলক ম্যাচে একাধিক গোল করেছেন হাল্যান্ড। আন্তর্জাতিক ফুটবলে তাঁর এই গোল-ক্ষুধা প্রতিপক্ষদের কাছে বড় আতঙ্ক।

711
নরওয়ের জার্সিতে ৫২ ম্যাচে ৫৯টি গোল

নরওয়ের জার্সিতে ৫২ ম্যাচে ৫৯ গোল করেছেন হাল্যান্ড। শুধু তাই নয়, দেশের হয়ে টানা ১২টি প্রতিযোগিতামূলক ম্যাচে অন্তত একটি করে গোল করেছেন তিনি।

811
দেশের সব রেকর্ড ভেঙে চুরমার

বিশ্বকাপে মাত্র দুই ম্যাচ খেলেই নরওয়ের ইতিহাসে সর্বাধিক গোলের মালিক হয়েছেন হাল্যান্ড। প্রথম বিশ্বকাপেই ভেঙে ফেলেছেন দেশের একাধিক রেকর্ড।

911
শেষ ১৫ ম্যাচে ২৭টি গোল

শেষ ১৫টি প্রতিযোগিতামূলক আন্তর্জাতিক ম্যাচে হাল্যান্ডের গোল সংখ্যা ২৭। গোল করার এই অবিশ্বাস্য ধারায় তিনি এখন মেসির রেকর্ডের দিকেও এগিয়ে চলেছেন।

1011
টানা ১২ ম্যাচে গোল

৫২টি আন্তর্জাতিক ম্যাচে ৫৯ গোল, টানা ১২ ম্যাচে গোল, বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে ৪ গোল। এরলিং হাল্যান্ড এখন বিশ্বের অন্যতম ভয়ঙ্কর স্ট্রাইকার। নরওয়ের গোলমেশিন যেন থামতেই জানেন না! গ্রুপের শেষ ম্যাচে ফ্রান্সের বিরুদ্ধে খেলবে নরওয়ে। এমবাপে বনাম হাল্যান্ড দ্বৈরথ। দুই মহাতারকা স্ট্রাইকারই চলতি বিশ্বকাপে দুটি ম্যাচে ৪টি গোল করেছেন।

1111
দীর্ঘ 28 বছর বিশ্বকাপের মূলপর্বে খেলছে নরওয়ে

২৮ বছর পর বিশ্বকাপের মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে নরওয়ে। শেষবার তারা ১৯৯৮ বিশ্বকাপের মূলপর্বে খেলেছিল। এবার নিয়ে চতুর্থবার নরওয়ে বিশ্বকাপের মূলপর্বে খেলছে।

Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Photos on
click me!

Recommended Stories