Esha Singh: শুটিং বিশ্বকাপে বিশ্বরেকর্ড গড়ে সোনা জিতলেন ২১ বছরের এশা সিং

Published : May 27, 2026, 07:44 PM IST
Esha Singh wins gold

সংক্ষিপ্ত

Esha Singh: বিশ্বরেকর্ড গড়ে সোনা জিতলেন ২১ বছরের এশা। ISSF Shooting World Cup Munich-এর মহিলাদের ২৫ মিটার এয়ার পিস্তল ইভেন্টে দুরন্ত পারফরম্যান্স করে ইতিহাস গড়লেন তেলঙ্গনার সোনার মেয়ে। নিজের কেরিয়ারের প্রথম ২৫ মিটার পিস্তল বিশ্বকাপ সোনা জিতলেন।

Esha Singh: ভারতের শুটিং ইতিহাসে আরও এক গর্বের অধ্যায় যোগ হল। জার্মানির মিউনিখে আয়োজিত শুটিং বিশ্বকাপে দেশের হয়ে প্রথম পদক জিতে নিলেন ভারতীয় শুটার এশা সিং (Esha Singh)। শুধু পদক নয়, একেবারে বিশ্বরেকর্ড গড়ে সোনা জিতলেন ২১ বছরের এশা। ISSF Shooting World Cup Munich-এর মহিলাদের ২৫ মিটার এয়ার পিস্তল ইভেন্টে দুরন্ত পারফরম্যান্স করে ইতিহাস গড়লেন তেলঙ্গনার সোনার মেয়ে। এশা এদিন দুরন্ত পারফরম্যান্স করে প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন জার্মানির ডোরিন ভেনেক্যাম্প, ইউরোপ চ্যাম্পিয়ন বুলগেরিয়ার মিরোস্লাভা মিনচেভা এবং অলিম্পিক ও বিশ্বচ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়ার জিন ইয়াংকে হারিয়ে ইতিহাস গড়লেন। মহিলাদের ২৫ মিটার পিস্তল ইভেন্টের ফাইনালে ৫০-এর মধ্যে ৪৩ পয়েন্ট করে নতুন বিশ্বরেকর্ডও গড়েছেন ঈশা। এর আগে দক্ষিণ কোরিয়ার কিম ইয়ে-জির ৪২ পয়েন্টের বিশ্বরেকর্ড ছিল।

এশার বিশ্বরেকর্ড

এই জয়ের মাধ্যমে এশা নিজের কেরিয়ারের প্রথম ২৫ মিটার পিস্তল বিশ্বকাপ সোনা জিতলেন। একই সঙ্গে ISSF মিউনিখ বিশ্বকাপ ২০২৬-এ ভারতের প্রথম পদকও এল সোনার হাত ধরে। গত বছর শুটিং বিশ্বকাপের ১০ মিটার এয়ার রাইফেলে সোনা জিতেছিলেন এশা। ফাইনালে অসাধারণ সংযম ও নিখুঁত লক্ষ্যভেদের মাধ্যমে এশা সংগ্রহ করেন ৪৩ পয়েন্ট। সেই স্কোরই গড়ে দেয় নতুন বিশ্বরেকর্ড। চাপের মুহূর্তেও ধারাবাহিক পারফরম্যান্স বজায় রেখে প্রতিযোগিতার শীর্ষে উঠে আসেন ভারতীয় শুটার। এই সোনা ভারতের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ মিউনিখ বিশ্বকাপে এটাই দেশের প্রথম পদক। আর শুরুতেই সোনাজয় ভারতের শুটিং শিবিরে নতুন আত্মবিশ্বাস এনে দিল।

ফাইনালের স্কোর

এদিন ফাইনালে এশা ৫০-র মধ্যে ৪৩ পয়েন্ট স্কোর করেন।

এশা সিং (ভারত) - ৪৩ পয়েন্ট

ডোরেন ভেনেক্যাম্প (জার্মানি) - ৩৮ পয়েন্ট

মিরোস্লাভা মিনচেভা (বুলগেরিয়া) - ৩১ পয়েন্ট

এশার নজির

আন্তর্জাতিক মঞ্চে ভারতীয় শুটারদের ধারাবাহিক সাফল্যের তালিকায় নতুন উজ্জ্বল নাম হয়ে উঠলেন এশা। অল্প বয়সেই আন্তর্জাতিক পর্যায়ে নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন এশা। এর আগে একাধিক গুরুত্বপূর্ণ প্রতিযোগিতায় নজর কেড়েছিলেন তিনি, তবে এই সোনা ও বিশ্বরেকর্ড তাঁর কেরিয়ারে নতুন মাইলফলক হিসেবে ধরা হচ্ছে। পুরস্কার মঞ্চে ভারতের পতাকা হাতে এশার সেই মুহূর্ত ইতিমধ্যেই ভারতীয় ক্রীড়াপ্রেমীদের কাছে গর্বের প্রতীক হয়ে উঠেছে। এই সাফল্য আগামী প্রজন্মের শুটারদেরও অনুপ্রেরণা জোগাবে বলেই মনে করা হচ্ছে।

 

PREV
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

MS Dhoni: আইপিএল-এ ধোনির ভবিষ্যৎ কী? ইঙ্গিতপূর্ণ মন্তব্য সিএসকে সিইও-র
Mohun Bagan Transfer Update: তিনি আসছেন মোহনবাগানে? এই ফুটবলারের দিকে তীক্ষ্ণ নজর সবুজ মেরুনের