FIFA World Cup 2026 Final Live: শুরু হতে চলেছে বিশ্বকাপ ফুটবল ফাইনাল ২০২৬। চতুর্থ খেতাবের লক্ষ্যে মাঠে নেমেছে আর্জেন্টিনা (Argentina)। অন্যদিকে, ১৬ বছর পর দ্বিতীয়বার বিশ্বকাপ জেতার লক্ষ্যে স্পেন (Spain)। এই ম্যাচ ঘিরে বিশ্বজুড়ে উত্তেজনা বাড়ছে। সারা বিশ্বের ফুটবলপ্রেমীরা এই ম্যাচের দিকে তাকিয়ে।

03:33 AM (IST) Jul 20
২০১০ সালে নেদারল্যান্ডসকে হারিয়ে প্রথমবার বিশ্বকাপ জিতেছিল স্পেন। এবার আর্জেন্টিনাকে ১-০ হারিয়ে দ্বিতীয় খেতাব জিতল স্প্যানিশরা।
03:15 AM (IST) Jul 20
বিশ্বকাপ ফুটবল ২০২৬ ফাইনালে অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচের প্রথম গোল করলেন ফেরান টোরেস। ১-০ এগিয়ে গেল স্পেন।
03:10 AM (IST) Jul 20
বিশ্বকাপ ফুটবল ২০২৬ ফাইনালে অতিরিক্ত সময়ের প্রথমার্ধের খেলা শেষ। এখনও গোল হল না।
02:59 AM (IST) Jul 20
অতিরিক্ত সময়ের প্রথমার্ধে স্পেনের হয়ে গোল করে ফেলেছিলেন নিকো উইলিয়ামস জুনিয়র। কিন্তু ফাউলের জন্য সেই গোল বাতিল হয়ে গিয়েছে।
02:56 AM (IST) Jul 20
বিশ্বকাপ ফুটবল ২০২৬ ফাইনালে অতিরিক্ত সময়ের প্রথমার্ধের খেলার চলছে। ১০ জনে লড়াই করছে আর্জেন্টিনা।
02:48 AM (IST) Jul 20
বিশ্বকাপ ফুটবল ২০২৬ ফাইনালে স্পেন-আর্জেন্টিনা ম্যাচে নির্ধারিত সময়ের খেলা শেষ। ১০ জনে খেলছে আর্জেন্টিনা। এখনও গোল না হওয়ায় অতিরিক্ত সময়ে গড়াল খেলা।
02:42 AM (IST) Jul 20
দ্বিতীয়ার্ধের সংযুক্ত সময়ে বিপজ্জনক ফাউল করে লাল কার্ড দেখলেন আর্জেন্টিনার এনজো ফার্নান্ডেজ।
02:38 AM (IST) Jul 20
বিশ্বকাপ ফুটবল ২০২৬ ফাইনালের দ্বিতীয়ার্ধে ৪ মিনিট সংযুক্ত সময় দিলেন চতুর্থ রেফারি।
02:30 AM (IST) Jul 20
বিশ্বকাপ ফুটবল ২০২৬ ফাইনালে আর্জেন্টিনা-স্পেন ম্যাচের ৮০ মিনিট পেরিয়ে গিয়েছে। এখনও কোনও দল গোল করতে পারল না।
02:16 AM (IST) Jul 20
দ্বিতীয়ার্ধে মূলত আর্জেন্টিনার অর্ধেই খেলা চলছে। একাধিকবার গোলের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল স্পেন। তবে এখনও গোল হয়নি।
02:01 AM (IST) Jul 20
বিশ্বকাপ ফুটবল ২০২৬ ফাইনালে দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচের দ্বিতীয় হলুদ কার্ড দেখলেন আর্জেন্টিনার লিয়ান্দ্রো প্যারেডেস।
01:52 AM (IST) Jul 20
বিশ্বকাপ ফুটবল ২০২৬ ফাইনালে স্পেন-আর্জেন্টিনা ম্যাচে দ্বিতীয়ার্ধের খেলা শুরু হল।
01:51 AM (IST) Jul 20
কানাডার বিখ্যাত সঙ্গীতশিল্পী জাস্টিন বিবার বিশ্বকাপ ফুটবল ২০২৬ ফাইনালের বিরতিতে গান গেয়ে দর্শকদের মাতিয়ে দিলেন।
01:39 AM (IST) Jul 20
বিশ্বকাপ ফুটবল ২০২৬ ফাইনালে প্রথমার্ধের খেলা শেষ হওয়ার পর নাচ-গানের অনুষ্ঠান চলছে।
01:33 AM (IST) Jul 20
বিশ্বকাপ ফুটবল ২০২৬ ফাইনালের প্রথমার্ধে আর্জেন্টিনার গোলে ২ বার শট নিয়েছে স্পেন। কিন্তু স্পেনের গোলে কোনও শট নিতে পারেনি আর্জেন্টিনা।
01:27 AM (IST) Jul 20
বিশ্বকাপ ফুটবল ২০২৬ ফাইনালের প্রথমার্ধে স্পেন বা আর্জেন্টিনা গোল করতে পারল না। স্পেনের দাপট দেখা যাচ্ছে।
01:24 AM (IST) Jul 20
বিশ্বকাপ ফুটবল ২০২৬ ফাইনালের প্রথমার্ধের শেষদিকে প্রথম ফুটবলার পরিবর্তন করলেন আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি। লিসান্দ্রো মার্টিনেজের পরিবর্তে মাঠে নামলেন নিকোলাস ওটামেন্ডি।
01:22 AM (IST) Jul 20
বিশ্বকাপ ফুটবল ২০২৬ ফাইনালে আর্জেন্টিনা-স্পেন ম্যাচের প্রথমার্ধে ৪ মিনিট সংযুক্ত সময় দিলেন চতুর্থ রেফারি।
01:18 AM (IST) Jul 20
বিশ্বকাপ ফুটবল ২০২৬ ফাইনালে প্রথম হলুদ কার্ড দেখলেন আর্জেন্টিনার লিসান্দ্রো মার্টিনেজ।
01:16 AM (IST) Jul 20
বিশ্বকাপ ফুটবল ২০২৬ ফাইনালে আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচের ৪০ মিনিট পেরিয়ে গেল। এখনও কোনও দল গোল করতে পারেনি।
01:02 AM (IST) Jul 20
বিশ্বকাপ ফুটবল ফাইনালে এখনও পর্যন্ত স্পেনের দখলে ৬৩ শতাংশ বল। আর্জেন্টিনার দখলে ৩৭ শতাংশ বল। জোড়া কর্নার-কিক পেয়েছে স্পেন। আর্জেন্টিনা এখনও কর্নার-কিক পায়নি।
12:56 AM (IST) Jul 20
বিশ্বকাপ ফুটবল ২০২৬ ফাইনালে স্পেন-আর্জেন্টিনা ম্যাচের ২০ মিনিট পেরিয়ে গেল। এখনও কোনও দল গোল করতে পারেনি।
12:47 AM (IST) Jul 20
ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফ্যান্তিনোর পাশে বসে বিশ্বকাপ ফুটবল ২০২৬ ফাইনাল দেখছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর কাছে বিশ্বকাপ ট্রফি নিয়ে যাওয়া হয়েছিল। তিনি ট্রফি স্পর্শ করলেন।
12:45 AM (IST) Jul 20
বিশ্বকাপ ফুটবল ফাইনালে আর্জেন্টিনা-স্পেন ম্যাচের প্রথম ১০ মিনিটে কোনও দলই গোল করতে পারেনি। ল্যামিন ইয়ামালের শট সেভ করে দেন এমিলিয়ানো মার্টিনেজ।
12:35 AM (IST) Jul 20
বিশ্বকাপ ফুটবল ২০২৬ ফাইনালে স্পেনের বিরুদ্ধে আর্জেন্টিনার প্রথম একাদশে আছেন- এমিলিয়ানো মার্টিনেজ, গঞ্জালো মন্টিয়েল, ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস ট্যাগলিয়াফিকো, রডরিগো ডে পল, এনজো ফার্নান্ডেজ, নিকো গঞ্জালেজ, অ্যালেক্সিক ম্যাক আলিস্টার, লিওনেল মেসি ও জুলিয়ান আলভারেজ।
12:32 AM (IST) Jul 20
বিশ্বকাপ ফুটবল ২০২৬ সেমি-ফাইনালে ফ্রান্সের বিরুদ্ধে স্পেনের প্রথম একাদশে যাঁরা ছিলেন, তাঁরাই ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে খেলছেন। স্পেনের প্রথম একাদশে আছেন- উনাই সিমনে (গোলকিপার), পেড্রো পোরো, পাউ কুবারসি, এমেরিক লাপোর্ত, কুকুরেয়া, রড্রি, ফ্যাবিয়ান রুইজ, ড্যানি ওলমো, ল্যামিন ইয়ামাল, আলেক্স বায়েনা ও মিকেল ওয়ারজাবাল।
12:27 AM (IST) Jul 20
বিশ্বকাপ ফুটবল ২০২৬ ফাইনাল খেলার জন্য মাঠে নেমে পড়লেন স্পেন ও আর্জেন্টিনার ফুটবলাররা। ম্যাচ শুরু হওয়ার আগে চলছে জাতীয় সঙ্গীত।
12:24 AM (IST) Jul 20
বিশ্বকাপ ফুটবল ২০২৬ ফাইনাল শুরু হওয়ার আগে ট্রফি উন্মোচন করলেন স্পেনের বিশ্বকাপজয়ী তারকা আন্দ্রে ইনিয়েস্তা এবং আর্জেন্টিনার কিংবদন্তি মারিও কেম্পেস।
12:21 AM (IST) Jul 20
ব্রাজিলের বিশ্বকাপজয়ী অধিনায়ক কাফু ১৯৯৪, ১৯৯৮ ও ২০০২ সালের বিশ্বকাপ ফুটবল ফাইনাল খেলেছিলেন। আর্জেন্টিনার অধিনায়ক মেসি দ্বিতীয় ফুটবলার হিসেবে ৩ বার বিশ্বকাপ ফুটবল ফাইনাল খেলছেন। তিনি ২০১৪, ২০২২ সালের পর এবারের বিশ্বকাপ ফুটবল ফাইনাল খেলতে নেমেছেন।
12:18 AM (IST) Jul 20
বিশ্বকাপ ফুটবল ২০২৬ ফাইনালে খেলতে নেমে নতুন নজির গড়লেন স্পেনের তরুণ তারকা ল্যামিন ইয়ামাল। তিনি প্রথম ফুটবলার হিসেবে টিন এজেই ইউরো কাপ ও বিশ্বকাপ ফাইনাল খেললেন।
12:11 AM (IST) Jul 20
চলতি বিশ্বকাপ ফুটবলে ফাইনালের আগে পর্যন্ত ৮ গোল করেছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। তিনি গিলেরমো স্তাবিলের সঙ্গে যুগ্মভাবে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ ফুটবলের কোনও এক সংস্করণে সবচেয়ে বেশি গোল করার নজির গড়েছেন।
11:59 PM (IST) Jul 19
বিশ্বকাপ ফুটবল ২০২৬ ফাইনালে স্পেনের বিরুদ্ধে ম্যাচে আর্জেন্টিনা দলে ৩ বদল এনেছেন প্রধান কোচ লিওনেল স্কালোনি। প্রথম একাদশে আছেন রডরিগো ডে পল, নিকো গঞ্জালেজ ও গঞ্জালোো মন্টিয়েল। প্রথম একাদশে নেই গিলিয়ানো সিমোনে, লিয়ান্দ্রো প্যারেডেস ও নাহুয়েল মলিনা।
11:55 PM (IST) Jul 19
কারও যদি জি ফাইভ অ্যাপের সাবস্ক্রিপশন না থাকে, তাহলেও বিশ্বকাপ ফুটবলর ২০২৬ ফাইনাল দেখতে সমস্যা নেই। ডিডি স্পোর্টসে সরাসরি আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ দেখা যাবে।