
FIFA World Cup 2026: বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার ৪৮টি দল নিয়ে আয়োজিত হচ্ছে ফুটবলের মহারণ। টুর্নামেন্টের শুরুতেই মাঠে নেমে পড়েছে অংশগ্রহণকারী ৪৮টি দেশেই। গ্রুপ পর্বের প্রথম রাউন্ডের ২৪টি ম্যাচ শেষ হতেই স্পষ্ট, ২০২৬ বিশ্বকাপ শুরু থেকেই জমে উঠেছে। প্রথম ২৪টি ম্যাচে মোট ৭৫টি গোল হয়েছে। আক্রমণাত্মক ফুটবল এবং গোলমুখী মানসিকতার ছাপ দেখা গিয়েছে অধিকাংশ দলের খেলায়। ফএখনও পর্যন্ত চলতি বিশ্বকাপে সবচেয়ে নজরকাড়া বিষয় হল লিওনেল মেসির হ্যাটট্রিক, স্পেন-পর্তুগালের মত শক্তিশালী দলের বিরুদ্ধে কেপ ভার্দে, কঙ্গোর মত দেশগুলির অবিশ্বাস্য ফুটবল।
গোলের বন্যার মাঝেও বেশ কয়েকটি ম্যাচে দেখা গিয়েছে হাড্ডাহাড্ডি লড়াই। এখনও পর্যন্ত ৯টি ম্যাচ ড্র হয়েছে, যা প্রমাণ করছে দলগুলির মধ্যে শক্তির ব্যবধান খুব বেশি নয়। সামান্য ভুল বা মুহূর্তের ঝলকই ম্যাচের ভাগ্য নির্ধারণ করছে। ব্যক্তিগত পারফরম্যান্সের ক্ষেত্রেও ইতিমধ্যেই নজর কেড়েছেন একাধিক ফুটবলার। টুর্নামেন্টের প্রথম হ্যাটট্রিক দেখা গিয়েছে গ্রুপ পর্বের এই প্রাথমিক পর্যায়েই। পাশাপাশি সাতজন ফুটবলার জোড়া গোল করে নিজেদের দলের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন।
রক্ষণভাগের ভুলও আলোচনায় এসেছে। এখনও পর্যন্ত তিনটি আত্মঘাতী গোল হয়েছে, যা কয়েকটি ম্যাচের ফলাফলেও প্রভাব ফেলেছে। অন্যদিকে মাঠে শৃঙ্খলাভঙ্গের ঘটনাও ঘটেছে। প্রথম ২৪ ম্যাচে তিনটি লাল কার্ড দেখিয়েছেন রেফারিরা, যা কিছু দলের জন্য বাড়তি চাপ তৈরি করেছে। সব মিলিয়ে ২০২৬ বিশ্বকাপের শুরুটা অত্যন্ত প্রাণবন্ত এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। সব দলই অন্তত একটি করে ম্যাচ খেলে ফেলায় এখন গ্রুপ পর্বের লড়াই আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। নকআউট পর্বে জায়গা করে নেওয়ার দৌড়ে প্রতিটি ম্যাচই হতে চলেছে কার্যত ফাইনালের মতো।
১) লিওনেল মেসি, ২) কিলিয়ান এমবাপে, ৩) হ্যারি কেন।।
১) ভোজিনহো (কেপ ভার্দের গোলকিপার) , ২) শাকিরার গান , ৩) ডি আর কঙ্গো।।
১) ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, ২) টিউনেশিয়া, ৩) টিকিটের দাম।।
১) তিনটি লাল কার্ড, ২) মেসির হ্যাটট্রিক, ৩) ছোট দেশগুলির ফুটবলারদের লড়াই।
১) সরাসরি ফ্রি কিক থেকে গোল হয়নি
১) আর্জেন্টিনা, ২) ফ্রান্স, ৩) ইংল্যান্ড।।
সবচেয়ে বড় ব্যবধানে জয়
জার্মানি (৭) কুরাসাও (১)। সুইডেন (৫): তিউনেসিয়া (১)।।
মেক্সিকো, দক্ষিণ কোরিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, স্কটল্যান্ড, অস্ট্রেলিয়া, জার্মানি, আইভরি কোস্ট, সুইডেন, ফ্রান্স, নরওয়ে, আর্জেন্টিনা, অস্ট্রিয়া, ইংল্যান্ড, ঘানা, কলম্বিয়া।
কানাডা, বসনিয়া-হার্জেগোভিনা, কাতার, সুইজারল্যান্ড, ব্রাজিল, মরক্কো, নেদারল্যান্ডস, জাপান, স্পেন, কেপ ভার্দে, বেলজিয়াম, ইজিপ্ট, সৌদি আরব, উরুগুয়ে, ইরান, নিউ জিল্যান্ড, পর্তুগাল, কঙ্গো।
কারা কারা পরাজিত
দক্ষিণ আফ্রিকা, প্যারাগুয়ে, চেচিয়া (চেক প্রজাতন্ত্র), হাইতি, তুরস্ক, কুরাসাও, ইকুয়েডর, তিউনেসিয়া, সেনেগাল, ইরাক, আলজেরিয়া, জর্ডন, ক্রোয়েশিয়া, পানামা, উজবেকিস্তান।