
FIFA World Cup 2026: ফিফা বিশ্বকাপের জন্য ইউরোপ থেকে শেষ চারটি দল কারা হবে? তা ঠিক হয়ে যাবে মঙ্গলবার। প্রাক্তন চ্যাম্পিয়ন ইতালি সহ মোট আটটি দল প্লে-অফ ফাইনালের দৌড়ে রয়েছে। প্রসঙ্গত, প্লে-অফ সেমিফাইনালের ম্যাচে নর্থ আয়ারল্যান্ডকে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপের আশা বাঁচিয়ে রেখেছে ইতালি। অন্যদিকে, রোমানিয়াকে ১-০ গোলে হারিয়ে তুরস্কও ফাইনালের টিকিট পেয়েছে।
ইউক্রেনকে ৩-১ গোলে হারিয়ে সুইডেন এবং আলবেনিয়াকে ২-১ গোলে হারিয়ে পোল্যান্ডও ফাইনালের জন্য যোগ্যতা অর্জন করেছে। অন্যদিকে, আয়ারল্যান্ডকে পেনাল্টি শ্যুটআউটে হারিয়ে চেক রিপাবলিকও বিশ্বকাপের স্বপ্ন দেখছে। অন্য সেমিফাইনালে, নর্থ ম্যাসিডোনিয়াকে ৪-০ গোলে ডেনমার্ক, স্লোভাকিয়াকে ৪-৩ গোলে কসোভো এবং ওয়েলসকে শ্যুটআউটে হারিয়ে বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা প্লে-অফের ফাইনালে পৌঁছে গেছে।
মঙ্গলবার, প্লে-অফ ফাইনালে ইতালির মুখোমুখি হবে বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা। এই ম্যাচটি জিতলেই দীর্ঘ ১২ বছর পর, বিশ্বকাপের মূল পর্বে ফিরতে পারবে চারবারের চ্যাম্পিয়নরা। ইতালি চারবার বিশ্বকাপ জিতেছে এবং দু'বার রানার্স-আপ হয়েছে।
প্লে-অফের অন্যান্য ফাইনাল ম্যাচগুলিতে সুইডেন খেলবে পোল্যান্ডের বিরুদ্ধে, ডেনমার্কের প্রতিপক্ষ চেক রিপাবলিক এবং তুরস্ক মুখোমুখি হবে কসোভোর।তবে ইতালি সহ মোট আটটি দল প্লে-অফ ফাইনালের দৌড়ে রয়েছে। প্রসঙ্গত, প্লে-অফ সেমিফাইনালের ম্যাচে নর্থ আয়ারল্যান্ডকে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপের আশা বাঁচিয়ে রেখেছে ইতালি। অন্যদিকে, রোমানিয়াকে ১-০ গোলে হারিয়ে তুরস্কও ফাইনালের টিকিট পেয়েছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।