
দীর্ঘ ১২ বছর পর ফিফা বিশ্বকাপের মূলপর্বে খেলা থেকে আর এক ধাপ দূরে দাঁড়িয়ে ইতালি। প্লে অফ সেমিফাইনালে নর্দান আয়ারল্যান্ডকে ২-০ গোলে হারিয়ে ইতালি বিশ্বকাপের টিকিট থেকে আর এক ম্যাচ দূরে। প্লে অফের ফাইনালে এখন ইতালির সামনে বসনিয়া-হারজেগোভিনা। সেই ফাইনালে জিতলেই গেন্নারো গাতুসোর কোচিংয়ে ১২ বছর পর বিশ্বকাপের মূলপর্বে খেলবে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন দেশ। বুধবার, পয়লা এপ্রিল বসনিয়ার জেনিকার স্টেডিয়ামে হবে ইতালি বনাম বসনিয়া-হারজেগোভিনা প্লে অফ ফাইনাল। ফিফা ব়্য়াঙ্কিংয়ে ইতালি এখন ১২ নম্বর স্থানে রয়েছে, সেখানে বসনিয়া-হারজেগোভিনা আছে ৬৬তম স্থানে।
এখনও পর্যন্ত আন্তর্জাতিক ফুটবলে ইতালি ও বসনিয়া- -হারজেগোভিনা মোট ৫বার মুখোমুখি হয়েছে। তার মধ্যে ইতালি জিতেছে ৪বার, বসনিয়া- হারজেগোভিনা একবার ড্র করতে পেরেছে। ইতালির কাছে আশঙ্কার হল তাদের বসনিয়ায় গিয়ে এই ডু অর ডাই ম্য়াচ খেলতে হবে। প্লে অফ সেমিফাইনালে ওয়েলস--কে টাইব্রেকারে ৪-১ হারিয়ে ফাইনালে ওঠে বসনিয়া-বসনিয়া- -হারজেগোভিনা। নির্ধারিত সময়ে এই ম্যাচের ফল ছিল ১-১।
প্রসঙ্গত, ২০১৮ রাশিয়া ও ২০২২ কাতারে আয়োজিত বিশ্বকাপের মূলপর্বে খেলার যোগ্যতাঅর্জন করতে পারেনি আজুরি-রা। অথচ ইউরোপীয় ফুটবলের সবচেয়ে বড় শক্তির একটা হল ইতালি। ব্রাজিলের (৫বার) পর ইতালিই সবচেয়ে বেশিবার বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে)। এবার বিশ্বকাপের মূলপর্বে ৩২-র বদলে ৪৮টি দেশ খেললেও ইতালি সরসারি যোগ্যতাঅর্জন করতে পারেনি। গত কয়েক ঘণ্টার মধ্যে বিশ্বকাপের মূলপর্বে ওঠার লড়াই থেকে ছিটকে গেল ওয়েলশ, ইউক্রেন, রোমানিয়া, স্লোভাকিয়া, আয়ারল্যান্ড।
এদিকে, প্লে অফ সেমিফাইনালে ইউক্রেনকে ৩-১ হারিয়ে বিশ্বকাপের মূলপর্ব থেকে একধাপ দূরে দাঁড়িয়ে সুইডেন। ফাইনালে সুইডেনের প্রতিপক্ষ পোল্য়ান্ড। মঙ্গলবার, ৩১ মার্চ সুইডেন বনাম পোল্যান্ড ম্য়াচের জয়ী দলকে আসন্ন ফিফা বিশ্বকাপে খেলতে দেখা যাবে। ইউরোপ থেকে বাকি দুটি স্থানের জন্য লড়াইয়ে কোসোভো বনাম তুরস্ক, ও চেক প্রজাতন্ত্র বনাম ডেনমার্ক ম্য়াচ দুটির জয়ী দল।
প্রসঙ্গত, আাগমী ১১ জুন থেকে আমেরিকা, মেক্সিকো, কানাডায় আয়োজিত হতে চলা বিশ্বকাপ ফুটবলের মূলপর্বে মোট ৪৮টি দেশ খেলছে। তার মধ্যে ১৬টি দেশ থাকছে ইউরোপের। যোগ্যতাঅর্জন পর্ব থেকে সরাসরি ইউরোপের ১২টি দেশ মূলপর্বে উঠে গিয়েছে। যাদের মধ্যে রয়েছে ফ্রান্স, পর্তুগাল, ইংল্যান্ড, স্পেন, জার্মানি, ক্রোয়েশিয়া, নরওয়ে, নেদারল্যান্ডস, বেলজিয়াম, অস্ট্রিয়া, সুইজারল্যান্ড ও স্কটল্য়ান্ড।