Indian Super League: আইএসএল-এর আয়োজক এবং ফেডারেশনের মধ্যে চুক্তি নবীকরণ নিয়ে কবে সিদ্ধান্ত জানাবে সুপ্রিম কোর্ট?

Published : Sep 02, 2025, 02:21 PM ISTUpdated : Sep 02, 2025, 03:08 PM IST
INDIAN SUPER LEAGUE

সংক্ষিপ্ত

Indian Super League: বিচারপতি পিএস নরসীমা এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ এদিন জানিয়ে দেয়, মাস্টার্স রাইটস এগ্রিমেন্ট তথা এমআরএ নিয়ে একটি সংক্ষিপ্ত নির্দেশ দেওয়া হবে।

Indian Super League: সুপ্রিম কোর্ট কিছু ঘোষণা করেনি সুপ্রিম কোর্ট। আইএসএল-এর আয়োজকদের সঙ্গে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের মধ্যে চুক্তি নবীকরণের বিষয়টি নিয়ে সোমবার কিছুই ঘোষণা করেনি সুপ্রিম কোর্ট। 

দেশের উচ্চ ন্যায়ালয়ের তরফে জানানো হয়েছে, খুব দ্রুত একটি সংক্ষিপ্ত নির্দেশ দেওয়া হবে। তারপর সেই সিদ্ধান্তের উপর ভিত্তি করে, আসন্ন আইএসএল-এর নতুন আয়োজক খুঁজতে টেন্ডার ডাকতে এইআইএফএফ।

ফেডারেশনের সংবিধান সংক্রান্ত রায় ঘোষণা করা হবে

বিচারপতি পিএস নরসীমা এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ এদিন জানিয়ে দেয়, মাস্টার্স রাইটস এগ্রিমেন্ট তথা এমআরএ নিয়ে একটি সংক্ষিপ্ত নির্দেশ দেওয়া হবে। খুব দ্রুত তা করানো হবে। তারপরেই সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সংবিধান সংক্রান্ত রায় ঘোষণা করা হবে। 

সোমবার, বিচারপতি নরসীমা জানিয়েছেন, “রায় আমাদের তৈরিই আছে। কিন্তু জাতীয় ক্রীড়ানীতি চালু হওয়া নিয়ে অনিশ্চয়তার জেরে আমরা তা ঘোষণা করতে পারছি না।” এদিন অতিরিক্ত সলিসিটর জেনালেন (এএসজি) কেএম নটরাজের কাছে বেঞ্চ প্রশ্ন করে যে, জাতীয় ক্রীড়া প্রশাসন নীতির নিয়ম এবং বাকি সমস্ত বিষয়গুলি কার্যকর করতে কেন্দ্রীয় সরকারের ঠিক কতটা সময় লাগতে পারে? 

সুপ্রিম কোর্টের রায়ই বহাল রাখতে হবে

সেই প্রশ্নের উত্তরে এএসজি বলেন, কাজ চলছে। ১-৩ মাস বা ৬ মাসও লাগতে পারে। তখন বেঞ্চ জানায়, রায়দানের জন্য ততদিন অপেক্ষা করা সম্ভব নয়। যতদিন না ক্রীড়ানীতি পুরোপুরি কার্যকর করা হচ্ছে, ততদিন সুপ্রিম কোর্টের রায়ই বহাল রাখতে হবে।

অন্যদিকে, ফেডারেশনের আইনজীবী রঞ্জিত কুমার বলেন, একটি স্বচ্ছ প্রক্রিয়ার টেন্ডার ডাকার ব্যবস্থা করার চলছে। যাতে আইএসএল ভালোভাবে আয়োজন করা যায়। এদিকে ২০১১ সালের জাতীয় ক্রীড়াবিধি অনুযায়ী, ২০২৫ সালের জাতীয় ক্রীড়ানীতি, ফেডারেশনের সংবিধান, ফিফা এবং এএফসি-র নিয়ম মেনে টেন্ডার আয়োজন করা হবে। 

তিনি আরও বলেন, এই কাজের জন্য স্বাধীন পেশাদার কোনও সংস্থাকে নিয়োগ করার কথাও ভাবা হচ্ছে। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Football News (ফুটবল নিউজ): Latest Football News in Bangla.(বাংলায় ফুটবলের সেরা খবর). Check Live Football match scores, tables, Football match videos, Photos and more at Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

ফের শীর্ষকর্তার নিশানায় বিনিয়োগকারী সংস্থা, আইএসএল শুরুর আগেই তাল কাটল ইস্টবেঙ্গলে
আল-হিলালে যোগ দিলেন, প্রাক্তন সতীর্থ রোনাল্ডোর বিরুদ্ধে লড়াই বেনজেমার