Harry Brook Double Century: গিলের রেকর্ড ভেঙে ODI-তে দ্রুততম ডবল সেঞ্চুরি হাঁকালেন হ্যারি ব্রুক, শ্রীলঙ্কার বিরুদ্ধে ইংল্যান্ডের ৪২৯ রান

Published : Oct 22, 2026, 05:50 PM IST
Harry Brook (Photo: ICC)

সংক্ষিপ্ত

Harry Brook Double Century ওয়ানডে ক্রিকেটে ইতিহাস ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি ব্রুক। বৃহস্পতিবার রাওয়ালপিন্ডিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে ত্রিদেশীয় ওয়ানডে টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে দ্রুততম (১১৪ বলে) ডবল সেঞ্চুরি হাঁকালেন ইংল্যান্ডের অধিনায়ক ব্রুক।

Harry Brook Double Century ওয়ানডে ক্রিকেটে ইতিহাস ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি ব্রুক-এর। ভেঙে গেল টিম ইন্ডিয়ার অধিনায়ক শুভমন গিলের রেকর্ড। বৃহস্পতিবার রাওয়ালপিন্ডিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে ত্রিদেশীয় ওয়ানডে টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে দ্রুততম ডবল সেঞ্চুরি হাঁকালেন ইংল্যান্ডের অধিনায়ক ব্রুক। মাত্র ১১৪ বলে ১০টি ওভার বাউন্ডারি, ২১টি বাউন্ডারি হাঁকিয়ে ব্রুক করলেন ১১৬ বলে ২০২ রান। কুশল মেন্ডিসের দলের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ইংল্যান্ড করল ৪ উইকেটে ৪২৯ রান। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে প্রথম ব্রিটিশ ব্যাটার হিসেবে ডবল সেঞ্চুরি হাঁকালেন ব্রুক। ৭৫ বলে সেঞ্চুরি হাঁকানোর পর, ডবল সেঞ্চুরিটা পূর্ণ করতে ব্রুক নেন মাত্র ৪০টি বল।

117 বলে ডবল সেঞ্চুরি হাঁকিয়েছিলেন গিল

ভারতের তারকা ব্যাটার-অধিনায়ক শুভমন গিলের ১১৭ বলে ডবল সেঞ্চুরির রেকর্ড ভাঙলেন ব্রুক। গত মাসেই গুয়াহাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১১৭ বলে ডবল সেঞ্চুরি হাঁকিয়ে ছিলেন গিল। এদিন, তার থেকে দুটি কম বল খেলে সেই নজির ভাঙলেন ইংল্যান্ডের অধিনায়ক।

যেভাবে ডবল সেঞ্চুরি কীভাবে এল

পাটা উইকেটে লঙ্কান বোলারদের পিটিয়ে ছাতু করেন ব্রুকরা

রাওয়ালপিন্ডির পাটা উইকেটে লঙ্কান বোলারদের নিয়ে কার্যত ছেলেখেলা করল ব্রুক বাহিনী। ব্রুকের ডবল সেঞ্চুরির পাশাপাশি হাফ সেঞ্চুরি হাঁকান তিনজন ব্রিটিশ ব্যাটার- ওপেনার টম ব্যান্টন (৫১ বলে ৫০), জো রুট (৬৬ বলে ৬৯) ও উইল জ্যাকস (৩০ বলে ৬৬ অপরাজিত)। ইনিংসের একেবারে শেষ বলে আউট হন ব্রুক। চতুর্থ উইকেটে ব্রুক-জ্যাকস জুটি ৭৭ বলে ১৮৫ রান যোগ করেন। লঙ্কান পেসার ইশান মালিঙ্গা ১০ ওভারে ৯১ রান দেন, দাশুন মধুশঙ্কা খরচ করেন ৮৯ রান।

পাকিস্তানে ত্রিদেশীয় সিরিজ চলছে

আয়োজক পাকিস্তান, শ্রীলঙ্কা ও ইংল্যান্ডকে নিয়ে আয়োজিত হচ্ছে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ। টুর্নামেন্টের প্রথম দুটি ম্যাচে ইংল্যান্ড ও শ্রীলঙ্কাকে হারিয়েছে পাকিস্তান। আজ, বৃহস্পতিবার রাওয়ালপিন্ডিতে মুখোমুখি হয়েছে ইংল্যান্ড ও শ্রীলঙ্কা।

PREV
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Asian Para Games 2026: ফের একই ইভেন্টে সোনা-রুপো, এশিয়ান প্যারা গেমসে দাপট ভারতের
New Zealand vs India: সঞ্জুর ঝোড়ো অর্ধশতরান, নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে জয় ভারতের