SA vs WI: আমেদেবাদে বিশ্বরেকর্ড হোল্ডারদের, ১৭৬ রান ক্যারিবিয়ানদের

Published : Feb 26, 2026, 05:08 PM ISTUpdated : Feb 26, 2026, 05:13 PM IST
Jason Holder-Romario Shepherd

সংক্ষিপ্ত

ডু অর ডাই ম্যাচে একেবারে বিশ্বরেকর্ড গড়লেন ওয়েস্ট ইন্ডিজের লোয়ার অর্ডারের দুই ব্য়াটার। তাদের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথমে ব্যাট করতে নেমে ব্য়াটিং বিপর্যয়ের মুখে পড়ে মাত্র ৮৩ রানের মধ্যে ৭ উইকেট পড়ে গিয়েছিল ক্য়ারিবিয়ানদের।

SA vs WI: ডু অর ডাই ম্যাচে একেবারে বিশ্বরেকর্ড গড়লেন ওয়েস্ট ইন্ডিজের লোয়ার অর্ডারের দুই ব্য়াটার। গ্রুপ এ-তে তাদের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথমে ব্যাট করতে নেমে ব্য়াটিং বিপর্যয়ের মুখে পড়ে মাত্র ৮৩ রানের মধ্যে ৭ উইকেট পড়ে গিয়েছিল ক্য়ারিবিয়ানদের। তখন মনে হচ্ছিল ওয়েস্ট ইন্ডিজের স্কোর একশো টপকাবে না। সেখান থেকে অষ্টম উইকেটে ৫৭ বলে ৮৯ রানের পার্টনারশিপ করে দলকে মজুবত জায়গায় দাঁড় করালেন জেসন হোল্ডার ও রোমারিও শেফার্ড। নির্ধারিত ২০ ওভারে ওয়েস্ট ইন্ডিজ করল ৮ উইকেটে ১৭৬ রান। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটের ইতিহাসে অষ্টম উইকেটে বিশ্বরেকর্ড গড়া রানের পার্টনারশিপ করলেন হোল্ডার-শেফার্ড (জুটিতে ৮৯)। ইনিংস শেষের ঠিক আগের বলে রান আউট হয়ে যান হোল্ডার (৩১ বলে ৪৯)।

শেফার্ডের ৫২, হোল্ডারের ৪৯

৩৭ বলে ৫২ রানের দুরন্ত ইনিংস খেলে অপরাজিত থাকেন রোমারিও শেফার্ড। হোল্ডার ও শেফার্ড মোট ৭টি ওভার বাউন্ডারি হাঁকান। শেফার্ডে দুরন্ত হাফ সেঞ্চুরি ইনিংসটা সাজানো ছিল ৩টি বাউন্ডারি, ৪টি ওভার বাউন্ডারি দিয়ে। অধিনায়ক সাই হোপ (১৬) থেকে সিমরন হেটমায়ার (২), রোভম্যান পাওয়েল (৯)-রা ব্যাট হাতে ব্যর্থ হন। নুঙ্গি, রাবাদারা দারুণ বল করলেও হোল্ডার, শেফার্ডদের অবিশ্বাস্য ব্য়াটিংয়ে বেশ মার খান মার্কো জেনসেন, কেশব মহারাজরা।

দেখুন হোল্ডার, শেফার্ডদের অবিশ্বাস্য ব্যাটিংয়ের ভিডিও

 

 

নুঙ্গিদের দারুণ বোলিং, তবে মার খেলেন জেনসেনরা

প্রোটিয়া পেসার নুঙ্গি ৩০ রান দিয়ে ৩টি, রাবাদা ২২রান দিয়ে ২টি ও কর্বিন বোস ৩১ রান দিয়ে ২টি উইকেট নেন। ওয়েস্ট ইন্ডিজ জিতে গেলে সেমিফাইনালে ওঠার প্রশ্নে টিম ইন্ডিয়ার কাজটা অঙ্কের বিচারে আরও অনেক কঠিন হয়ে যাবে। তাই ভারতীয় সমর্থকরা এখন প্রার্থনা করবেন, মার্করাম, মিলাররা যাতে ১৭৭ রান তাড়া করে জিতে যান।

PREV
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Vaibhav Suryavanshi: ভারতের নতুন ক্রিকেট সেনসেশনকে কোন গাড়ি উপহার দিল টাটা? দেখে নিন একঝলকে
IND vs ZIM T20: ভারত বনাম জিম্বাবোয়ে, ডু অর ডাই ম্যাচ! চেন্নাইয়ের আবহাওয়া কেমন থাকবে?