IND vs NZ 1st T20I: বৃহস্পতিবার থেকে কিউই সফরে টি-২০ সিরিজ শুরু টিম ইন্ডিয়ার, কেমন হতে পারে প্রথম একাদশ

Published : Oct 21, 2026, 05:05 PM IST
shreyas iyer

সংক্ষিপ্ত

IND vs NZ 1st T20I: বৃহস্পতিবার, ২২ অক্টোবর থেকে নিউ জিল্যান্ড সফর শুরু হচ্ছে টিম ইন্ডিয়ার। কিউইর দেশে পাঁচটি টি-২০, পাঁচটি ওয়ানডে ও দুই টেস্টের সিরিজ খেলবে ভারতীয় ক্রিকেট দল। বরাবর নিউ জিল্যান্ড সফরে হতাশ করেছে টিম ইন্ডিয়া।

IND vs NZ 1st T20I: বৃহস্পতিবার, ২২ অক্টোবর থেকে নিউ জিল্যান্ড সফর শুরু হচ্ছে টিম ইন্ডিয়ার। কিউইর দেশে পাঁচটি টি-২০, পাঁচটি ওয়ানডে ও দুই টেস্টের সিরিজ খেলবে ভারতীয় ক্রিকেট দল। বরাবর নিউ জিল্যান্ড সফরে হতাশ করেছে টিম ইন্ডিয়া। এবার শ্রেয়স আইয়ার (টি-২০), শুভমন গিল (ওয়ানডে ও টেস্ট)-দের নেতৃত্বে কিউই গাঁট ছাড়ে কি না সেটাই দেখার। টি-২০ সিরিজ দিয়েই কিউই চ্যালেঞ্জ শুরু হচ্ছে ভারতের। বৃহস্পতিবার ভারতীয় সময় দুপুর সাড়ে ১২টায় ক্রাইস্টচার্চে হতে চলা টি-২০ সিরিজের প্রথম ম্যাচে টিম ইন্ডিয়ার প্রথম একাদশ কেমন হয় তা নিয়ে সবার আগ্রহ।

তিন স্পেশালিস্ট পেসারে নামবে টিম ইন্ডিয়া

ক্রাইস্টচার্চে পেস সহায়ক উইকেটে তিন স্পেশালিস্ট পেসার নিয়েই নামছে টিম ইন্ডিয়া। নিশ্চিতভাবে সবার নজর থাকবে ভারতীয় দলের তারকা পেসার ভূবনেশ্বর কুমারের দিকে। চার বছর পর জাতীয় দলে ফিরে নিউ জিল্যান্ডে টি-২০ সিরিজে খেলতে নামবেন 'স্যুইং কিং' ভূবি। ক্রাইস্টচার্চের পিচ ও পরিস্থিতিতে ভূবনেশ্বরের স্যুইং বেশ কার্যকরী হতে পারে। পঞ্জাবী পেসার আর্শদীপ সিং এই ধরনের পিচে ভারতের বোলিংয়ের প্রধান শক্তি। ভূবি-আর্শদীপের সঙ্গে থাকছেন লখনৌ সুপারজায়েন্টের স্পিডস্টার মায়াঙ্ক যাদব। ব্যাটিং লাইনআপ পুরো ঠিক আছে- ওপেন করবেন অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন। তিন, চার ও পাঁচে যথাক্রমে ইশান কিষাণ, অধিনায়ক শ্রেয়স আইয়ার ও তিলক ভর্মা। পেসার অলরাউন্ডার হিসেবে শিবম দুবে-কে প্রথম একাদশে রাখা হতে পারে। তবে অধিনায়ক শ্রেয়স চাইছেন নীতীশ রেড্ডি-কে খেলাতে। দুবে নাকি নীতীশ কাকে খেলানো হবে তা কাল সকালে পিচ দেখে সিদ্ধান্ত নেওয়া হবে।

কারা খেলতে পারেন

একজন স্পেশালিস্ট স্পিনার হিসেবে কুলদীপ যাদবের থেকে বরুণ চক্রবর্তী-কে খেলানোর সম্ভাবনাই বেশি রয়েছে। স্পিনার-অলরাউন্ডার হিসেবে খেলবেন অক্ষর প্যাটেল। সব মিলিয়ে পাঁচজন স্পেশালিস্ট ব্যাটার, তিন স্পেশালিস্ট পেসার, একজন স্পেশালিস্ট স্পিনার, একজন করে পেসার ও স্পিনার অলরাউন্ডার নিয়ে ক্রাইস্টচার্চে নামতে পারেন শ্রেয়স আইয়াররা।

শক্তিশালী কিউই দল

রচীন রবীন্দ্র, মিচেল ব্রেসওয়েলের মত তারকারা চোটের কারণে না থাকলেও, মিচেল স্যান্টনারের নেতৃত্বে খেলা নিউ জিল্যান্ডে ম্যাচ উইনার একাধিক। ডেভন কনওয়ে থেকে টিম সেইফার্ট, মার্ক চ্যাপম্যান থেকে ড্যারি মিচেল, গ্লেন ফিল্পিস-রা একাই ম্যাচের গতিপ্রকৃতি পাল্টে দিতে পারেন। কিউই দলের শক্তি ফিল্ডিং ও পেসাররা। কেইল জেমিসন থেকে জ্যাকভ ডাফি, ম্যাট হেনরিরা জীবন্ত পিচে ভারতীয় ব্যাটারদের সমস্যা ফেলতে পারেন।

ভারতের প্রথম একাদশ কেমন হতে পারে- অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, ইশান কিষাণ, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), তিলক ভর্মা, শিবম দুবে/নীতীশ রেড্ডি, অক্ষর প্যাটেল,বরুণ চক্রবর্তী, ভূবনেশ্বর কুমার, আর্শদীপ সিং, মায়াঙ্ক যাদব।

রিজার্ভ বেঞ্চ- বৈভব সূর্যবংশী, নমন ধীর, শিবম দুবে/নীতীশ রেড্ডি, কুলদীপ যাদব, প্রিন্স যাদব।

নিউ জিল্যান্ডের প্রথম একাদশ কেমন হতে পারে- ডেভন কনওয়ে, টিম সেইফার্ট, গ্লেন ফিল্পিস, নাথান স্মিথ, মার্ক চ্যাপম্যান, ড্যারি মিচেল, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, লোকি ফার্গুসন, অ্যাডাম মিলনে/নাথান স্মিথ, জ্যাকব ডাফি।

ভারত বনাম নিউ জিল্যান্ড প্রথম টি-২০ ম্যাচে কবে, কোথায় আয়োজিত হবে?

ভারত বনাম নিউ জিল্যান্ড পাঁচ ম্যাচের টি-২০ সিরিজের প্রথম খেলা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ক্রাইস্টচার্চে অনুষ্ঠিত হবে।

কখন থেকে শুরু হবে খেলা

ভারতীয় সময় দুপুর সাড়ে ১২টা থেকে খেলা শুরু হবে।

টিভিতে কোথায় সরাসরি খেলা দেখা যাবে

সোনি টেন স্পোর্টস নেটওয়ার্কের বিভিন্ন চ্যানেলে সরাসরি খেলা দেখা যাবে।

অনলাইনে সরাসরি কোথায় খেলা সম্প্রচার করা হবে

সোনি লিভ অ্যাপ ও ওয়েবসাইটের মাধ্যমে সরাসরি মোবাই, ট্যাবলেট, স্মার্ট টিভির মাধ্যমে খেলা সরাসরি দেখতে পাবেন।

PREV
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

ICC Men's Cricket World Cup 2027: বিশ্বকাপে নিশ্চিত বিরাট-রোহিত? মুখ খুললেন বিসিসিআই সভাপতি
Preeti Pal: প্রীতি পালের জোড়া রুপো, এশিয়ান প্যারা গেমসে পদক বাড়ল ভারতের