IND vs NZ 1st Test: ওয়েলিংটন টেস্ট ড্র হতেই বাড়ল সিরাজ বিতর্ক, মুখ খুললেন ক্যাপ্টেন গিল

Published : Nov 23, 2026, 12:36 PM IST
Shubman Gill

সংক্ষিপ্ত

IND vs NZ 1st Test: ওয়েলিংটন টেস্ট ড্র হতেই বাড়ল সিরাজ বিতর্ক। প্রথম ইনিংসে রেকর্ড ৭২০ রান করেও কোনও লাভ হল না। ওয়েলিংটন টেস্ট শেষ পর্যন্ত ড্র হল। ম্যাচের শেষ দিনে কিউইদের মাত্র ৩টি উইকেট ফেলা সম্ভব হল। শুক্রবার থেকে ক্রাইস্টচার্চে দ্বিতীয় টেস্ট।

IND vs NZ 1st Test: ওয়েলিংটন টেস্ট ড্র হতেই বাড়ল সিরাজ বিতর্ক। ইনিংসে রেকর্ড ৭২০ রান করেও কোনও লাভ হল না। ওয়েলিংটন টেস্ট শেষ পর্যন্ত ড্র হল। ম্যাচের শেষ দিনে কিউইদের মাত্র ৩টি উইকেট ফেলা সম্ভব হল। নিউ জিল্যান্ডে দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ২৩৯ রান থাকা অবস্থায় টেস্ট ড্র হল। জয় থেকে ভারত ৫ উইকেট দূরে থামল টিম ইন্ডিয়া। প্রসিধ কৃষ্ণা-আনশুল কাম্বোজদের ব্যর্থতায় মহম্মদ সিরাজের বাদ পড়া বিতর্ক ফের বাড়ল। কী কারণে সিরাজের মত অভিজ্ঞ, ফর্মে থাকা পেসারকে বাদ দিয়ে কৃষ্ণাকে খেলানো হল তা নিয়ে আরও একবার প্রশ্ন তুলছেন বিশেষজ্ঞরা।

সিরাজ বিতর্কে কী বললেন গিল

ম্যাচ শেষে এই নিয়ে বলতে গিয়ে অধিনায়ক শুভমন গিল বললেন, "সিরাজ আমার খুব ভাল বন্ধু। ওকে দল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তটা মোটেই সহজ ছিল না। ম্যাচের আগেই ওকে বিষয়টা জানিয়েছিলাম। কখনও কখনও পারফরম্যান্স ও ফর্মের দিকে নজর দিতে হয়। ভাল পারফরম্যান্স করে যে কোনও ক্রিকেটারই আবার দলে ফিরতে পারে।"ওয়েলিংটন টেস্ট ড্র হওয়া প্রসঙ্গে শুভমন গিল বলেন, "আশা করি, ক্রাইস্টচার্চে পিচে বোলারদের জন্য একটু বেশি সাহায্য থাকবে।"

দ্বিতীয় ইনিংসে হতাশ করলেন বুমরাও

প্রথম ইনিংসে আশা জাগানো পারফরম্যান্স করলেও শেষ পর্যন্ত দলকে জেতাতে পারলেন না জসপ্রীত বুমরা। আজ কিউইদের যে তিনটি উইকেট পড়ল সেগুলি নিলেন প্রসিধ কৃষ্ণা, ওয়াশিংটন সুন্দর ও আনশুল কাম্বোজ। কনওয়েকে (৬৫) আউট করে দিনের প্রথম উইকেটটি পান ওয়াশিংটন সুন্দর। এরপর রচিন বরীন্দ্রকে ফেরান কৃষ্ণা (৩৭)। তারপর উইকেটকিপার-ব্যাটার টম ব্লান্ডেল (১৫)-কে ফেরান কাম্বোজ। ১৭৭ রানে ৫ উইকেট হারিয়ে চাপে ছিল কিউইরা। কিন্তু এরপর ৪৩ ওভার অনায়াসে কাটিয়ে দেন ড্যারি মিচেল (৩৯ অপরাজিত) ও গ্লেন ফিল্পিস (২৬ অপরাজিত)। মিচেল খেলেন ১৪৬টি বল আর ফিল্পিস ১২৬টি।

ভারতীয় বোলিংয়ের হতশ্রী চেহারা

বুমরা থেকে সুন্দর, আকাশদীপ থেকে কাম্বোজ, এমনকী ধ্রুব জুরেল থেকে যশস্বী জয়সওয়াল-দেবদূত্ত পাদিক্কাল-দের বল করিয়েও মিচেল-ফিল্পিসদের রক্ষণের চিড় ধরানো যায়নি। দ্বিতীয় ইনিংসে ২৩ রান দিয়ে ২টি উইকেট নিলেন কৃষ্ণা। বুমরা, কাম্বোজ ও ওয়াশিংটন সুন্দর ১টি করে উইকেট নেন। দ্বিতীয় ইনিংসে ২০ ওভার বল করেও উইকেটহীন থাকেন আকাশদীপ। ৩৫ ওভার বলে সুন্দর নেন মাত্র ১টি উইকেট।

শুক্রবার থেকে ক্রাইস্টচার্চে শুরু দ্বিতীয় তথা শেষ টেস্ট

দুই ইনিংস মিলিয়ে বুমরার প্রাপ্তি ৫টি, আকাশদীপ, কৃষ্ণা ও কাম্বোজের ৩টি করে। ভারতীয় বোলিংয়ে ভেদশক্তির অভাব স্পষ্ট। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে টানা দুটো টেস্ট ড্র করল টিম ইন্ডিয়া। এর আগে শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্টে ড্র করেছিলেন গিলরা। এরপর হল ওয়েলিংটনে। বিশ্বের টেস্টের ফাইনালে ওঠার আশা আরও কমে গেল টিম ইন্ডিয়ার। শুক্রবার থেকে ক্রাইস্টচার্চে শুরু সিরিজের দ্বিতীয় তথা শেষ টেস্ট ম্যাচ। সেখানে হয়তো সিরাজ, জাদেজা-রা প্রথম একাদশে ফিরছেন।

PREV
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Mohun Bagan vs Churchill Brothers: এবার চার্চিল বধ মোহনবাগানের, অ্যাওয়ে ম্যাচে ২-১ গোলে দুরন্ত জয় সবুজ মেরুনের
Henry Nicholls: ভারতের বিরুদ্ধে টেস্ট ড্র! নিউজিল্যান্ডের লড়াইয়ের প্রশংসা করলেন ম্যাচের সেরা হেনরি নিকোলস