IND vs NZ 3rd ODI: বৃষ্টিতে ভেস্তে গেল টিম ইন্ডিয়ার তৃতীয় ওয়ানডে, সিরিজে অপরাজিত থাকা নিশ্চিত করলেন গিলরা

Published : Nov 10, 2026, 12:36 PM IST
IND vs NZ Team India

সংক্ষিপ্ত

IND vs NZ 3rd ODI: প্রবল বৃষ্টিতে হ্যামিলটনে ভারত- নিউ জিল্যান্ড তৃতীয় ওয়ানডে ম্যাচে একটা বলও খেলা হল না। শুভমন গিল টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন, ম্যাচের ওভার সংখ্যা ৪০ করা হলেও, দফায় দফায় বৃষ্টি নামায় শেষ পর্যন্ত আর খেলাই হল না।

IND vs NZ 3rd ODI: প্রবল বৃষ্টিতে হ্যামিলটনে ভারত- নিউ জিল্যান্ড তৃতীয় ওয়ানডে ম্যাচে একটা বলও খেলা হল না। শুভমন গিল টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন, ম্যাচের ওভার সংখ্যা ৪০ করা হলেও, দফায় দফায় বৃষ্টি নামায় শেষ পর্যন্ত আর খেলাই হল না। পরিত্যক্ত হয়ে গেল ভারত-নিউ জিল্যান্ড ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচ। পাঁচ ম্যাচের সিরিজে ২-০ এগিয়ে টিম ইন্ডিয়া। আজ, মঙ্গলবার এই ম্যাচ ভেস্তে যাওয়ায় দুটো জিনিস পরিষ্কার হয়ে গেল, এই সিরিজে আর হারছে না ভারত। অন্যদিকে, দেশের মাটিতে টানা ১১টি ওয়ানডে সিরিজে জয়ের পর থামল কিউইদের বিজয় রথ। এখান থেকে বাকি দুটি ওয়ানডে জিতলে, বড়জোড় সিরিজ ড্র করতে পারে নিউ জিল্যান্ড।

সিরিজের শেষ দুটি ম্যাচে নেতৃত্বে শ্রেয়স আইয়ার

সিরিজের চতুর্থ ও পঞ্চম ওয়ানডে যথাক্রমে শুক্রবার ও রবিবার বে ওভালে আয়োজিত হবে। সিরিজের শেষ দুটি ওয়ানডে ম্যাচে দেকে নেতৃত্ব দেবেন শ্রেয়স আইয়ার। কারণ শুভমন গিল টেস্ট সিরিজের প্রস্তুতিতে ওয়ার্ম আপ ম্যাচে খেলবেন, তাই চলতি ওয়ানডে সিরিজে আর খেলবেন না।

সিরিজের প্রথম দুটি ম্যাচে জিতেছিল টিম ইন্ডিয়া

প্রসঙ্গত, চলতি ওয়ানডে সিরিজের প্রথম দুটি ম্যাচে টিম ইন্ডিয়া জিতেছিল যথাক্রমে ৫ উইকেটে ও ৪ রানে (ডিএলএস পদ্ধতিতে)। তার আগে নিউ জিল্যান্ডে চলতি সফরে টি-২০ সিরিজে জিতেছিল ৩-২। ওয়ানডে সিরিজের প্রথম দুটি ম্যাচে ভারতীয় বোলাররা দুরন্ত বোলিং করেন। অকল্যান্ডে প্রথম ওয়ানডে-তে ১৮৫ ও ওয়েলিংটনে দ্বিতীয় ওয়ানডে-তে কিউইদের মাত্র ১৩৪ রানে অল আউট করে দিয়েছিলেন টিম ইন্ডিয়াররা বোলাররা। তবে সেই দুটি ম্যাচে জিতলেও সবুজ পিচে ভারতীয় ব্যাটারদের নিয়ে বেশ কিছু প্রশ্ন উঠেছে।

নিউ জিল্যান্ডে বৃষ্টি চলছে

এবারের নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেট মরসুমের সূচি বেশ ঠাসা। ভারতের পূর্ণাঙ্গ সফর শেষ করেই অস্ট্রেলিয়া সফরে যাওয়ার কথা কিউয়িদের। সেই কারণেই নিউজিল্যান্ডের ক্রিকেট মরসুম কিছুটা এগিয়ে এনে বসন্তকালেই আয়োজন করা হয়েছে। কিন্তু অস্বাভাবিক বৃষ্টির জেরে শুরু থেকেই সমস্যায় পড়তে হয়েছে আয়োজকদের। গত এক সপ্তাহে বৃষ্টির বাধা কাটিয়ে কোনওরকমে দুটি কম ওভারের একদিনের ম্যাচ সম্পন্ন করা গিয়েছে।

বৃষ্টির পূর্বাভাস নেই

তবে আগামী শুক্রবার ও রবিবার মাউন্ট মাউনগানুইয়ে পরবর্তী ম্যাচগুলি হওয়ার কথা। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, সেখানে পরিস্থিতি অনেকটাই ভালো থাকার সম্ভাবনা। ফলে বৃষ্টির বাধা ছাড়াই পুরো ওভারের ম্যাচ দেখার আশায় ক্রিকেটপ্রেমীরা।

PREV
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Manchester United: "এই চারজনকে নিয়ে প্রিমিয়ার লিগে টেকা যাবে না", বিপাকে ইউনাইটেড! কড়া সমালোচনা প্রাক্তন তারকার
David Warner: স্যান্ডপেপার গেট বিতর্কে উসমান খোয়াজার পাশে ডেভিড ওয়ার্নার, কী জানালেন?