IND vs NZ 4th ODI: রোহিত ০, IND vs NZ 4th ODI: রোহিত ০, কোহলি ০, শ্রেয়স ০। প্রথম ওভারেই বিনা রানে তিন উইকেট হারাল টিম ইন্ডিয়া

Published : Nov 13, 2026, 12:42 PM ISTUpdated : Nov 13, 2026, 12:55 PM IST
nz vs Ind

সংক্ষিপ্ত

IND vs NZ 4th ODI: রোহিত শর্মা (১ বলে ০), বিরাট কোহলি (৪ বলে ০), অধিনায়ক শ্রেয়স আইয়ার (১ বলে ০) ইনিংসের প্রথম ওভারেই আউট। তিন মহারথীই কোনও রান না করেই আউট। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ ওয়ানডে ম্যাচে প্রথম ওভারেই ৩ উইকেট হারাল টিম ইন্ডিয়া।

IND vs NZ 4th ODI: রোহিত শর্মা (১ বলে ০), বিরাট কোহলি (৪ বলে ০), অধিনায়ক শ্রেয়স আইয়ার (১ বলে ০) ইনিংসের প্রথম ওভারেই আউট। তিন মহারথীই কোনও রান না করেই প্যাভিলিয়নে ফিরলেন। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ ওয়ানডে ম্যাচে প্রথম ওভারেই তিন উইকেট হারাল টিম ইন্ডিয়া। শুক্রবার বে ওভালে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে রান তাড়া করতে নেমে এমনই কার্যত অবিশ্বাস্য ঘটনা ঘটল। ৩৩৪ রান করলে জেতা যাবে এমন শর্তে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম বলেই কিউই পেসার ম্যাট হেনরির বলে আউট হন রোহিত শর্মা। এরপর সেই ওভারের পঞ্চম বলে কোনও রান করেই বোল্ড হয়ে যান বিরাট কোহলি। আর তারপরের বলে নেমেই হেনরির বলে এলবি আউট হন অধিনায়ক শ্রেয়স আইয়ার।

০ রানে তিন উইকেট, ৯ রানে চার উইকেট

মহাবিপর্যয়ের পর ফের বড় ধাক্কা, ওপেনার রুতুরাজ গায়কোয়েড় (১৩ বলে ৫ রান)-কে আউট করেন কিউই পেসার কেইল জেমিসন। ৯ রানের মধ্যে টপ অর্ডারের চার ব্যাটারকে হারায় টিম ইন্ডিয়া।

কোহলি আউট শূন্য রানে

প্রথম ওভারে তিন উইকেট হারিয়ে শূন্য রান

টেস্ট সিরিজের প্রস্তুতিতে শুভমন গিল ব্যস্ত থাকায় এদিন ভারতীয় ওয়ানডে দলকে নেতৃত্ব দিচ্ছেন শ্রেয়স আইয়ার। আর ক্যাপ্টেন আইয়ার আউট প্রথম বলেই। প্রথম ওভারেই শূন্য রানে তিন উইকেট হারানোর মহালজ্জা এর আগে ভারতীয় ক্রিকেটে ঘটেছে তা জানাতে পারছেন না পরিসংখ্যানবিদরাও। প্রথম ওভারে তিন মহারথী শূন্য রানে আউট হওয়ার পর জুটি বেঁধে খেলতে থাকেন ওপেনার রুতুরাজ গায়কোয়াড় ও চার নম্বরে নামা ইশান কিষাণ। রুতুরাজ আউট হওয়ার পর নামেন অক্ষর প্যাটেল।

তিন মহারথী আউট শূন্য রানে, দেখুন ভিডিও

নিউ জিল্যান্ডে প্রথমে ব্যাট করে তোলে ৩৩৩ রান

চতুর্থ একদিনের ম্যাচে ভারতের সামনে ৩৩৪ রানের লক্ষ্য রাখল নিউজিল্যান্ড। টস জিতে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৩৩৩ রানে অলআউট হয় কিউয়িরা। দুরন্ত শতরান করেন ওপেনার উইল ইয়ং। ১০৮ বলে ১২৫ রানের ইনিংস খেলেন তিনি। টিম সেইফার্ট করেন ৫৮ রান, ফিন অ্যালেনের অবদান ৪১। ভারতের হয়ে অক্ষর প্যাটেল, অকিব নবি ও গুরনুর ব্রার ২টি করে উইকেট নেন। এবার জিততে হলে ৩৩৪ রান করতে হবে ভারতকে। পাশাপাশি সিরিজ জয়েরও হাতছানি টিম ইন্ডিয়ার সামনে।

PREV
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

SAFF Championship 2026: সাফ কাপের সেমিফাইনালে জয়ের হাতছানি ভারতের সামনে, খেলা কখন-দেখবেন কীভাবে?
Harry Kane: ক্রোয়েশিয়াকে হারিয়ে ইংল্যান্ডের নয়া রেকর্ড বুকে তারকা হ্যারি কেন, কটি ম্যাচ খেললেন?