Team India Squad: আফগান সিরিজে ভারতীয় দলে একাধিক বড় চমক, নতুন মুখের ভিড়, ODIতে রো-কো, বিশ্রাম দুই তারকাকে

Published : May 19, 2026, 04:37 PM ISTUpdated : May 19, 2026, 04:46 PM IST
Shubman Gill Test

সংক্ষিপ্ত

Team India Squad: আফগানিস্তানের বিরুদ্ধে দেশের মাটিতে এক টেস্টের সিরিজের জন্য ভারতীয় দল ঘোষিত হল। শুভমন গিলের নেতৃত্বে খেলতে চলা টিম ইন্ডিয়ার স্কোয়াডে বেশ কয়েকটি নতুন মুখ। স্পেশালিস্ট পেসার হিসেবে স্কোয়াডে আছেন মহম্মদ সিরাজ ও প্রসিধ কৃষ্ণা।

Team India Test Squad: আফগানিস্তানের বিরুদ্ধে দেশের মাটিতে এক টেস্টের সিরিজ ও তিন ম্য়াচের ওয়ানডে সিরিজের জন্য ভারতীয় দল ঘোষিত হল। দুই ফর্ম্য়াটেই দলকে নেতৃত্বে দেবেন শুভমন গিল। সেখানে টেস্টে সহ অধিনায়কত্ব করবেন কেএল রাহুল, আর ওয়ানডে-তে শ্রেয়স আইয়ার। ওয়ানডে দলে রাখা হয়েছে বিরাট কোহলি ও রোহিত শর্মা-কে। আফগানিস্তানের বিরুদ্ধে দুই ফর্ম্য়াটেই টিম ইন্ডিয়ার স্কোয়াডে বেশ কয়েকটি নতুন মুখ। আগামী ৬ জুন থেকে চণ্ডিগড়ে হতে চলা আফগানদের বিরুদ্ধে এক ম্যাচের টেস্ট সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে দলের দুই তারকা জশপ্রীত বুমরা ও রবীন্দ্র জাদেজাকে। কাবুলিওয়ার দেশের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার টেস্ট স্কোয়াডে তিনজন নতুন মুখ। টেস্টে সহ অধিনায়ক নির্বাচিত করা হয়েছে কেএল রাহুলকে।

প্রথমবার টেস্ট সুযোগ পেলেন যে তিন ক্রিকেটার

ভারতীয় টেস্ট স্কোয়াডে প্রথমবার জায়গা পেলেন পঞ্জাবের পেসার গুরনুর ব্রার, রাজস্থানের বাঁ হাতি স্পিনার মানব সুথার, ও স্পিনার অলরাউন্ডার হর্ষ দুবে। তারকা ব্যাটার দেবদূত্ত পাদিক্কাল, সাই সুদর্শনের মত প্রতিশ্রুতিমান তরুণদের ওপর আস্থা দেখিয়ে দলে রাখা হয়েছে। দুই স্পেশালিস্ট ওপেনার হিসেবে আছেন যশস্বী জয়সওয়াল ও কেএল রাহুল। স্পিনার হিসেবে কুলদীপ যাদব, ওয়াশিংটন সুন্দরের সঙ্গে স্কোয়াডে রাখা হয়েছে সুথার, হর্ষ দুবেদেরও। তেমনি স্পেশালিস্ট পেসার হিসেবে স্কোয়াডে আছেন মহম্মদ সিরাজ ও প্রসিধ কৃষ্ণা। পেসার-অলরাউন্ডার হিসেবে দলে রাখা হয়েছে নীতীশ কুমার রেড্ডি--কে।

বুমরা, জাদেজাকে বিশ্রাম

আফগানদের বিরুদ্ধে টেস্টে খেলছেন না তারকা পেসার জশপ্রীত বুমরা, ও তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। ঋষভ পন্থের পাশাপাশি স্কোয়াডে রাখা হয়েছে উইকেটকিপার ধ্রুব জুরেল-কেও। বুমরা ও জাদেজাকে বিশ্রাম দেওয়া হয়েছে। আলোচনা হলেও দলে রাখা হল না মহম্মদ শামি-কেও।  

ভারতের টেস্ট স্কোয়াড

ভারতীয় টেস্ট স্কোয়াড- শুভমন গিল, যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল (সহ অধিনায়ক), সাই সুদর্শন, ঋষভ পন্থ, দেবদূত পাদিক্কাল, নীতীশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণা, মানভ সুথার, হুরনুর ব্রার, হর্ষ দুবে, ধ্রুব জুরেল।

আফগানিস্তানের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার ওয়ানডে স্কোয়াড

আগামী ১৪ জুন থেকে দেশের মাটিতে আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্য়াচের ওয়ানডে সিরিজ খেলবে ভারতীয় দল। সেই সিরিজের জন্য ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন শুভমন গিল। ১৪, ১৭ ও ২০ জুন সিরিজের তিনটি ওয়ানডে ম্য়াচ হবে যথাক্রমে ধর্মশালা,লখনৌ ও চেন্নাইতে। ওয়ানডে দলে রাখা হয়েছে ভারতীয় ক্রিকেটের দুই মহারথী বিরাট কোহলি ও রোহিত শর্মা-কে। চোটের জল্পনার মাঝে স্কোয়াডে আছেন হার্দিক পান্ডিয়াও। নতুন মুখ পেসার প্রিন্স যাদব, গুরনুর ব্রার ও হর্ষ দুবে। দুই উইকেটকিপার কেএল রাহুল ও ইশান কিষাণ।

এক নজরে ওয়ানডে স্কোয়াড

শুভমন গিল (অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার (সহ অধিনায়ক), কেএল রাহুল (উইকেটকিপার), ইশান কিষাণ (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, নীতীশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, আর্শদীপ সিং, প্রসিধ কৃষ্ণা, প্রিন্স যাদব, গুরনুর ব্রার ও হর্ষ দুবে।

 

 

PREV
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

IPL 2026: আইপিএল ২০২৬ প্লে-অফে ৩ দল নিশ্চিত, কোন জায়গায় কলকাতা নাইট রাইডার্স?
Rohit Sharma: ফিটনেস নিয়ে সংশয়, আফগানিস্তানের বিরুদ্ধে অনিশ্চিত রোহিত-হার্দিক