
India Tour of New Zealand 2026: এবার কিউই চ্যালেঞ্জের সামনে টিম ইন্ডিয়া।। আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের সবচেয়ে কঠিন গাঁট নিউ জিল্যান্ড সফর শুরু হচ্ছে। আগামী বৃহস্পতিবার থেকে নিউ জিল্যান্ড সফরে খেলতে নামছে টিম ইন্ডিয়া। কিউই সফরে ভারতীয় দল ৫টি টি-২০, ৫টি ওয়ানডে ও ২টি টেস্ট খেলবে। বৃহস্পতিবার, ২২ অক্টোবর থেকে টি-২০ সিরিজ দিয়ে শুরু হচ্ছে টিম ইন্ডিয়ার অভিযান। পাঁচ ম্যাচের টি-২০ সিরিজের পরই ৪ নভেম্বর থেকে শুরু হবে ওয়ানডে সিরিজ। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ শেষে ১৯ নভেম্বর, ওয়েলিংটনে শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। এই দুই টেস্ট সিরিজের ওপর নির্ভর করবে টিম ইন্ডিয়া আগামী বছর টেস্ট বিশ্বচ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে পারে কি না।
দুই টেস্টের সিরিজে দুটোতেই জিততে হবে শুভমন গিলদের। টেস্ট এবং ওয়ানডে সিরিজের প্রথম তিনটি ম্যাচে শুভমন গিলের নেতৃত্বে খেলবে টিম ইন্ডিয়া। আর টি-২০-তে, ও ওয়ানডে সিরিজের শেষ দুটি ম্যাচে দেশকে নেতৃত্ব দেবেন শ্রেয়স আইয়ার। নিউজিল্যান্ড সফরে তিন ধরনের ফর্ম্যাট মিলিয়ে মোট ১২টি ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। তিন ফর্ম্যাটের সিরিজেই স্কোয়াডে আছেন শুধুমাত্র দুজন- নীতীশ কুমার রেড্ডি ও কুলদীপ যাদব।
শ্রেয়স আইয়ার (অধিনায়ক), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, ইশান কিষাণ, তিলক ভার্মা , শিবম দুবে, নীতীশ কুমার রেড্ডি, অক্ষর প্যাটেল, ভুবনেশ্বর কুমার, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, আর্শদীপ সিং, মায়াঙ্ক যাদব, নমন ধীর, প্রিন্স যাদব, বৈভব সূর্যবংশী।
(প্রথম তিনটি ওয়ানডে ম্যাচের জন্য)
শুভমান গিল (অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার (সহ-অধিনায়ক), কে এল রাহুল (উইকেটরক্ষক), নীতীশ কুমার রেড্ডি, অক্ষর প্যাটেল, নামন ধীর, অংশুল কম্বোজ, গুরুণুর ব্রার, ঋতুরাজ গায়কোয়াড়, অর্শদীপ সিং, ইশান কিষাণ (উইকেটরক্ষক), মহম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণা, কুলদীপ যাদব।
চতুর্থ ও পঞ্চম ওয়ানডে ম্যাচের জন্য ভারতের ওয়ানডে স্কোয়াড:
শ্রেয়স আইয়ার (অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, তিলক ভর্মা, ইশান কিষাণ (উইকেটরক্ষক, সহ-অধিনায়ক), নীতীশ কুমার রেড্ডি, অক্ষর প্যাটেল, নমন ধীর, আকিব নবী, গুরুণুর ব্রার, ঋতুরাজ গায়কোয়াড়, অর্শদীপ সিং, কুমার কুশাগ্ৰ (উইকেটরক্ষক), মহম্মদ সিরাজ, যশ ঠাকুর, কুলদীপ যাদব।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের টেস্ট স্কোয়াড:
শুভমন গিল (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, কে এল রাহুল (সহ-অধিনায়ক), সাই সুদর্শন, দেবদত্ত পাদিক্কাল, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), নীতীশ কুমার রেড্ডি, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, অংশুল কম্বোজ, জসপ্রীত বুমরা, প্রসিধ কৃষ্ণা, আকাশ দীপ,মহম্মদ সিরাজ,কুলদীপ যাদব।
প্রথম টি-টোয়েন্টি:২২ অক্টোবর: ক্রাইস্টচার্চ (সময়: ভারতীয় সময় দুপুর ১২:৩০ টা)
দ্বিতীয় টি-টোয়েন্টি: ২৪ অক্টোবর: ক্রাইস্টচার্চ (সময়: ভারতীয় সময় দুপুর ১২:৩০ টা)
তৃতীয় টি-টোয়েন্টি: ২৭ অক্টোবর: ওয়েলিংটন (সময়: ভারতীয় সময় দুপুর ১২:৩০ টা )
চতুর্থ টি-টোয়েন্টি: ৩০ অক্টোবর: অকল্যান্ড (সময়: ভারতীয় সময় দুপুর ১২:৩০ টা )
পঞ্চম টি-টোয়েন্টি: ১ নভেম্বর: হ্যামিল্টন (সময়: ভারতীয় সময় দুপুর ১২:৩০ টা)
প্রথম ওয়ানডে:৪ নভেম্বর: অকল্যান্ড (সময়: ভারতীয় সময় সকাল ৭:৩০ টা)
দ্বিতীয় ওয়ানডে: ৭ নভেম্বর: ওয়েলিংটন (সময়: ভারতীয় সময় সকাল ৭:৩০ টা)
তৃতীয় ওয়ানডে:১০ নভেম্বর: হ্যামিল্টন (সময়: ভারতীয় সময় সকাল ৭:৩০ টা)
চতুর্থ ওয়ানডে:১৩ নভেম্বর: টাউরঙ্গা (সময়: ভারতীয় সময় সকাল ৭:৩০ টা )
পঞ্চম ওয়ানডে: ১৫ নভেম্বর: টাউরঙ্গা (সময়: ভারতীয় সময় সকাল ৭:৩০ টা)
প্রথম টেস্ট: ১৯-২৩ নভেম্বর, ওয়েলিংটন (সময়: ভারতীয় সময় ভোর ৩:৩০ টা)
দ্বিতীয় টেস্ট: ২৭ নভেম্বর-১ ডিসেম্বর, ক্রাইস্টচার্চ (সময়: ভারতীয় সময় ভোর ৩:৩০ টা)
সিরিজের সব কটি ম্যাচ সরাসরি দেখা যাবে সোনি স্পোর্টস নেটওয়ার্কের সোনি টেনের বিভিন্ন চ্যানেলে। পাশাপাশি সোনি লিভ অ্যাপের মাধ্যমে সরাসরি লাইভ স্ট্রিমের মাধ্যমে মোবাইল, ট্যাব, স্মার্ট টিভিতে দেখা যাবে।
-------------