Indian Super League 2026-27: নতুন মডেল-পুরনো ফর্ম্যাট, আগামী মাসে শুরু আইএসএল

Published : Sep 05, 2026, 03:29 PM IST
Indian Super League Champion East Bengal FC

সংক্ষিপ্ত

Indian Super League 2026-27: চলতি মাসেই আইএসএল-এর নতুন মরসুম শুরু হওয়ার কথা ছিল। কিন্তু ভারতীয় দলের তিনটি গুরুত্বপূর্ণ ম্যাচের জন্য এক মাস পিছিয়ে দেওয়া হয়েছে ভারতীয় ফুটবলের সর্বোচ্চ পর্যায়ের লিগ। আগামী মাসে শুরু হচ্ছে আইএসএল। সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (All India Football Federation) প্রস্তুতি শুরু করে দিয়েছে।

DID YOU KNOW ?
কলকাতাতেই থাকবে খেতাব?
গত কয়েক মরসুমে আইএসএল খেতাব থেকেছে কলকাতায়। এবারও ফেভারিট হিসেবে খেলতে নামছে ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপার জায়ান্ট।

Indian Football News: নতুন ক্লাব-পরিচালিত মডেলের মাধ্যমে ১০ অক্টোবর শুরু হতে চলেছে ইন্ডিয়ান সুপার লিগের (Indian Super League 2026-27) নতুন মরসুম। এই বিগ চলবে ২০২৭ সালের মে মাস পর্যন্ত। লিগ কর্তৃপক্ষের প্রকাশিত বিবৃতি অনুযায়ী, নতুন মরসুমে ফিরছে হোম-অ্যাওয়ে ফর্ম্যাট। আট মাস ধরে চলা এই মরসুমে মোট ১৬৩টি ম্যাচ হবে। এবারের আইএসএল-এ যোগ দিচ্ছে ১৩টি দল। লিগ পর্বে প্রতিটি দল রাউন্ড-রবিন পদ্ধতিতে একে অপরের বিরুদ্ধে খেলবে। লিগ টেবলের শীর্ষে থাকা দলকে শিল্ড উইনার্স হিসেবে ঘোষণা করা হবে। এই খেতাবই আইএসএল-এর সরকারি চ্যাম্পিয়নের মর্যাদা বহন করবে। পাশাপাশি শীর্ষে থাকা দল এএফসি প্রতিযোগিতায় খেলার সুযোগও পাবে। এবারের মরসুমে ফেরানো হচ্ছে প্লে-অফ ফর্ম্যাট। লিগ পর্বের সেরা ছয়টি দল আইএসএল কাপ চ্যাম্পিয়ন হওয়ার জন্য লড়াই করবে।

ক্লাবগুলির ভূমিকা গুরুত্বপূর্ণ

নতুন ক্লাব-পরিচালিত মডেলে এবার থেকে লিগের সিদ্ধান্ত গ্রহণ এবং ভবিষ্যৎ পরিকল্পনায় ক্লাবগুলির ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হবে। বিবৃতিতে বলা হয়েছে, এর লক্ষ্য হল প্রতিযোগিতামূলক ফুটবলের একটি পূর্ণাঙ্গ ক্যালেন্ডার তৈরি করা, ভারতীয় প্রতিভায় আরও বেশি বিনিয়োগ করা এবং দেশের ফুটবলের জন্য আরও শক্তিশালী ও টেকসই পরিবেশ গড়ে তোলা। এবারের আইএসএল-এ যোগ দিতে চলা ১৩টি দল হল গতবারের চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল (East Bengal FC), রানার্স মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant), বেঙ্গালুরু এফসি (Bengaluru FC), চেন্নাইয়িন এফসি (Chennaiyin FC), চার্চিল ব্রাদার্স এফসি (Churchill Brothers FC), এফসি গোয়া (FC Goa), ইন্টার কাশী এফসি (Inter Kashi FC), কেরালা ব্লাস্টার্স এফসি (Kerala Blasters FC), মুম্বই সিটি এফসি (Mumbai City FC), নর্থইস্ট ইউনাইটেড এফসি (NorthEast United FC), ওড়িশা এফসি (Odisha FC), পাঞ্জাব এফসি (পাঞ্জাব এফসি) ও স্পোর্টিং ক্লাব দিল্লি (Sporting Club Delhi)।

আইএসএল-এ নেই ডায়মন্ড হারবার এফসি

২০২৫-২৬ মরসুমে ইন্ডিয়ান ফুটবল লিগ (2025-26 Indian Football League) চ্যাম্পিয়ন হয়ে আইএসএল-এ খেলার যোগ্যতা অর্জন করেছিল ডায়মন্ড হারবার এফসি (Diamond Harbour FC)। কিন্তু প্রোমোটেড স্লটের জন্য নির্ধারিত প্রশাসনিক ফি-সংক্রান্ত শর্ত পূরণ করতে না পারায় এবারের আইএসএল-এ তারা খেলতে পারছে না। লিগ কর্তৃপক্ষ জানিয়েছে, ‘লিগের প্রোমোশন ও রেলিগেশন নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে ডায়মন্ড হারবার এই মরসুমে কোনও পয়েন্ট অর্জনের যোগ্য হবে না এবং স্বাভাবিকভাবেই লিগ টেবলের একেবারে শেষে থাকবে। ২০২৭-২৮ মরসুমে তারা আইএসএল-এ খেলতে পারবে না। তাদের ইন্ডিয়ান ফুটবল লিগে খেলতে হবে।’

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
১৩
১৩ দলকে নিয়ে হতে চলেছে এবারের আইএসএল।
১৩ দলকে নিয়ে হবে এবারের আইএসএল। হোম ও অ্যাওয়ে ফর্ম্যাটে খেলা হবে। প্রস্তুতি শুরু করে দিয়েছে সব দল।
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Asian Games 2026: এশিয়ান গেমসের প্রস্তুতি, ভারতীয় দলের নেট বোলার কেকেআর-আরসিবি তারকারা
Neymar Jr: স্যান্টোসের হয়ে খেলতে নেমে চোট পেয়ে মাঠকে দুষলেন, পাল্টা কটাক্ষের মুখে নেইমার