Indian Football: ভারতে আসছে পানামা। ব্রাজিল ম্যাচের আগেই ভারতকে খেলতে হবে পানামার বিরুদ্ধে। প্রসঙ্গত, পানামা ফুটবল ফেডারেশনের সঙ্গে আগেই ‘লেটার অফ ইন্টারেস্ট’-এ সই হয়ে গেছিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (India Panama FIFA friendly 2026)। এবার এআইএফএফ-এর তরফ থেকে সরকারিভাবে ম্যাচের দিন ঘোষণা করে দেওয়া হল। উল্লেখ্য, আগামী ৩ অক্টোবর কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে ব্রাজ়িলের মুখোমুখি হবে ভারতীয় ফুটবল দল। আর তার আগে ২৬ সেপ্টেম্বর, পানামার বিরুদ্ধে খেলবে ব্লু-টাইগার্সরা। ফিফা অনুমোদিত এই প্রীতি ম্যাচের বিষয়টি নিশ্চিত করা হয়েছে পানামার ফুটবল সংস্থার তরফ থেকেও (Indian football latest update)।
তবে এই ম্যাচটি কোথায় খেলা হবে, সেই বিষয়টি এখনও ফেডারেশনের তরফ থেকে জানানো হয়নি। এই প্রসঙ্গে ফেডারেশনের ডেপুটি সেক্রেটারি জেনারেল এম সত্যনারায়ণ জানিয়েছেন, ‘‘ব্রাজ়িল ম্যাচের আগে পানামার বিরুদ্ধে এই ম্যাচটিও বেশ কঠিন হবে। পানামা বিশ্বের সেরা ৫০টি দলের মধ্যে একটি। নিঃসন্দেহে খালিদ জামিলের দলের জন্য একটি কঠিন পরীক্ষা হতে চলেছে এটি। আমরা চাই, আমাদের দেশের ফুটবলাররা সঠিক এবং উন্নত মানের অভিজ্ঞতা অর্জন করুক। সাধারণত আমরা এই উচ্চমানের দলগুলির সঙ্গে খেলার খুব একটা সুযোগ পাই না। তাই এই ফিফা উইন্ডোটা আমাদের জন্য বিশেষ একটা পর্যায় হতে চলেছে। আমরা শক্তিশালী দলগুলির বিরুদ্ধে অনেক বেশি খেলার সুযোগ পাচ্ছি।’’
অন্যদিকে, পানামা এবং ব্রাজ়িল ম্যাচের পর, নিউজ়িল্যান্ড সফরে যাবে ভারতীয় ফুটবল দল। আগামী ১২ এবং ১৫ নভেম্বর, কিউয়িদের বিরুদ্ধে খেলা রয়েছে ভারতের। দেড় মাসের মধ্যে গত বিশ্বকাপে খেলা তিনটি দলের বিরুদ্ধে মাঠে নামবেন ব্লু-টাইগার্সরা।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।