Indian Super League: নয়া রূপে আয়োজিত হবে আইএসএল, ক্লাবগুলির সঙ্গে নতুন চুক্তি সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের

Published : Jul 08, 2026, 11:34 PM IST
Indian Super League:

সংক্ষিপ্ত

Indian Super League: মঙ্গলবার, একটি সাংবাদিক বৈঠক করে ফেডারেশন কর্তারা জানিয়েছেন, এই মেগা প্রতিযোগিতার যাবতীয় প্রশাসনিক ক্ষমতা থাকবে ফেডারেশনের হাতে এবং কমার্শিয়াল রাইটস থাকবে ক্লাবগুলির কাছে।

Indian Super League: এবার নতুন রূপে আইএসএল (Indian Super League)। দেশের অন্যতম সেরা মেগা ফুটবল টুর্নামেন্টকে ঘিরে এমনিতেই উত্তেজনা থাকে ফুটবলপ্রেমীদের মধ্যে। তবে আসন্ন আইএসএল এবং আগামী বছরগুলিতে এটি কীভাবে আয়োজিত হবে, সেই বিষয়ে একটি প্রশ্নচিহ্ন তৈরি হয়। এবার সেই বিষয়টিরও সমাধান হয়ে গেল (ISL latest news)। 

নয়া রূপে আয়োজিত হবে আইএসএল

সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সঙ্গে আইএসএল-এর ক্লাবগুলির একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এআইএফএফ এবং আইএসএল-এর ক্লাবগুলির তরফে একটি যৌথ সাংবাদিক সম্মেলন করে এই চুক্তির কথা জানানো হয়েছে। প্রসঙ্গত, আইএসএল-এর প্রশাসনিক এবং বাণিজ্যিক অধিকার কাদের দখলে থাকবে তা নিয়েই দীর্ঘদিন ধরে ফেডারেশন এবং ক্লাবগুলির মধ্যে আলোচনা চলছিল। শেষপর্যন্ত, সমাধান পাওয়া গেছে। '

মঙ্গলবার, একটি সাংবাদিক বৈঠক করে ফেডারেশন কর্তারা জানিয়েছেন, এই মেগা প্রতিযোগিতার যাবতীয় প্রশাসনিক ক্ষমতা থাকবে ফেডারেশনের হাতে এবং কমার্শিয়াল রাইটস থাকবে ক্লাবগুলির কাছে। সাংবাদিক বৈঠকে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের তরফ থেকে জানানো হয়েছে, "আমরা ক্লাবগুলির সঙ্গে একটা চুক্তি করেছি। আইএসএল-এর বাণিজ্যিক অধিকার ক্লাবগুলির দখলেই থাকবে। কিন্তু প্রশাসনিক অধিকার থাকবে আমাদের হাতে। কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের সঙ্গে আমাদের কথা হয়েছে এই বিষয়ে।”

ক্লাবগুলির সঙ্গে নতুন চুক্তি সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের

আরও বলা হয়েছে, “আমরা দু-পক্ষের কথাই ভেবেছি। ফুটবলার এবং ১০ বছর ধরে এই লিগের সঙ্গে যুক্ত থাকা ক্লাবগুলি একটি পক্ষ এবং অপর পক্ষ হল, ভারতীয় ফুটবলের দর্শকরা। আমাদের প্রধান কাজ হল, ভারতীয় ফুটবলের উন্নতি। যাতে দর্শকেরা আরও ভালোভাবে ম্যাচ উপভোগ করতে পারেন। সেইদিকেও নজর দিতে হচ্ছে আমাদের। তাই সমস্ত দিক বিবেচনা করে এই চুক্তিটি করা হয়েছে।"

ফলে, বাড়ছে ম্যাচের সংখ্যা। সেইসঙ্গে, খেলা হবে নতুন ফরম্যাটে। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Sourav Ganguly Biopic: জন্মদিনে সেরা উপহার! সৌরভের বায়োপিকের ফার্স্ট লুকে রাজকুমার রাওকে দেখে কী বললেন দাদা?
Egypt: আর্জেন্টিনার কাছে হার, রেফারির বিরুদ্ধে ফিফার দ্বারস্থ মিশর ফুটবল সংস্থা