ISL 2026: আসন্ন মরশুমের ইন্ডিয়ান সুপার লিগ তথা দেশের অন্যতম সেরা মেগা ফুটবল প্রতিযোগিতা আইএসএল দেখাবে কারা? তা চূড়ান্ত হয়ে গেল সোমবার। প্রসঙ্গত, আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে (isl 2026 news) শুরু হচ্ছে এই টুর্নামেন্ট।
আইএসএল ব্রডকাস্টিং রাইটস সংক্রান্ত টেন্ডার আগেই প্রকাশ করে দেয় সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। সেই টেন্ডার ১ ফেব্রুয়ারি, বিকেল পাঁচটার মধ্যে (isl broadcasting rights contract) জমা দিতে হত। এরপর সেই টেন্ডার খুলে দেখার দিন ধার্য করা হয় ২ ফেব্রুয়ারি। উল্লেখ্য, একাধিক সংস্থা আগ্রহ দেখায় সম্প্রচার স্বত্ব চেয়ে। সোমবার, টেন্ডার খুলে দেখার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেন এআইএফএফ কর্তারা।
তালিকায় ছিল সোনি স্পোর্টস নেটওয়ার্ক, জি এন্টারটেইনমেন্ট, ফ্যানকোড, এবিপি ডিজিটাল, ইউরো স্পোর্টস এবং টু সার্কেলসের মতো সংস্থা। এমনকি, দূরদর্শনের নামও ঘোরাফেরা করছিল। কিন্তু শেষপর্যন্ত, আইএসএল-এর ব্রডকাস্টিং রাইটস পেল কোন সংস্থা?
ফ্যানকোডের হাতে গেল আইএসএল-এর ব্রডকাস্টিং রাইটস। তবে ফ্যানকোড আবার সোনি স্পোর্টসের সঙ্গে পার্টনারশিপ গড়ে বিড জমা দেয়। তাই ফ্যানকোড ওটিটি প্ল্যাটফর্মে আইএসএল-এর ম্যাচ সরাসরি সম্প্রচারিত হবে। আর টিভিতে খেলা দেখাবে সোনি স্পোর্টস নেটওয়ার্ক।
তবে লাইভ প্রোডাকশনের পুরো দায়িত্ব থাকবে কেপিএস স্টুডিওর হাতে। পিসিআর এবং ক্যামেরা অপারেশনস থেকে শুরু করে যাবতীয় লাইভ প্রোডাকশন সংক্রান্ত কাজ তারাই সামলাবে। আর লাইভ ফিড ডিজিটাল ওটিটি-তে সম্প্রচারিত হবে ফ্যানকোড অ্যাপ্লিকেশনে এবং টিভিতে সরাসরি দেখা যাবে সোনি স্পোর্টস নেটওয়ার্কের চ্যানেলে।
ইতিমধ্যেই সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের তরফ থেকে ব্রডকাস্টারের নাম ঘোষণাও করে দেওয়া হয়েছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।