Lionel Messi: "মেসির ধারেকাছে কেউ নেই, ও অন্য গ্রহের প্রাণী!" বিশ্বকাপজয়ী তারকা বললেন, 'এলএম১০' সেরার সেরা

Published : Jun 22, 2026, 04:49 PM IST
Lionel Messi

সংক্ষিপ্ত

Lionel Messi: শুধু তাই নয়, মেসিকে বাস্কেটবল জগতের কিংবদন্তি মাইকেল জর্ডনের সঙ্গে তুলনা করেছেন তিনি। জ়াভির কথায়, “আমি মনে করি, মেসি ফুটবলের মাইকেল জর্ডন। কারণ, ওর ধারেকাছে কেউ নেই। গত ২০ বছর ধরে মেসিই সেরা। তাই এখনও আমি মনে করিম মেসির মতো ফুটবলার গোটা বিশ্বে নেই। ওর মানসিকতা অসাধারণ।”

Lionel Messi: মেসিই বিশ্বের সেরা ফুটবলার (Lionel Messi)। এবার বললেন বিশ্বকাপজয়ী তারকা। স্পেনের পকারন ফুটবলার তথা বিশ্বকাপজয়ী তারকা জ়াভি এই কথাই বলছেন। তাঁর মনে হয়, লিওনেল মেসি অন্য কোনও গ্রহ থেকে এসেছেন (Lionel Messi records)। 

"মেসির ধারেকাছে কেউ নেই, ও অন্য গ্রহের প্রাণী!"

গত ২০১০ সালে, স্পেনের হয়ে বিশ্বকাপ জেতেন জাভি এবং তিনি আবার মেসির সতীর্থও ছিলেন। সেই জ়াভি এখনও মুগ্ধ মেসির খেলায়। প্রসঙ্গত, চলতি বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচে, আলজেরিয়ার বিরুদ্ধে হ্যাটট্রিক করেছেন ‘এলএম১০’। এই বয়সেও তিনি যে অসাধারণ এবং বিশ্বমানের ফুটবল উপহার দিচ্ছেন, তা দেখে রীতিমতো মুগ্ধ এবং অবাক হয়ে যাচ্ছেন জ়াভি। 

শুধু তাই নয়, মেসিকে বাস্কেটবল জগতের কিংবদন্তি মাইকেল জর্ডনের সঙ্গে তুলনা করেছেন তিনি। জ়াভির কথায়, “আমি মনে করি, মেসি ফুটবলের মাইকেল জর্ডন। কারণ, ওর ধারেকাছে কেউ নেই। গত ২০ বছর ধরে মেসিই সেরা। তাই এখনও আমি মনে করিম মেসির মতো ফুটবলার গোটা বিশ্বে নেই। ওর মানসিকতা অসাধারণ।”

বিশ্বকাপজয়ী তারকা বললেন, 'এলএম১০' সেরার সেরা

বিশ্বকাপজয়ী তারকা আরও যোগ করেন, "ও আসলে হারতে শেখেনি। আমার মতে, এটাই ওকে বাকিদের থেকে আলাদা করে তুলেছে। এখনও মেসি পুরোপুরি ফিট। আলজেরিয়ার বিরুদ্ধে ওর গোলগুলোর কথা বাদ দিন। গোটা ম্যাচে ও যেভাবে খেলেছে, সেটা শুধু একবার দেখুন। এখনও কতটা খিদে ওর মনের মধ্যে। এখনও মেসি চ্যাম্পিয়ন হতে চায়। সেটাই ওকে বাকিদের থেকে আলাদা করে দিয়েছে।”

এরপরেই জাভি জানিয়েছেন, “আলজেরিয়া ম্যাচের পর, আমি মেসিকে মেসেজ করলাম। ওকে বললাম যে, প্রতিপক্ষকে নিয়ে ছেলেখেলা করেছে ও। আমি সেইদিন মেসির খেলা দেখে হাসছিলাম। পুরো পাগলের মতো খেলছিল। আসলে এটাই মেসি। সর্বদা সপ্রতিভ। সঠিক সময়ে সঠিক কাজটা করতে জানে। আমার মতে, ওর সঙ্গে কারও তুলনা করা যায় না। মেসি এই গ্রহের নয়।"

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Egypt vs New Zealand: বিশ্বকাপের মঞ্চে ইজিপ্টের ঐতিহাসিক জয়, সালাহর গোলে নিউজিল্যান্ডকে ৩-১ গোলে হারাল তারা
Lionel Messi: আর মাত্র ১টা গোল, তারপরেই বিশ্বকাপের মঞ্চে বিশ্বরেকর্ড গড়বেন মেসি