Lionel Scaloni: সেমিফাইনালে উঠেও খুশি নন স্কালোনি! বললেন, "অনেক ভুল শুধরে নিতে হবে দ্রুত"

Published : Jul 12, 2026, 03:20 PM IST
Lionel Scaloni: সেমিফাইনালে উঠেও খুশি নন স্কালোনি! বললেন, "অনেক ভুল শুধরে নিতে হবে দ্রুত"

সংক্ষিপ্ত

Lionel Scaloni: ফুটবল বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালের লড়াইতে ভারতীয় সময় রবিবার ভোরে, কানসাস সিটি স্টেডিয়ামে মুখোমুখি হয় আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড (Argentina vs Switzerland)। সেই ম্যাচেই সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে ফুটবলপ্রেমীদের মন জয় করে নিয়েছে আর্জেন্টিনা।

Lionel Scaloni: ফুটবল বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালের লড়াইতে ভারতীয় সময় রবিবার ভোরে, কানসাস সিটি স্টেডিয়ামে মুখোমুখি হয় আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড (Argentina vs Switzerland)। সেই ম্যাচেই সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে ফুটবলপ্রেমীদের মন জয় করে নিয়েছে আর্জেন্টিনা। এই জয়ের ফলে, তারা টানা দ্বিতীয়বার বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে গেল। ম্যাচের ২০ মিনিটে ম্যাক অ্যালিস্টারের গোলে আর্জেন্টিনা এগিয়ে গেলেও, সুইজারল্যান্ড দ্রুত গোল শোধ করে খেলায় সমতা ফেরায়।

সেমিফাইনালে উঠেও খুশি নন স্কালোনি

এরপর জুলিয়ান আলভারেজের একটি দুর্দান্ত গোলে ফের লিড নেন মেসিরা। খেলা শেষ হওয়ার কয়েক মিনিট আগে লাউতারো মার্টিনেজ গোল করে দলের জয় ৩-১ ব্যবধানে নিশ্চিত করেন। শেষপর্যন্ত, এই ম্যাচে জিতলেও, দলের ডিফেন্স এবং মাঝমাঠের কিছু ভুলত্রুটি কোচ লিওনেল স্কালোনিকে বেশ ভাবাচ্ছে। কারণ, সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ যথেষ্ট শক্তিশালী দল ইংল্যান্ড। ম্যাচ শেষে দলের পারফরম্যান্স নিয়ে নিজের মতামত জানিয়েছেন স্কালোনি। সেমিফাইনালে পৌঁছতে পেরে খুশি হলেও, খেলায় আরও উন্নতির প্রয়োজন আছে বলে তিনি মনে করেন।

স্কালোনির কথায়, "ম্যাচটা খুব কঠিন ছিল আমাদের জন্য। আমরা জানতাম সুইজারল্যান্ড বেশ শারীরিক ফুটবল খেলবে। আমাদের কিছুটা ভুগতেও হয়েছে সেইজন্য। তবে এই দলটা যে কোনও পরিস্থিতিতে লড়াই করতে জানে, কোনওভাবেই হার মানতে রাজি নয়। সেমিফাইনালে পৌঁছতে পেরে আমি খুশি। কিন্তু এটাও সত্যি যে, আমাদের খেলায় এখনও অনেক উন্নতির প্রয়োজন রয়েছে।"

বললেন, "অনেক ভুল শুধরে নিতে হবে দ্রুত"

প্রসঙ্গত, বিশ্বকাপের ইতিহাসে এই প্রথমবার ফিফা র‍্যাঙ্কিংয়ের প্রথম চারটি দল সেমিফাইনালে মুখোমুখি হতে চলেছে। এই চারটি দল হল যথাক্রমে ফ্রান্স, আর্জেন্টিনা, স্পেন এবং ইংল্যান্ড। অন্যদিকে, কোয়ার্টার ফাইনালে এই জয় এল টিমগেম খেলে। আর্জেন্টিনা জিতল ৩-১ গোলে (Argentina vs Switzerland score)। ম্যাচ শেষে সেমিফাইনালে বিশ্ব চ্যাম্পিয়নরা, জুলিয়ান আলভারেজের বিশ্বমানের গোল! টিমগেমে সুইজারল্যান্ডকে উড়িয়ে দিলেন মেসিরা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Argentina vs Switzerland: ফের আর্জেন্টিনাকে সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ, এবার সরব সুইস কোচ
Paolo Maldini: ঘুরে দাঁড়াতে চায় ইতালির ফুটবল দল, কিংবদন্তি পাওলো মালদিনির কাঁধে গুরুদায়িত্ব