Lords Balcony Shirt Waving: আমরা সবাই দাদা, আমাদেরই... লর্ডসের ব্যালকনিতে সৌরভের দাদাগিরির স্মৃতি ফেরাল স্পেশাল টিম ইন্ডিয়া

Published : Aug 20, 2026, 01:12 PM IST
Sourav Ganguly

সংক্ষিপ্ত

Lords Balcony Shirt Waving: আমরা সবাই দাদা, আমাদের এই. গতকাল ভারতের বিশেষ ক্ষমতাসম্পন্ন ক্রিকেট দল ফাইনালে ইংল্যান্ডকে হারানোর পর লর্ডসের ব্যালকনিতে দাঁড়িয়ে যা করল, তা দেখে এই কথাগুলোই লিখতে হয়।

Lords Balcony Shirt Waving: আমরা সবাই দাদা, আমাদের এই...। গতকাল, বুধবার ভারতের বিশেষ ক্ষমতাসম্পন্ন ক্রিকেট দল ফাইনালে ইংল্যান্ডকে হারানোর পর লর্ডসের ব্যালকনিতে দাঁড়িয়ে যা করল, তা দেখে এই কথাগুলোই লিখতে হয়। লন্ডনের লর্ডস ক্রিকেট গ্রাউন্ড মানেই তো শুধু একটি মাঠ নয়, ক্রিকেটের ইতিহাস ও আবেগের আঁতুড়ঘর। আর ভারতীয় ক্রিকেটপ্রেমীদের কাছে লর্ডসের নাম শুনলেই চোখ ভেসে ওঠে ২০০২ সালের সেই অবিস্মরণীয় দৃশ্য। ন্যাটওয়েস্ট ট্রফি জয়ের পর লর্ডসের ঐতিহাসিক বারান্দায় তৎকালীন অধিনায়ক সৌরাভ গাঙ্গুলীর জার্সি উড়িয়ে উল্লাস! ঠিক ২৪ বছর পর, ২০২৬ সালের ১৯ আগস্ট, সেই একই ঐতিহাসিক বারান্দায় আবার ফিরল সেই আবেগ ও উন্মাদনা। এবার সেই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটাল ভারতের মিক্সড ডিসেবিলিটি (বিশেষ ক্ষমতাসম্পন্ন) ক্রিকেট দল।

দারুণ জয়

'ফেস্টিকেভ অব ডিসেবিলিটি ক্রিকেট'-এর অংশ হিসেবে লর্ডসে অনুষ্ঠিত সিরিজের সপ্তম ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে আয়োজক ইংল্যান্ডকে ১১৮ রানের বিশাল ব্যবধানে গুঁড়িয়ে দেয় ভারত। যদিও ৭ ম্যাচের এই রোমাঞ্চকর সিরিজটি ৪-৩ ব্যবধানে জিতেছে ইংল্যান্ড, তবে শেষ ম্যাচে লর্ডসের মাটিতে ভারতীয় দলের এই জয় ছিল অভাবনীয় ও ঐতিহাসিক।

দেখুন ভিডিও

কীভাবে আসে জয়

টসে হেরে আগে ব্যাটিং করতে নেমে ভারতের ব্যাটাররা রানের পাহাড় গড়েন। সিরিজের নিজেদের সর্বোচ্চ স্কোর, ২০৬ রান ৪ উইকেটে তোলে দল। অর্জুন গাওরে ৪৪ বলে ৬৮ রান, অধিনায়ক মজিদ মাগ্রে মাত্র ১৯ বলে অপরাজিত ৬৩ রান এবং ওপেনার সাই আকাশ ৩৮ বলে ৪৮ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। জয়ের জন্য ২০৭ রানের পাহাড়প্রমাণ লক্ষ্য তাড়া করতে নেমে ভারতীয় বোলারদের দাপটে লন্ডভন্ড হয়ে যায় ইংলিশ ব্যাটিং লাইনআপ। হিলাল আহমেদ ওয়ানির ৪ উইকেট (২১ রানে) এবং জয়েশ পারমারের ৩ উইকেটের (১৪ রানে) ওপর ভর করে মাত্র ১৩.৪ ওভারে ৮৮ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড।

দেখুন সৌরভের সেই লর্ডসের ব্যালকনিতে ‘দাদাগিরি’র ভিডিও

জয়ের পর উচ্ছ্বাস

তবে ম্যাচের ফল ছাপিয়ে খবরের শিরোনাম কেড়ে নেয় ম্যাচ পরবর্তী উৎসব। জয়ের পরপরই ভারতের খেলোয়াড় ও সাপোর্ট স্টাফরা চলে যান লর্ডসের প্রেসিডেন্সিয়াল ব্যালকনিতে। গায়ের ব্লেজার ও শার্ট খুলে শূন্যে উড়িয়ে মেতে ওঠেন বাঁধভাঙা উল্লাসে। মুহূর্তেই পুরো ক্রিকেটবিশ্বের মনে পড়ে যায় ২০০২ সালে ইংল্যান্ডকে হারিয়ে সৌরাভ গাঙ্গুলীর সেই বুকখোলা ঐতিহাসিক উদযাপনের কথা।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল

ডিফারেন্টলি অ্যাবল্ড ক্রিকেট কাউন্সিল অব ইন্ডিয়া (DCCI) সামাজিক যোগাযোগমাধ্যমে এই আবেগঘন মুহূর্তের ভিডিও শেয়ার করে লেখে, ''লর্ডসের ব্যালকনিতে ক্রিকেটের বিশুদ্ধ আনন্দের মুহূর্ত, কোট খোলা, তুঙ্গে থাকা মনোবল আর গর্বের সাথে উড়তে থাকা তেরঙ্গা।'' ক্রিকেটপ্রেমীদের মতে, এই উদযাপনের মধ্য দিয়ে জয়ের আনন্দের পাশাপাশি ফুটে উঠেছে ভারতীয় ক্রিকেটের অদম্য সংকল্প ও আত্মবিশ্বাসের বার্তা।

PREV
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

ISL 2026: এবারের আইএসএলে ১৩টি ক্লাবই অংশ নিচ্ছে! খেলা হবে হোম-অ্যান্ড-অ্যাওয়ে ভিত্তিতেই, জানিয়ে দিল ফেডারেশন
Hockey World Cup: রুদ্ধশ্বাস ম্যাচে পাকিস্তানকে হারিয়ে পরের রাউন্ডে ভারত, পাঁচতারা পারফরম্যান্স টিম ইন্ডিয়ার