Manu Bhaker: মনু ভাকেরদের অসাধারণ লড়াই, শুটিং বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা ভারতের

Published : Nov 10, 2026, 06:24 PM IST
Manu Bhaker

সংক্ষিপ্ত

ISSF World Championship 2026: গত দু'দশকে আন্তর্জাতিক স্তরে শুটিংয়ে ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স দেখিয়ে আসছেন ভারতীয়রা। চলতি আইএসএসএফ বিশ্ব চ্যাম্পিয়নশিপেও ভারতীয় শুটারদের অসাধারণ পারফরম্যান্স দেখা যাচ্ছে। প্যারিস অলিম্পিক্সের (Paris Olympics 2024) পর ফের আন্তর্জাতিক প্রতিযোগিতায় দেশের মুখ উজ্জ্বল করলেন মনুূ ভাকের (Manu Bhaker)।

DID YOU KNOW ?
ফের সাফল্য মনুর
২০২৪ সালে প্যারিস অলিম্পিক্সে জোড়া পদক জেতার পর এবার শুটিং বিশ্ব চ্যাম্পিয়নশিপেও সোনা জিতলেন মনু ভাকের।

Shooting News: আইএসএসএফ বিশ্ব চ্যাম্পিয়নশিপে ফের সাফল্য পেলেন ভারতীয় শুটাররা। কাতারের (Qatar) দোহায় (Doha) আয়োজিত আইএসএসএফ বিশ্ব চ্যাম্পিয়নশিপে মহিলাদের ২৫ মিটার পিস্তলের দলগত বিভাগে সোনা জিতলেন এষা সিং (Esha Singh), মনু ভাকের (Manu Bhaker) ও দিব্যা সুব্বারাজু (Divya Subbaraju)। মঙ্গলবার তিন ভারতীয় শুটারের সম্মিলিত স্কোর হয় ১৭৬১। দ্বিতীয় স্থানে শেষ করে রুপো জিতেছে দক্ষিণ কোরিয়া (South Korea)। কোরিয়ান শুটারদের সংগ্রহ ১৭৪৮ পয়েন্ট। ১৭৪৫ পয়েন্ট নিয়ে ব্রোঞ্জ পেয়েছে ভিয়েতনাম (Vietnam)। ভারতের এই সাফল্যে সবচেয়ে বেশি অবদান রাখেন এষা। তাঁর মোট স্কোর ৫৯০। প্রিসিশন রাউন্ডে ২৯২ এবং র‍্যাপিড রাউন্ডে ২৯৮ পয়েন্ট সংগ্রহ করেন তিনি। মনুর স্কোর ৫৮৭। প্রিসিশনে ২৮৯ এবং র‍্যাপিডে ২৯৮ পয়েন্ট পান তিনি। অন্যদিকে, দিব্যা প্রিসিশনে ২৮৯ ও র‍্যাপিডে ২৯৫ পয়েন্ট নিয়ে ভারতের ঝুলিতে যোগ করেন ৫৮৪ পয়েন্ট। এর ফলেই সোনা জেতে ভারতীয় দল।

ফের সাফল্য মনুর

প্রিসিশন রাউন্ডে এষার তিনটি সিরিজের স্কোর ছিল যথাক্রমে ৯৭, ৯৬ ও ৯৯। র‍্যাপিডে তিনি পান ১০০, ৯৮ ও ১০০। মনুর প্রিসিশন রাউন্ডের স্কোর ৯৬, ৯৬ ও ৯৭। র‍্যাপিডে তাঁর স্কোর যথাক্রমে ৯৯, ৯৯ ও ১০০। দিব্যা প্রিসিশনে ৯৭, ৯৮ ও ৯৪ এবং র‍্যাপিডে ৯৮, ৯৯ ও ৯৮ পয়েন্ট সংগ্রহ করেন। দলগত সোনার পাশাপাশি ব্যক্তিগত বিভাগেও নজর কেড়েছেন ভারতীয় শুটাররা। এষা তৃতীয় এবং মনু ষষ্ঠ স্থানে থেকে মহিলাদের ২৫ মিটার পিস্তলের ব্যক্তিগত ইভেন্টের ফাইনালের যোগ্যতা অর্জন করেছেন। এই ফাইনাল থেকেই লস অ্যাঞ্জেলেস ২০২৮ অলিম্পিকের কোটা পাওয়ার সুযোগ রয়েছে শুটারদের সামনে।

শুটিং বিশ্ব চ্যাম্পিয়নশিপে সাফল্য ভারতের

এবারের শুটিং বিশ্ব চ্যাম্পিয়নশিপে ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স দেখাচ্ছে ভারত। এর আগে মহিলাদের ২৫ মিটার স্ট্যান্ডার্ড পিস্তলে ব্রোঞ্জ জিতেছেন নিভেদিতা ভেলুর নায়ার। পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তলে রুপো পেয়েছেন জয়পাল মালব্য। এছাড়াও পুরুষদের ৫০ মিটার পিস্তল দলগত বিভাগে সোনা জিতেছেন রবিন্দর সিং, সৌরভ চৌধুরী ও আমনপ্রীত সিং। একই ইভেন্টের ব্যক্তিগত বিভাগে রুপো জিতেছেন রবিন্দর। মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল দলগত বিভাগে রুপো পেয়েছেন এলাভেনিল ভালারিভান, সোনম মাসকার ও শম্ভবী ক্ষীরসাগর। সবমিলিয়ে বিশ্বমঞ্চে ভারতীয় শুটারদের দাপট অব্যাহত।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
১৭৬১
১৭৬১ স্কোর করে শুটিং বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা মনুদের।
১৭৬১ পয়েন্ট নিয়ে আইএসএসএফ বিশ্ব চ্যাম্পিয়নশিপে মহিলাদের ২৫ মিটার পিস্তলের দলগত বিভাগে সোনা জিতলেন মনু ভাকেররা।
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Treesa Jolly-Gayatri Gopichand: ভারতীয় ব্যাডমিন্টনের নতুন তারকা, সাফল্য তৃষা-গায়ত্রীর
Axar Patel: অক্ষর প্যাটেলকে অন্য দলে পাঠিয়ে দেওয়া হবে? মুখ খুলল দিল্লি ক্যাপিটালস