Maria Mcaneny Fastest Goal: খেলা শুরুর ৪ সেকেন্ডের মধ্যেই গোল! ফুটবলে দ্রুততম গোলের গিনিস রেকর্ড গড়লেন মারিয়া ম্যাকঅ্যানেনি

Published : Mar 26, 2026, 10:32 PM IST
Maria Mcaneny

সংক্ষিপ্ত

Maria Mcaneny Fastest Goal: খেলা শুরুর পর চোখের পলক ফেলতই গোল। মহিলাদের ফুটবলে নতুন ইতিহাস তৈরি করলেন মারিয়া ম্যাকঅ্যানেনি(Maria McAneny)। গিনিস বুক কর্তপক্ষ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করল,স্কটল্যান্ডে মারিয়াই এখন মহিলাদের ফুটবলের ইতিহাসে দ্রুততম গোলদাতা।

Maria Mcaneny Fastest Goal: খেলা শুরুর পর চোখের পলক ফেলতই গোল। মহিলাদের ফুটবলে নতুন ইতিহাস তৈরি করলেন মারিয়া ম্যাকঅ্যানেনি (Maria McAneny)। গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড (Guinness World Records) আনুষ্ঠানিকভাবে ঘোষণা করল, স্কটল্যান্ডে মারিয়াই এখন মহিলাদের ফুটবলের ইতিহাসে দ্রুততম গোলদাতা। গত বছর মহিলাদের স্কটিশ প্রিমিয়র লিগে-এর একটি ম্যাচ শুরুর মাত্র ৪.১ সেকেন্ডেই গোল করেছিলেন ম্যাকঅ্যানেনি। ওই ম্যাচে সেল্টিক এফসি মহিলা দলের হয়ে খেলছিলেন ম্যাকঅ্যানেনি, প্রতিপক্ষ ছিল হাইবেরনিয়ান ওয়ম্যান (Hibernian Women)।

চোখের পলকেই গোল

ম্যাচ শুরুর সঙ্গেই কিক-অফ থেকে বল পেয়ে প্রতিপক্ষের অর্ধের ভেতর থেকেই সরাসরি শট নেন মারিয়া ম্যাকঅ্যানেনি। চোখের পলকে সেই বল জালে জড়িয়ে যায়। সময় লাগে মাত্র ৪.১ সেকেন্ড (অফিসিয়ালি ৪.১০ সেকেন্ড)। এই অসাধারণ গোলটি এখন গিনিস ওয়ার্ল্ড রেকর্ডে স্বীকৃতি পেয়েছে এবং মহিলাদের ফুটবলে দ্রুততম গোল হিসেবে নতুন রেকর্ড গড়েছে। এর আগে থাকা সব রেকর্ডকেই ছাড়িয়ে গিয়েছে এই গোল।

দেখুন গোলটি

 

 

কী বললেন গিনিস রেকর্ড গড়া ম্যাকঅ্য়ানেনি

ম্যাকঅ্যানেনির এই নজির গড়া গোলের ফলে ম্যাচেও জয় পায় সেল্টিক। ২-১ গোলে জিতে যায় তারা, যা তাদের লিগ অভিযানে বড় ভূমিকা নিয়েছে। এই গোলের ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ফুটবলপ্রেমী থেকে বিশেষজ্ঞ—সবাই এই গোলকে অন্যতম সেরা ও চমকপ্রদ ওপেনিং গোল হিসেবে আখ্যা দিচ্ছেন। এই কীর্তির মাধ্যমে মারিয়া ম্যাকঅ্যানেনি এখন আনুষ্ঠানিকভাবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডধারী। মহিলাদের ফুটবলের ইতিহাসে এই মুহূর্ত নিঃসন্দেহে স্মরণীয় হয়ে থাকবে।

পুরুষদের ফুটবলে এই নজির কার

অন্যদিকে, পুরুষদের ফুটবলে দ্রুততম গোলের রেকর্ড রয়েছে নাওয়াফ আল-আবেদের (Nawaf Al-Abed)-এর দখলে। ২০০৯ সালে তিনি মাত্র ২.৪ সেকেন্ডে গোল করে এই নজির গড়েছিলেন।

 

PREV
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

India vs Pakistan: সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে পাকিস্তানকে ৩-০ উড়িয়ে দিল ভারত
IPL 2026 Schedule: IPL-র দ্বিতীয় পর্বের সূচি ঘোষণা, KKR-র ম্যাচ কবে-কোথায়?