Messi Ronaldo World Cup Record: মেসি-রোনাল্ডো যেন একটা গোটা পৃথিবী! লিওর মাইলফলক স্পর্শের পরদিনই নতুন বিশ্বরেকর্ড রোনাল্ডোর

Published : Jun 24, 2026, 02:16 AM IST
Messi Ronaldo World Cup Record

সংক্ষিপ্ত

Messi Ronaldo World Cup Record: তাই তারাই রেকর্ড গড়েন। আবার তারাই ভাঙেন। সোমবার, বিশ্বরেকর্ড গড়লেন লিওনেল মেসি। আর মঙ্গলবার, সেই মেসিকেই যেন জবাব দিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। গড়লেন নয়া বিশ্বরেকর্ড। মেসি-রোনাল্ডো যেন আক্ষরিক অর্থেই একটা গোটা পৃথিবী।

Messi Ronaldo World Cup Record: মেসি-রোনাল্ডো যেন আক্ষরিক অর্থেই একটা গোটা পৃথিবী। লিওনেল মেসির পর, এবার নয়া বিশ্বরেকর্ড গড়লেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। অনবদ্য স্কিল, ব্যক্তিগত নৈপুণ্য, অসাধারণ দক্ষতা, গোলের খিদে এবং অবশ্যই বিপক্ষকে তছনছ করে দেওয়ার অপরিসীম মানসিক শক্তি (Messi Ronaldo World Cup Record)। সব রয়েছে তাদের মধ্যে। তাই এখনও ডিফেন্ডারদের নাকানিচোবানি খাইয়ে তারা গোল করতে সিদ্ধহস্ত। দূরপাল্লার শটে বিশ্বমানের গোল করে গোটা পৃথিবীকে চমকে দিতে পারেন এই দুই তারকা। অপ্রতিরোধ্য, অনবদ্য এবং অপরাজেয় (Messi Ronaldo comparison)।

তাই তারাই রেকর্ড গড়েন। আবার তারাই ভাঙেন। সোমবার, বিশ্বরেকর্ড গড়লেন লিওনেল মেসি। আর মঙ্গলবার, সেই মেসিকেই যেন জবাব দিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। গড়লেন নয়া বিশ্বরেকর্ড এবং বুঝিয়ে দিলেন তিনি একেবারেই ফুরিয়ে যাননি। বরং, এখনও অনেক জবাব দেওয়ার বাকি আছে। 

মেসি-রোনাল্ডো যেন একটা গোটা পৃথিবী

প্রসঙ্গত, আলজেরিয়ার বিরুদ্ধে আর্জেন্টিনার প্রথম ম্যাচে হ্যাটট্রিক করেন মেসি। বিশ্বকাপের মঞ্চে তখনও অবধি তাঁর নামের পাশে ১৬টি গোল। এরপর সোমবার, সেই রেকর্ড ভেঙে দেন মেসি। অস্ট্রিয়ার বিরুদ্ধে জোড়া গোল করে ফের একবার ইতিহাসে নাম লেখান ‘এলএম১০'। এই ম্যাচে আর্জেন্টিনা জয় পায় ২-০ ব্যবধানে। মেসি ভেঙে দেন বিশ্বকাপ ফুটবলের সর্বকালীন গোলের রেকর্ড। বিশ্বের অন্যতম মেগা স্পোর্টিং ইভেন্ট তথা ফুটবল বিশ্বকাপের ইতিহাসে নয়া পালক যুক্ত হয়। ফুটবল বিশ্বকাপের মঞ্চে সর্বাধিক গোলের রেকর্ড গড়েন লিওনেল মেসি। তাঁর নামের পাশে রয়েছে ১৮টি গোল। 

আর চলতি বিশ্বকাপে দুটি ম্যাচ মিলিয়ে মেসির পাঁচটি গোল হয়ে গেছে। ঠিক তার পরের দিন মঙ্গলবার, মাঠে নামেন রোনাল্ডো। উজবেকিস্তানের বিরুদ্ধে তিনি জোড়া গোল করেন। অর্থাৎ, ঠিক গত ম্যাচে যখন তাঁর পারফরম্যান্স নিয়ে বিস্তর কাঁটাছেঁড়া হচ্ছে, সমালোচনার ঝড় বইছে, ঠিক তখনই মেসি দুর্দান্ত পারফর্ম করছেন। কিন্তু ক্রিশ্চিয়ানো রোনাল্ডো তো ছেড়ে দেওয়ার পাত্র নন। অতএব, জবাব এল ঠিক পরের ম্যাচেই। 

দুটি অসাধারণ গোল করে দলের জয়ের ক্ষেত্রে নিজের অবদান রাখলেন। তার থেকেও বড় বিষয় হল, পুরো ম্যাচে টিম গেম খেলল রবার্তো মার্টিনেজের ছেলেরা। অর্থাৎ, আর্জেন্টিনার মতোই টোটাল ফুটবল উপহার দিল পর্তুগাল। 

লিওর মাইলফলক স্পর্শের পরদিনই নতুন বিশ্বরেকর্ড রোনাল্ডোর

আর এই ম্যাচে জোড়া গোলের সুবাদেই নয়া বিশ্বরেকর্ড গড়লেন রোনাল্ডো। বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে টানা ৬টি বিশ্বকাপে গোল করার নজির গড়লেন তিনি। ২০০৬ সালের ফুটবল বিশ্বকাপে ইরানের বিরুদ্ধে তাঁর প্রথম গোল। এরপর কোয়ার্টার ফাইনালে, ইংল্যান্ডের বিরুদ্ধে টাইব্রেকারে রোনাল্ডোর গোলেই সেমিফাইনালে ওঠে পর্তুগাল। 

২০১০ সালের বিশ্বকাপে উত্তর কোরিয়ার বিরুদ্ধে গোল করেন রোনাল্ডো। ২০১৪ সালের বিশ্বকাপ খুব একটা ভালো না গেলেও, ঘানার বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচে গোল করেন তিনি। তারপর ২০১৮ সালের ফুটবল বিশ্বকাপে স্পেনের বিরুদ্ধে গ্রুপ পর্যায়ের ম্যাচে হ্যাটট্রিক করেন ‘সিআর৭'। 

তাছাড়া মরক্কোর বিরুদ্ধেও একটি গোল ছিল তাঁর। গত ২০২২ সালের বিশ্বকাপে ঘানার বিরুদ্ধে একটি মাত্র গোল করেন রোনাল্ডো। আর তারপর চলতি ২০২৬ সালের বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে জোড়া হল করে এই নয়া মাইলফল স্পর্শ করলেন তিনি। গড়লেন নতুন বিশ্বরেকর্ড। বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে টানা ৬টি বিশ্বকাপে গোল করার নজির গড়লেন এই তারকা। 

ফুটবল বিশ্বকাপের সব খবর সব আগে, শুধুমাত্র এশিয়ানেট নিউজ বাংলায়।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Portugal vs Uzbekistan: রোনাল্ডোর জোড়া গোল! উজবেকিস্তানকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে নক-আউটের পথে পা বাড়াল পর্তুগাল
Padma Awards 2026: পদ্মশ্রী পেলেন রোহিত শর্মা এবং সবিতা পুনিয়া, মরণোত্তর সম্মান ভগবানদাসকেও