Messi To Vozinha: একটা নয়, দুটো নয়, একেবারে আটটা গোল বাঁচিয়েও তিনি ট্র্য়াজিক হিরো। ফুটবল বিশ্বকাপের ইতিহাসে নক আউটে খেলা সবচেয়ে কম জনসংখ্য়ার দেশের গোলকিপার একাই মাতিয়ে দিলেন। বিশ্ব চ্য়াম্পিয়ন আর্জেন্টিনার বিরুদ্ধে অবিশ্বাস্য লড়াই করে শেষে একটুর জন্য হেরে বিদায় নিলেও হৃদয় জিতল কেপ ভার্দে আর তাদের গোলকিপার ভোজিনহা। (Vozinha) ৪০ বছরের অচেনা দেশের, অচেনা এক গোলকিপার এবারের বিশ্বকাপে সুপার হিরোর তকমা পেলেন। পুরো বিশ্বকাপে ১৮টি গোল বাঁচিয়ে নজির গড়া ভোজিনহা-র এখন প্রায় ২ কোটি ইন্সটাগ্রাম ফলোয়ার, বিশ্বকাপের আগে যেটা ছিল মাত্র ৪৬ হাজার। আসলে জীবনটাই রাতারাতি পুরো বদলে গিয়েছে ভোজিনহা।
স্পেন, উরুগুয়েকে রুখে দিয়েছিলেন, নির্ধারিত ৯০ মিনিটের সময়ের খেলায় আর্জেন্টিনাকেও রুখে দিলেন ভোজিনহো। সঙ্গে অবিশ্বাস্য কায়দার রুখলেন মেসির অব্যর্থ এক ফ্রি-কিকও। আর্জেন্টিনা ও কেপ ভার্দের ম্যাচ শেষে ঠিক তেমনই এক আবেগঘন মুহূর্তের সাক্ষী থাকল ফুটবল বিশ্ব। কেপ ভার্দের অভিজ্ঞ গোলরক্ষক ভোজিনহা নিজেই জানিয়েছেন, ম্যাচ শেষ হওয়ার পর তিনি লিওনেল মেসির কাছে এগিয়ে গিয়েছিলেন। তবে তিনি কিছু বলার আগেই মেসি তাঁকে উষ্ণ আলিঙ্গনে জড়িয়ে ধরেন।
ভোজিনহার কথায়, মেসি প্রথমেই তাঁকে বলেন, "দারুণ খেলেছ। তুমি সত্যিই একজন অসাধারণ গোলকিপার। তোমার দেশের মানুষ নিশ্চয়ই তোমাকে নিয়ে খুব গর্বিত।" বিশ্বের অন্যতম সেরা ফুটবলারের মুখে এমন প্রশংসা শুনে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন। তাঁর দাবি, মেসির মতো কিংবদন্তির কাছ থেকে এমন স্বীকৃতি পাওয়া তাঁর কাছে বিশেষ সম্মানের।
মেসিকে কৃতজ্ঞতা জানালেন ভোজিনহা
এরপর ভোজিনহা মেসিকে ধন্যবাদ জানিয়ে বলেন,"ধন্যবাদ, লিও। তুমি সেরাদের সেরা।" সেই সঙ্গে তিনি মেসির ম্যাচে পরা জার্সিটি চেয়ে বসেন। ভোজিনহার দাবি, মেসি হাসিমুখেই সেই অনুরোধ মেনে নেন এবং জানান, ড্রেসিংরুমের করিডরে তিনি নিজের জার্সি তুলে দেবেন। ম্যাচের পরের মেসির সঙ্গে ভোজিনহোর এই সংক্ষিপ্ত কথোপকথনই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ভোজিনহার মতে, এই মুহূর্ত তিনি সারাজীবন মনে রাখবেন। তাঁর কথায়, কঠিন প্রতিদ্বন্দ্বিতার পরও প্রতিপক্ষকে যে সম্মান ও ভালোবাসা দেখিয়েছেন মেসি, সেটাই ফুটবলের প্রকৃত সৌন্দর্যকে তুলে ধরে।
অবিশ্বাস্য সব সেভ
উল্লেখ্য, রাউন্ড অফ ৩২-এর এই ম্যাচে ভোজিনহা একাধিক দুর্দান্ত সেভ করে আর্জেন্টিনাকে বেশ কিছু সময় আটকে রেখেছিলেন। দল হারলেও তাঁর পারফরম্যান্স বিশ্বজুড়ে প্রশংসিত হয়েছে। আর ম্যাচ শেষে মেসির এই আচরণ আবারও প্রমাণ করল, মাঠের সাফল্যের পাশাপাশি বিনয় ও ক্রীড়াসুলভ মানসিকতাতেও কেন তিনি কোটি কোটি ফুটবলপ্রেমীর হৃদয়ে আলাদা জায়গা করে নিয়েছেন।
দেখুন ভিডিও
Vozinha - All saves against Argentina!
Almost pulled off the impossible! Cabo Verde's superman! 🦸♂️pic.twitter.com/i8955JngoY https://t.co/vbIrWim0BI— Football Performances (@FCPerformances) July 4, 2026
১) বিশ্বকাপে অভিষেকে ক্লিন শিট রাখা সবচেয়ে বয়স্ক গোলকিপার (৪০ বছর ১২ দিন)।
২) বিশ্বকাপ ইতিহাসের দ্বিতীয় সর্বাধিক বয়স্ক অভিষেক হওয়া ফুটবলার। তাঁর আগে শুধু এসাম এল-হাদারি।
৩) ৪০ বছর পেরিয়ে বিশ্বকাপে একাধিক ক্লিন শিট রাখা মাত্র তৃতীয় গোলকিপার। পিটার শিল্টন ও দিনো জফ-এর মত কিংবদন্তির পাশে নাম লেখান।
৪) বিশ্বকাপ চলাকালীন ইনস্টাগ্রামে তাঁর অনুসরণকারী প্রায় ৪৭ হাজার থেকে বেড়ে প্রায় ১.৯ কোটিতে পৌঁছে যায়।