Mitchell Santner Ruled Out: ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরুর আগেই আউট মিচেল স্যান্টনার, পরিবর্তে ফক্সক্রফট

Published : Nov 17, 2026, 12:28 PM IST
Mitchell Santner

সংক্ষিপ্ত

Mitchell Santner Ruled Out: ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরুর আগেই আউট মিচেল স্যান্টনার, পরিবর্তে ফক্সক্রফট। টিম ইন্ডিয়ার বিরুদ্ধে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন তারকা স্পিনার-অলরাউন্ডার মিচেল স্যান্টনার।

Mitchell Santner Ruled Out: ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরুর আগে বড় ধাক্কা খেল নিউ জিল্যান্ড। বৃহস্পতিবার, ১৯ নভেম্বর থেকে শুরু হতে চলা টিম ইন্ডিয়ার বিরুদ্ধে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন তারকা স্পিনার-অলরাউন্ডার মিচেল স্যান্টনার। ডান হাতে ফ্র্যাকচার থাকার কারণে তিনি এই গুরুত্বপূর্ণ সিরিজে খেলতে পারবেন না। রবিবার মাউন্ট মঙ্গানুইয়ে ভারতের বিরুদ্ধে পঞ্চম ওয়ানডে ম্যাচে ব্যাটিং করার সময় ডান হাতে চোট পান কিউইদের সীমিত ওভারের অধিনায়ক স্যান্টনার। ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরুর আগেই আউট মিচেল স্যান্টনার, পরিবর্তে ফক্সক্রফট।

কীভাবে চোট পান স্যান্টনার

নিউজিল্যান্ডের রান তাড়ার সময় ইনিংসের ৩৭তম ওভারে আর্শদীপ সিংয়ের একটি বাউন্সার স্যান্টনারের ডান হাতের পিছন দিকে সজোরে আঘাত করে। সঙ্গে সঙ্গে মাঠে ফিজিও এসে তাঁর শুশ্রূষা করেন। ব্যথা সত্ত্বেও তিনি খেলা চালিয়ে যান এবং শেষ পর্যন্ত ২৪ রান করে আউট হন। তবে ম্যাচ শেষে স্ক্যান করানোর পর তাঁর হাতে ফ্র্যাকচার ধরা পড়ে, যার ফলে টেস্ট সিরিজ থেকে তাঁর নাম প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

পরিবর্তে ডিন ফক্সক্রফট

নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে যে, স্যান্টনারের মাঠে ফিরতে ঠিক কতদিন সময় লাগবে, তা এখনও মূল্যায়ন করা হচ্ছে। এমনকি আগামী ডিসেম্বরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চার ম্যাচের টেস্ট সিরিজে তাঁর খেলা নিয়েও সিদ্ধান্ত পরবর্তীতে জানানো হবে। স্যান্টনারের অনুপস্থিতিতে ওয়েলিংটন ও ক্রাইস্টচার্চের আসন্ন টেস্ট দুটির জন্য দলে ডাক পেয়েছেন অলরাউন্ডার ডিন ফক্সক্রফট।

বৃহস্পতিবার থেকে শুরু টেস্ট সিরিজ

ফক্সক্রফট ভারতের বিরুদ্ধে শেষ দুটি ওয়ানডে ম্যাচ খেলেছিলেন। চলতি বছরের মে মাসে আয়ারল্যান্ডের বিরুদ্ধে নিজের কেরিয়ারের একমাত্র টেস্টটিতে তিনি ৯৮ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেছিলেন। এছাড়া, ভারত 'এ' দলের বিরুদ্ধে অনানুষ্ঠানিক টেস্টেও তিনি ৫১, ৪২, ৯৩ এবং ১০* রানের চমৎকার পারফরম্যান্স উপহার দিয়েছিলেন। আগামী ১৯ নভেম্বর বেসিন রিজার্ভে প্রথম টেস্টে ভারতের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। এরপর ২৭ নভেম্বর থেকে ক্রাইস্টচার্চের হ্যাগলে ওভালে শুরু হবে সিরিজের দ্বিতীয় তথা শেষ টেস্ট ম্যাচ।

PREV
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

MS Dhoni: আগামী আইপিএল-এও চেন্নাই সুপার কিংসের হয়ে খেলবেন ধোনি? অব্যাহত জল্পনা
Rishabh Pant: নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে খেলবেন ঋষভ পন্থ, জানিয়ে দিলেন শুবমান গিল