Mohun Bagan East Bengal: মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের বড় খবর। শহরে আসছেন মোহনবাগানের নয়া বিদেশি এরউইন (Mohun Bagan latest news)। অন্যদিকে, কলকাতা লিগে বড় জয় পেল ইস্টবেঙ্গল। জানা যাচ্ছে, সবুজ মেরুনের শক্তি বৃদ্ধি করতে স্কটিশ স্ট্রাইকার লি এরউইন সোমবার রাতেই শহরে চলে আসছেন। যিনি গোল করতে ভীষণভাবেই পারদর্শী। গত মরশুমে তিনি খেলেছেন জর্ডনের ক্লাব আল ফয়সলিতে। পাশাপাশি স্কটল্যান্ডের জাতীয় যুব দলের প্রাক্তন ফুটবলার হলেন এরউইন। এছাড়াও স্কটিশ লিগ এবং ইংলিশ প্রিমিয়ার লিগের বহু ক্লাবে তিনি খেলেছেন। বিশ্বের একাধিক নামী ক্লাব যেমন মাদারওয়েল, লিডস ইউনাইটেড, বারি এফ সি এবং ট্র্যাক্টর এফ সি-তেও চুটিয়ে খেলেছেন তিনি। ফলে, এরউইন দলের সঙ্গে যোগ দিলে মোহনবাগানের শক্তি যে অনেকটাই বাড়বে, সেই কথা বলাই বাহুল্য (East Bengal News)।
Calcutta Football League: কলকাতা ময়দান, নষ্টালজিয়া এবং গরম ঘুগনি-প্যাটিস! ফুটবল শুধু ফুটবল নয়
এই প্রসঙ্গে এই স্কটিশ স্ট্রাইকার জানিয়েছেন, “সাফল্য এবং ঐতিহ্যের বিচারে মোহনবাগানের ধারেকাছে কেউ নেই। সদস্য-সমর্থকদের এই ক্লাবের প্রতি আবেগ, সমর্থন এবং ভালোবাসাও আমার সবুজ মেরুন জার্সি পরার অন্যতম কারণ। দলকে ট্রফি জেতানোই আমার একমাত্র লক্ষ্য।"
অন্যদিকে, কলকাতা লিগের ম্যাচে কাস্টমসকে ২-০ গোলে হারিয়ে দিল ইস্টবেঙ্গল। খেলার ৩ মিনিটে আসে প্রথম গোল। কার্যত, মাঝমাঠ থেকে একক দক্ষতায় বল নিয়ে বক্সের মধ্যে ঢুকে পড়েন দলের অধিনায়ক তন্ময় দাস এবং তাঁর থেকে বল পেয়ে গোল করেন মনোতোষ। এরপর দ্বিতীয় গোলটি আসে ৩৬ মিনিটে। লাল হলুদের হয়ে ব্যবধান বাড়ান আকাশ। দ্বিতীয়ার্ধে বেশ কিছু সুযোগ নষ্ট করে ইস্টবেঙ্গল। এই ম্যাচে জয়ের পর, ইস্টবেঙ্গলের পয়েন্ট দাঁড়াল ৯ ম্যাচে ২৩। সুপার সিক্সে পৌঁছে গেল তারা।
অতএব, ময়দানের দুই প্রধানকে নিয়েই ভালো খবর। শহরে আসছেন মোহনবাগানের নয়া বিদেশি এরউইন এবং অপরদিকে, ইস্টবেঙ্গলের কলকাতা লিগে জয়।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।