Neeraj Chopra Foundation: লক্ষ্য হল পরবর্তী প্রজন্মের কোচ তৈরি করা! ‘ইন্ডিয়ান স্কুল অফ কোচিং এক্সিলেন্স’ চালু করল নীরজ চোপড়া ফাউন্ডেশন

Published : Aug 14, 2026, 12:17 AM IST
Neeraj Chopra Foundation: লক্ষ্য হল পরবর্তী প্রজন্মের কোচ তৈরি করা! ‘ইন্ডিয়ান স্কুল অফ কোচিং এক্সিলেন্স’ চালু করল নীরজ চোপড়া ফাউন্ডেশন

সংক্ষিপ্ত

Neeraj Chopra Foundation: গোটা দেশে কোচিংয়ের উৎকর্ষ সাধনে সরকারি সংস্থা, SAI (স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া), ক্রীড়া ফেডারেশন, বিভিন্ন অ্যাসোসিয়েশন, হাই-পারফরম্যান্স সেন্টার, শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি খাতের সাথে নিবিড়ভাবে কাজ করবে তারা।

Neeraj Chopra Foundation: নীরজ চোপড়া ফাউন্ডেশন, পুল্লেলা গোপীচাঁদ (neeraj chopra foundation) এবং AISTS INDIA যৌথভাবে 'ইন্ডিয়ান স্কুল অফ কোচিং এক্সিলেন্স' (ISCE) চালু করার ঘোষণা করেছে। পরবর্তী প্রজন্মের কোচদের প্রশিক্ষণের মান পরিবর্তন এবং ভারতের ক্রীড়া পরিকাঠামোকে শক্তিশালী করার লক্ষ্যে এটি একটি অভিনব উদ্যোগ। বিশ্বমানের কোচ তৈরির লক্ষ্য নিয়ে ISCE এমন সব বহুমুখী প্রশিক্ষণ কর্মসূচি চালু করবে, যা কেবলমাত্র কৌশলগত প্রশিক্ষণের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। উচ্চ-মানের ক্রীড়া প্রতিযোগিতার ক্রমবর্ধমান চাহিদার কথা মাথায় রেখে কোচদের প্রস্তুত করতে এক্ষেত্রে শারীরিক সাক্ষরতা (physical literacy), ক্রীড়া বিজ্ঞান, ক্রীড়া শিক্ষা, প্রযুক্তি এবং পেশাগত উন্নয়নের মতো আধুনিক বিষয়গুলিকেও অন্তর্ভুক্ত করা হবে বলে জানা যাচ্ছে (neeraj chopra foundation india)।

লক্ষ্য হল পরবর্তী প্রজন্মের কোচ তৈরি করা!

আরও পড়ুনঃ Neeraj Chopra: সোনা গেল শ্রীলঙ্কার ঝুলিতে, কমনওয়েলথ গেমসে রুপো নীরজ চোপড়ার

গোটা দেশে কোচিংয়ের উৎকর্ষ সাধনে সরকারি সংস্থা, SAI (স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া), ক্রীড়া ফেডারেশন, বিভিন্ন অ্যাসোসিয়েশন, হাই-পারফরম্যান্স সেন্টার, শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি খাতের সাথে নিবিড়ভাবে কাজ করবে তারা। ISCE সম্পর্কে মন্তব্য করতে গিয়ে পদ্মভূষণ ও দ্রোণাচার্য পুরস্কারপ্রাপ্ত এবং কোচিংয়ে উৎকর্ষের জন্য IOC-র স্বীকৃতিপ্রাপ্ত পুল্লেলা গোপীচাঁদ জানান, “আমরা যে ক্রীড়া পরিকাঠামো বা ইকোসিস্টেম গড়ে তুলব, তার উপরেই নির্ভর করবে ভারতীয় ক্রীড়ার ভবিষ্যৎ। আর সেই পরিকাঠামোর কেন্দ্রবিন্দুতে রয়েছেন দেশের কোচরা। ISCE-র মাধ্যমে আমরা এমন একটি প্ল্যাটফর্ম গড়ে তোলার চেষ্টা করছি, যেখানে বিশ্বমানের সেরা পদ্ধতিগুলির সঙ্গে ভারতীয় অভিজ্ঞতার সমন্বয় ঘটবে। তার ফলে, কোচরা নিজেদের দক্ষতা ক্রমাগত বৃদ্ধি করতে, একে অপরকে সহযোগিতা করতে এবং আত্মবিশ্বাসের সঙ্গে নেতৃত্ব দিতে সক্ষম হবেন। আমরা বিশ্বাস করি, ভারতীয় ক্রীড়ার পরবর্তী অধ্যায় গঠনে এই উদ্যোগটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।"

অন্যদিকে, এই প্রোজেক্টের সূচনাকে কেন্দ্র করে ‘নীরজ চোপড়া ফাউন্ডেশন’-এর প্রতিষ্ঠাতা তথা বিশ্ব এবং অলিম্পিক জ্যাভলিন চ্যাম্পিয়ন নীরজ চোপড়া বলেন: "আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, একজন ক্রীড়াবিদের যাত্রাপথ কেবল খেলোয়াড় হিসেবেই নয়। বরং, একজন ব্যক্তি হিসেবেও তাঁর কোচের নির্দেশ এবং পরিচর্যার মাধ্যমেই গড়ে ওঠে। তাই ভারতে ক্রীড়াজগতের পরবর্তী প্রজন্মের নায়কদের গড়ে তোলার লক্ষ্যে আমাদের কোচদের জন্য বিশ্বমানের শিক্ষা, মেন্টরশিপ এবং ক্রীড়াবিজ্ঞান ও ক্রীড়াবিদদের বিকাশের ক্ষেত্রে অত্যাধুনিক জ্ঞানের সুযোগ থাকা অত্যন্ত জরুরি। ‘ইন্ডিয়ান স্কুল অফ কোচিং এক্সিলেন্স’-এর মাধ্যমে নীরজ চোপড়া ফাউন্ডেশন এমন একটি পরিবেশ গড়ে তুলতে চায়, যেখানে কোচেরা প্রতিনিয়ত শিখবেন ও নিজেদের সমৃদ্ধ করবেন এবং ক্রীড়াবিদদের পরবর্তী প্রজন্মকে তাদের পূর্ণ সম্ভাবনা বাস্তবায়নে অনুপ্রাণিত করবেন।"

আরও পড়ুনঃ Neeraj Chopra: অলিম্পিক্সের বদলা নেওয়ার সুযোগ, আর্শাদ নাদিমের মুখোমুখি নীরজ চোপড়া

‘ইন্ডিয়ান স্কুল অফ কোচিং এক্সিলেন্স’ চালু করল নীরজ চোপড়া ফাউন্ডেশন

ISCE-র প্রধান লক্ষ্য হল, কোচিংয়ের একটি শক্তিশালী ও কার্যকর কাঠামো গড়ে তোলা। যা বিশ্বমঞ্চে ভারতের দীর্ঘমেয়াদী সাফল্যকে ত্বরান্বিত ও সুসংহত করার জন্য অপরিহার্য। বিশ্বমানের ক্রীড়া-শক্তি হয়ে ওঠার পথে ভারত যখন এগিয়ে চলেছে, তখন আমাদের সাফল্য শুধুমাত্র আমাদের গড়ে তোলা চ্যাম্পিয়নদের মাধ্যমেই নয়। বরং, আমাদের তৈরি এই সামগ্রিক কাঠামোর মাধ্যমেই পরিমাপ করা হবে। ISCE-র মূল চালিকাশক্তি হল একটি বিশ্বাস। প্রত্যেক অসাধারণ ক্রীড়াবিদের একজন অসাধারণ কোচ পাওয়া উচিত এবং প্রত্যেক অসাধারণ কোচের বিশ্বমানের জ্ঞান, পরামর্শ ও সুযোগ-সুবিধা পাওয়ার অধিকার রয়েছে। এই যৌথ উদ্যোগে শামিল হওয়ার জন্য আমরা বৃহত্তর ক্রীড়া-সম্প্রদায়কে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। কোচদের এমন এক নতুন প্রজন্মকে গড়ে তোলার অসাধারণ সুযোগ ও যৌথ দায়িত্ব আমাদের রয়েছে, যারা লক্ষ লক্ষ তরুণ ভারতীয়কে দেশের জন্য গৌরব বয়ে আনতে অনুপ্রাণিত করবে। আসুন, আমরা সবাই মিলে এই লক্ষ্য পূরণ করি।"

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Virat Kohli-Rohit Sharma: 'মেসি পারলে বিরাট-রোহিত পারবে না কেন?' বিশ্বকাপ নিয়ে আশাবাদী হরভজন
Commonwealth Fencing Championship: প্রথমবার কমনওয়েলথ ফেন্সিং চ্যাম্পিয়নশিপ জয় ভারতের