ফ্লাইদুবাই বিমানে ছুরি হামলা: ভারতীয় ক্যাপ্টেন স্মিতের সঙ্গে কথা প্রধানমন্ত্রী মোদীর, সাহসের প্রশংসা

Published : Oct 02, 2026, 11:56 AM ISTUpdated : Oct 02, 2026, 12:00 PM IST
PM Narendra Modi spoke to flydubai pilot Smit Machchhar  praised the wounded captain for bravery and wished him speedy recovery

সংক্ষিপ্ত

ফ্লাইদুবাই বিমানে ছুরি হামলার ঘটনায় গুরুতর আহত ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছরের সঙ্গে ফোনে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর সাহস ও উপস্থিত বুদ্ধির প্রশংসা করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি দ্রুত সুস্থতার জন্য তাঁকে শুভেচ্ছা জানান তিনি। বৃহস্পতিবার ফ্লাইদুবাইয়ের FZ1073 বিমানে ভয়াবহ ঘটনা ঘটে।

ফ্লাইদুবাই বিমানে ছুরি হামলার ঘটনায় গুরুতর আহত ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছরের সঙ্গে ফোনে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর সাহস ও উপস্থিত বুদ্ধির প্রশংসা করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি দ্রুত সুস্থতার জন্য তাঁকে শুভেচ্ছা জানান তিনি। বৃহস্পতিবার ফ্লাইদুবাইয়ের FZ1073 বিমানে ভয়াবহ ঘটনা ঘটে। দুবাই থেকে ইজরায়েলের তেল আভিভের উদ্দেশে রওনা দেওয়া বিমানের ককপিটে সহ-পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছরের উপর ছুরি নিয়ে হামলা করেন বলে অভিযোগ। ওই হামলায় গুরুতর আহত হন ভারতীয় পাইলট।

আহত অবস্থাতেও পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন স্মিত। তাঁর উদ্যোগে ককপিটের দরজা খোলা সম্ভব হয় এবং বিমানের ভিতরে থাকা যাত্রী ও ক্রুরা হামলাকারীকে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। পরে বিমানটি সৌদি আরবের তাবুকে জরুরি অবতরণ করে। ঘটনার পর স্মিত মাচ্ছরকে প্রথমে সৌদি আরবের তাবুকের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে তাঁকে সংযুক্ত আরব আমিরশাহির আবু ধাবিতে স্থানান্তর করা হয়েছে। ভারতীয় দূতাবাস জানিয়েছে, তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল এবং তিনি সুস্থ হয়ে উঠছেন।

কথোপকথনের বিস্তারিত বিবরণ প্রকাশ করা না হলেও, সূত্র জানিয়েছে যে কথোপকথনের সময় মাচ্ছর তাঁর ব্যক্তিগত অভিজ্ঞতার কথা জানান এবং সেই ঘটনার সময় কী তাঁকে সাহস জুগিয়েছিল, তা ব্যাখ্যা করেন। এর আগে স্মিত মাচ্ছরের সাহসের প্রশংসা করে তাঁকে ‘হিরো’ বলে উল্লেখ করেছিলেন প্রধানমন্ত্রী মোদী। তাঁর বক্তব্য, গুরুতর আহত হয়েও স্মিত যে সাহস ও দৃঢ়তা দেখিয়েছেন, তাতে বহু মানুষের জীবন রক্ষা পেয়েছে এবং বড় বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে। প্রধানমন্ত্রী স্মিতের পরিবারের সঙ্গেও কথা বলেছেন এবং তাঁর স্ত্রী ও বাবা-মায়ের সঙ্গে কথা বলে সরকারের তরফে প্রয়োজনীয় সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন।

গতকাল দিল্লিতে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী মোদী বলেন, “গতকাল যে ঘটনাটি ঘটেছে, তাতে ভারতের ক্যাপ্টেন স্মিত অসাধারণ ধৈর্য, ​​উপস্থিত বুদ্ধি ও সাহসের পরিচয় দিয়েছেন; প্রকৃতপক্ষে, ইজরায়েলের প্রধানমন্ত্রী আজ যেমনটি বলেছেন, একজন ভারতীয় ৯/১১-এর মতো ট্র্যাজেডি রুখে দিয়েছেন।”

এদিকে, ঘটনার কারণ ও হামলার উদ্দেশ্য খতিয়ে দেখতে সংযুক্ত আরব আমিরশাহি বিশেষ তদন্ত শুরু করেছে। হামলার সঙ্গে কোনও সন্ত্রাসবাদী উদ্দেশ্য, পূর্বপরিকল্পনা বা বাইরের কোনও নির্দেশ জড়িত ছিল কি না, তা-ও তদন্ত করে দেখা হচ্ছে।

PREV
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Asian Games 2026: জন্মদিনে সোনা লভলিনা বোরগোহাইনের, এশিয়ান গেমসে ইতিহাস ভারতীয় বক্সারের
Rohit Sharma: সমালোচক এবং বয়সকে বুড়ো আঙুল দেখাচ্ছেন তিনি, ২০২৭ বিশ্বকাপের লক্ষ্যে ছুটছেন রোহিত