Portugal vs DR Congo World Cup 2026: বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই কঙ্গোর বিরুদ্ধে আটকে গেল পর্তুগাল, গোল করতে ব্যর্থ রোনাল্ডো

Published : Jun 18, 2026, 12:31 AM ISTUpdated : Jun 18, 2026, 12:34 AM IST
Portugal vs DR Congo World Cup 2026

সংক্ষিপ্ত

Portugal vs DR Congo World Cup 2026: বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই কঙ্গোর বিরুদ্ধে আটকে গেল পর্তুগাল, গোল করতে ব্যর্থ রোনাল্ডো। চলতি বিশ্বকাপে গ্রুপ এইচ-এর ম্যাচে ভারতীয় সময় বুধবার রাতে, হিউস্টন স্টেডিয়ামে মুখোমুখি হয় পর্তুগাল বনাম কঙ্গো। সেই ম্যাচই ১-১ গোলে ড্র হল।  

Portugal vs DR Congo World Cup 2026: চলতি বিশ্বকাপে গ্রুপ এইচ-এর ম্যাচে ভারতীয় সময় বুধবার রাতে, হিউস্টন স্টেডিয়ামে মুখোমুখি হয় পর্তুগাল বনাম কঙ্গো (Portugal vs DR Congo World Cup 2026)। সেই ম্যাচই ১-১ গোলে ড্র হল (portugal vs dr congo match)। 

এই ম্যাচের শুরুতেই ঝড় তোলে পর্তুগাল। খেলার ৬ মিনিটেই, পেদ্রো নেতোর ক্রস থেকে দুরন্ত হেডে গোল করে যান জোয়াও নেভেস। এরপর ম্যাচের ১০ মিনিটে, সুযোগ নষ্ট করে কঙ্গো। ইয়োয়ান উইসার শট বাইরে দিয়ে উড়ে চলে যায়। 

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই কঙ্গোর বিরুদ্ধে আটকে গেল পর্তুগাল

 

 

এরপর ম্যাচের ১৩ মিনিটে, ফের সুযোগ পায় তারা। কিন্তু এবার সেড্রিক বাকাম্বুর শট ব্লক হয়। পর্তুগালও চাপ বাড়ানোর চেষ্টা করতে থাকে। কিন্তু খেলার ৩২ মিনিটে, বক্সের বাইরে থেকে বাঁ পায়ের জোরালো শট নেন কঙ্গো ফরোয়ার্ড এদো কায়েম্বের। তবে অসাধারণ সেভ করেন পর্তুগিজ গোলকিপার দিয়োগো কোস্তা। 

ম্যাচের ৩৮ মিনিটে, পর্তুগালের অ্যাটাকিং মিডফিল্ডার ব্রুনো ফার্নান্দেজের শট ব্লক হয়। কিন্তু প্রথমার্ধের অতিরিক্ত সময়ে, বাজিমাৎ করে কঙ্গো। কর্নার নেন আর্থার মাসুয়াকু। তাঁর ক্রস থেকেই গোল করে যান য়োয়ান উইসার এবং খেলায় সমতা ফেরায় কঙ্গো। 

গোল করতে ব্যর্থ রোনাল্ডো

 

 

এরপর আর কোনও গোল হয়নি। প্রথমার্ধ শেষ হয় ১-১ ফলাফল নিয়েই। দ্বিতীয়ার্ধের ৬২ মিনিটে, কঙ্গো ফুটবলার স্টিভ কাপুয়াদি বক্সের মাঝখান থেকে হেড করেন। তবে তা গোলপোস্টের বাইরে চলে যায়। 

খেলার ৬৭ মিনিটে, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ডান পায়ের শট মিস হয়। এরপর ৭৩ মিনিটে, ফের মিস করেন ‘সিআর৭'। অন্যদিকে, ম্যাচের ৭৬ মিনিটে, কঙ্গোর হয়ে সেড্রিক বাকাম্বু এবং ৭৬ মিনিটে, ফ্রান্সিসকো কনসেইকাও সুযোগ নষ্ট করেন। এই ম্যাচে আর কোনও গোল হয়নি। 

শেষপর্যন্ত, পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ ড্র হয় ১-১ গোলে। অর্থাৎ, বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই কঙ্গোর বিরুদ্ধে আটকে গেল পর্তুগাল এবং গোল করতে ব্যর্থ হলেন রোনাল্ডো। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

India vs Netherlands: বিশ্বকাপে এবার নেদারল্যান্ডসকে হারিয়ে দিল ভারত! বিধ্বংসী পারফরম্যান্স টিম ইন্ডিয়ার
IND vs AFG ODI: ব্যাট হাতে শুভমান গিল এবং ঈশান কিষাণ! বল হাতে দাপট আর্শদীপ-গুরনূরের, দ্বিতীয় একদিনের ম্যাচে ১৭০ রানে বিশাল জয় ভারতের