Anvay Dravid: জাতীয় দলে সুযোগ রাহুল দ্রাবিড়ের ছোট ছেলেকে, অনূর্ধ্ব-১৯ স্কোয়াডে অন্বয় দ্রাবিড়

Published : Jun 11, 2026, 05:49 PM IST
Anvay Dravid

সংক্ষিপ্ত

Anvay Dravid: বাবার পর এবার দেশের জার্সিতে খেলবেন ছেলে। রাহুল দ্রাবিড়ের পর এবার ভারতীয় ক্রিকেটে নতুন অধ্যায় শুরু করতে চলেছেন তাঁর ছোট ছেলে অন্বয় দ্রাবিড়। ভারতের অনূর্ধ্ব-১৯ দলে সুযোগ পেলেন ১৭ বছরের এই উইকেটকিপার-ব্যাটার।

Anvay Dravid: বাবার পর এবার দেশের জার্সিতে খেলবেন ছেলে। রাহুল দ্রাবিড়ের পর এবার ভারতীয় ক্রিকেটে নতুন অধ্যায় শুরু করতে চলেছেন তাঁর ছোট ছেলে অন্বয় দ্রাবিড়। ভারতের অনূর্ধ্ব-১৯ দলে সুযোগ পেলেন ১৭ বছরের এই উইকেটকিপার-ব্যাটার। বৃহস্পতিবার বিসিসিআই (BCCI) আসন্ন শ্রীলঙ্কা সফরের জন্য ভারত অনূর্ধ্ব-১৯ দলের ঘোষণা করেছে। সেই দলে জায়গা পেয়েছেন অন্বয় ।  মিডল অর্ডার ব্যাটার হিসেবে পরিচিত অন্বয় কর্ণাটকের বয়সভিত্তিক ক্রিকেটে ধারাবাহিকভাবে ভাল পারফরম্যান্স করে আসছেন। তিনি এর আগে কর্ণাটকের অনূর্ধ্ব-১৯ দলকেও নেতৃত্ব দিয়েছেন। বিশেষ করে বিজয় মার্চেন্ট ট্রফি এবং বিসিসিআই অনূর্ধ্ব-১৯ ওয়ানডে চ্যালেঞ্জার ট্রফিতে তাঁর পারফরম্যান্স নির্বাচকদের নজর কেড়েছিল।

4 জুলাই থেকে শ্রীলঙ্কায় সিরিজ শুরু ভারতীয় জুনিয়র দলের

আগামী ৪ জুলাই থেকে শুরু হবে ভারতের এই শ্রীলঙ্কা সফর। সফরে তিনটি একদিনের ম্যাচ এবং দুটি চার দিনের ম্যাচ খেলবে ভারতীয় দল। অনভয়কে ওয়ানডে দলে দুই উইকেটকিপারের একজন হিসেবে বেছে নেওয়া হয়েছে। অন্য উইকেটকিপার হলেন রজত বাঘেল।

রাহুল দ্রাবিড়ের বড় ছেলে কর্ণাটকের হয়ে খেলছেন

উল্লেখ্য, অন্বয় টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক ও কিংবদন্তি ব্যাটার রাহুল-এর ছোট ছেলে। তাঁর বড় ভাই সমিত দ্রাবিড় (Samit Dravid) ইতিমধ্যেই কর্ণাটকের হয়ে ক্রিকেট খেলছেন। ফলে দ্রাবিড় পরিবারের আরও এক সদস্য এবার জাতীয় দলের জার্সি গায়ে চাপানোর সুযোগ পেলেন।

অনুর্ধ্ব ১৯ দলে কারা

শ্রীলঙ্কা সফরে ওয়ানডে দলের অধিনায়ক করা হয়েছে যশবর্ধন সিং চৌহানকে, সহ-অধিনায়ক লক্ষ্যা রাইচান্দানিকে। ভারতীয় দল ৩০ জুন শ্রীলঙ্কায় পৌঁছবে। ওয়ানডে ম্যাচগুলি হাম্বানটোটায় এবং চার দিনের ম্যাচগুলি গল ও কলম্বোয় হওয়ার কথা। পরবর্তী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রস্তুতির ক্ষেত্রে এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। সেই মঞ্চে নিজের প্রতিভার ছাপ রেখে বাবার পথ অনুসরণ করতে পারবেন কি না, সেদিকেই নজর থাকবে অন্বয় দ্রাবিড়ের দিকে।

PREV
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

FIFA World Cup 2026: বিশ্বকাপে মার্কিন ভিসা নিয়ে সমস্যা, দায় নেবে না ফিফা!
FIFA World Cup 2026: জিদানের ছেলে থেকে জর্ডনের মাসিহা, মেসির সামনে শুরুতে যে গোলকিপাররা