Shami 8 Wicket Haul: রঞ্জির সেমিতে ইনিংসে আট উইকেট নিয়ে নির্বাচকদের হুঙ্কার শামির, লিড পেল বাংলা

Published : Feb 17, 2026, 12:30 PM ISTUpdated : Feb 17, 2026, 01:20 PM IST
mohammed shami

সংক্ষিপ্ত

Shami 8 Wicket Haul: রঞ্জি ট্রফির সেমিফাইনালে অবিশ্বাস্য বোলিং বাংলার তারকা পেসার মহম্মদ শামির। কল্যাণী স্টেডিয়ামে জম্মু-কাশ্মীরের (Bengal vs Jammu-Kashmir) বিরুদ্ধে প্রথম ইনিংসে ৯০ রান দিয়ে ৮ উইকেট নিলেন শামি (Mohammed Shami)।

Shami 8 Wicket Haul: রঞ্জি ট্রফির সেমিফাইনালে (Ranji Trophy Semi Final) অবিশ্বাস্য বোলিং বাংলার তারকা পেসার মহম্মদ শামির। কল্যাণী স্টেডিয়ামে জম্মু-কাশ্মীরের (Bengal vs Jammu-Kashmir) বিরুদ্ধে প্রথম ইনিংসে ৯০ রান দিয়ে ৮ উইকেট নিলেন শামি (Mohammed Shami)। রঞ্জিতে এটাই শামির কেরিয়ারে সেরা বোলিং স্পেল। এর আগে রঞ্জিতে তাঁর সেরা স্পেল ছিল ৭৯ রান দিয়ে ৭ উইকেট। শামির আগুনে স্পেলে ভর করে প্রথম ইনিংসে ২৬ রানের গুরুত্বপূর্ণ লিড পেল বাংলা। এখান থেকে ম্যাচ ড্র হলে প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুবাদে রঞ্জির ফাইনালে খেলবেন অভিমন্যু ঈশ্বরণ-রা। এখনও যদি ম্য়াচে আড়াই দিনের খেলা বাকি আছে, এবং পিচ যে রকম আচরণ করছে তাতে ম্য়াচের নিষ্পত্তি হওয়ার সম্ভাবনা প্রবল। তবে শামির আগুনে আটে ভর করে বাংলার এই লিড যে অভিমন্য়ুদের মানসিক দিক থেকে অনেকটা এগিয়ে দিল তা বলাই বাহুল্য়। গতকাল শামি ৬০ রান দিয়ে ৩ উইকেট নিয়েছিলেন, এদিন ১৯ রান দিয়ে নিলেন ৫টি উইকেট। ভূ-স্বর্গের দলের ইনিংস প্রায় একা হাতেই শেষ করলেন বাংলার পেসার।

জাতীয় দলে ফেরার জোরাল দাবি শামির

৩৫ বছরের শামি শেষবার দেশের জার্সিতে খেলেছিলেন গত বছর ফেব্রুয়ারিতে (ওয়াংখেড়েতে ইংল্যান্ডের বিরুদ্ধে)। শামি প্রায় তিন বছর ধরে টেস্ট দলের বাইরে। চোট সারিয়ে ফিরে এসে বাববার ফর্মে ফেরার প্রমাণ দিলেও জাতীয় নির্বাচকরা তাঁকে ব্রাত্য রেখেছেন। কিন্তু কল্য়াণীতে বিপক্ষের ১০টি উইকেটের মধ্যে ৮টি তুলে নিয়ে শামি এবার বুঝিয়ে দিলেন, তাঁকে আর জাতীয় দলের বাইরে রাখা যাবে না। চলতি মরসুমে রঞ্জিতে ৩৬টি, সৈয়দ মুস্তাক আলি টি-২০-তে ১৬টি ও বিজয় হাজারে ট্রফি (ওয়ানডে)-তে ১৫টি উইকেট নিয়েছেন শামি। তার মানে চলতি মরসুমে ঘরোয়া ক্রিকেটে মোট ৬৭টি উইকেট নিয়ে ফেলেছেন বাংলার তারকা পেসার।

প্রথম ইনিংসে লিড বাংলার

এদিন, ২৩১ রানে ৮ উইকেট হারিয়েছিল জম্মু-কাশ্মীর। বাংলার রানের থেকে তখনও পরশ ডোগরার দল ৯৭ রানে পিছিয়ে। কিন্তু সেখান থেকে নবম উইকেটে আকিব নবি ও যুধবীর সিং দারুণ পার্টনারশিপ করে দলকে গুরুত্বপূর্ণ প্রথম ইনিংসের লিড এনে দিচ্ছিলেন। কিন্তু তখনই শামির আগুন দেখা যায়। প্রথম যুধবীর (৩৩), তারপর শেষে আকিব (৪২)-কে বোল্ড করে শামি বাংলাকে গুরত্বপূর্ণ লিড এনে দেন। বাংলার ইনিংসের বাকি দুটি উইকেট নেন মুকেশ কুমার (২/৭৮)। লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে নেমে শুরুতেই সুদীপ চ্যাটার্জির (০)-র উইকেট হারায় বাংলা। সুদীপকে এলবি করেন জম্মু-কাশ্মীরের তারকা পেসার আকিব নবি। ১ রানে উইকেট অবস্থায় ক্রিজে নেমেছেন স্বপ্নের ফর্মে থাকা সুদীপ ঘরামি।

PREV
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Yuvraj Samra Century: কানাডার ১৯ বছরের যুবরাজ সিংয়ের অবিশ্বাস্য সেঞ্চুরি, টি২০ বিশ্বকাপে কনিষ্ঠতম সেঞ্চুরিয়ান হলেন সামরা
India vs Pakistan: করমর্দনের অপেক্ষায় ছিলেন পাকিস্তানিরা, পাত্তাই দিল না ভারতীয় দল, ভাইরাল ভিডিও