Ronaldo Goal: রোনাল্ডোর গোলে আবার জয়, সৌদি লিগে অপ্রতিরোধ্য আল নাসের

Published : Aug 29, 2026, 02:02 PM IST
Ronaldo Goal: রোনাল্ডোর গোলে আবার জয়, সৌদি লিগে অপ্রতিরোধ্য আল নাসের

সংক্ষিপ্ত

Ronaldo Goal: ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর জয়সূচক গোলে আল তাউনকে ২-১ ব্যবধানে হারাল আল নাসের। এই নিয়ে টানা চার ম্যাচে জয় পেয়ে সৌদি প্রো লিগের শীর্ষে নিজেদের জায়গা ধরে রাখল তারা। ম্যাচে এক গোলে পিছিয়ে পরেও দুরন্ত প্রত্যাবর্তন করে দলটি।

Ronaldo Goal: ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর জয়সূচক গোলে ভর করে আল নাসের  আবার জিতল। শুক্রবার, আল তাউনকে ২-১ গোলে হারিয়ে সৌদি প্রো লিগে (SPL) নিজেদের জয়ের ধারা বজায় রাখল তারা। ৪১ বছর বয়সী পর্তুগালের এই ফরোয়ার্ড পুরো ম্যাচটি খেলেন। এই নিয়ে টানা চতুর্থ ম্যাচে জিতে লিগ টেবিলের শীর্ষে নিজেদের জায়গা পাকা করল আল নাসের (Ronaldo Goal)।

Ronaldo Retirement: কোচ হওয়ার কোনও ইচ্ছে নেই! অবসরের ইঙ্গিত দিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো?

পিছিয়ে পড়েও দুরন্ত জয়

ম্যাচের শুরুতেই ১১ মিনিটে, মহম্মদ বাসাম আল হুরায়েজির গোলে আল তাউন এগিয়ে যায়। এর ফলে আল নাসের বেশ চাপের মুখে পড়ে। তবে, প্রথমার্ধের অতিরিক্ত সময়ের পঞ্চম মিনিটে স্যামু কস্তার গোলে সমতা ফেরায় আল নাসের। বিরতিতে ম্যাচের স্কোর ছিল ১-১। দ্বিতীয়ার্ধের শুরুতেই পাঁচ মিনিটের মাথায় রোনাল্ডো আল নাসেরকে এগিয়ে দেন। জোয়াও ফেলিক্স বাঁ দিক থেকে একটি দারুণ মুভ তৈরি করেন। তার কাটব্যাক থেকে বল পান মোহামেদ সিমাকান। বক্সের বাইরে থেকে সিমাকানের গোলমুখী শটটি রোনাল্ডো মাত্র ছয় গজ দূর থেকে আলতো টোকায় জালে ঠেলে দেন। এটি পর্তুগাল মহাতারকার কেরিয়ারের ৯৭৮তম গোল। রিপ্লেতে দেখা যায়, রোনাল্ডো শটটি না নিলেও সিমাকানের শটটি গোলের দিকেই যাচ্ছিল, যা দেখে সিমাকান নিজেও কিছুটা অবাক হন।

Ronaldo Marriage: বিশেষ চুক্তিতে বিয়ে করেছেন রোনাল্ডো-জর্জিনা, বিচ্ছেদ হলে প্রতি মাসে কোটি টাকা পাবেন 'সিআর৭'-এর স্ত্রী?

এই জয়ের আগে মঙ্গলবার আল ইত্তিফাকের বিরুদ্ধেও নাটকীয়ভাবে জিতেছিল আল নাসের। সেদিন ২-০ গোলে পিছিয়ে থেকে শেষ ১৬ মিনিটে তিনটি গোল করে ৩-২ ব্যবধানে জেতে তারা। ওই ম্যাচে রোনাল্ডোকে পরিবর্ত হিসেবে তুলে নেওয়া হলেও, আল তাউনের বিরুদ্ধে পুরো ৯০ মিনিট মাঠে ছিলেন তিনি। এই জয়ের ফলে আল নাসের তাদের খেলা চারটি ম্যাচের চারটিতেই জিতল।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

National Sports Day: খেলাকে জীবনের অঙ্গ করুন, জাতীয় ক্রীড়া দিবসে যুবকদের বার্তা কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মাণ্ডব্যর
Ajker Bangla News Live: Red Fort Blast - ১১ জনের বিরুদ্ধে সাড়ে ৭ হাজার পাতার চার্জশিট, ষড়যন্ত্রে ডাক্তাররাও!