SA vs AUS 2nd Test: প্রোটিয়া পেসে বিধ্বস্ত অস্ট্রেলিয়া, ৯৯ রানে অল আউট! গকেবেরহা টেস্টে ফলো-অন

Published : Oct 21, 2026, 06:55 PM IST
Steve Smith

সংক্ষিপ্ত

SA vs AUS 2nd Test: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে মাত্র ৯৯ রানেই অল আউট হল অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার করা ৪২৫ রানের জবাবে,প্যাট কামিন্সের দলের ব্যাটিং লাইন-আপ তাসের ঘরের মতো ভেঙে পড়ল।

SA vs AUS 2nd Test: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে মাত্র ৯৯ রানেই অল আউট হল অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার করা ৪২৫ রানের জবাবে,প্যাট কামিন্সের দলের ব্যাটিং লাইন-আপ তাসের ঘরের মতো ভেঙে পড়ল। টেস্টের চতুর্থ দিনে প্রোটিয়া পেসার মার্কো জেনসেনের আগুন স্পেলে ঝলসে গিয়ে ক্যাঙারু বাহিনীর ইনিংস শেষ হল মাত্র ৪২ ওভারে। গেবারহা টেস্টে অস্ট্রেলিয়া এখন ম্যাচ বাঁচাতে ফলো অন হজম করে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছে।

ফলো-অন হজম করে লড়ছে অজিরা

সিরিজে সমতায় ফিরতে হল দক্ষিণ আফ্রিকার চাই আর ৯টি উইকেট। দ্বিতীয় ইনিংসে ইতিমধ্যেই একটি উইকেট হারিয়েছে অজিরা। এদিন ৩৩ রান দিয়ে ৫টি উইকেট নিলেন জেনসেন, কাগিসো রাবাদা ও উইয়ান মুলদার ২টি করে উইকেট নেন। অস্ট্রেলিয়ার পক্ষে সর্বোচ্চ রান স্টিভ স্মিথ (২৮)-এর। ট্রাভিস হেড (১৪), মার্নাস লাবুশানে (১৪), ম্যাট রানশ (১২), আলেক্স কারি (০), বিউ ওয়েবস্টার (১৩) পুরোপুরি ব্যর্থ হন। অস্ট্রেলিয়ার শেষ ৬টি উইকেটের পতন হয় ৩৪ রানের মধ্যে।

ব্যাটে-বলে অবিশ্বাস্য জেনসেন

ফলো অনের লজ্জা হজম করে খেলতে নেমে দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার স্কোর ১ উইকেটে ৫০ রান। প্রথম ইনিংসে অজিরা পিছিয়ে ছিল ৩২৬ রানে। প্রসঙ্গত, দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসে ১৭৯ রানের অবিশ্বাস্য ইনিংস খেলেন অধিনায়ক তেম্বা বাভুমা। আট নম্বরে নেমে ৮৫ রানের দুরন্ত ইনিংস খেলেন মার্কো জেনসেন। ৯ নম্বরে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকার সিমোন হারমের করেন ৮২ রান। অষ্টম উইকেটে দক্ষিণ আফ্রিকা যোগ করে ১৮৩ রান।

বৃষ্টিতে ভেস্তে যায় ৫টি সেশন

বৃষ্টিবিঘ্নিত এই টেস্টের প্রথম দুটি দিন মিলিয়ে মাত্র ৪৩ ওভার খেলা হয়। অনেকে ধরে নিয়েছিলেন, এতটা সময় নষ্ট হওয়ায় ম্যাচ ড্র হতে পারে। একটা সময় ৯৭ রানে ৫ উইকেট হারিয়ে একেবারে চাপে ছিল। সেখান থেকে বাভুমা, জেনসেনদের অবিশ্বাস্য ইনিংস, আর প্রোটিয়া পেসারদের দুরন্ত স্পেল আচমকা ম্যাচের পরিস্থিতি পুরো ঘুরিয়ে দিল। প্রসঙ্গত, চলতি সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়া ২১৪ রানে হারায় দক্ষিণ আফ্রিকাকে। তিন টেস্টের সিরিজে অস্ট্রেলিয়া ১-০ এগিয়ে রয়েছে।

PREV
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Kabaddi: আমেদাবাদে প্রথম কমনওয়েলথ কবাডি চ্যাম্পিয়নশিপ, আসছে না পাকিস্তান
India vs New Zealand: ক্রাইস্টচার্চে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি সিরিজ, এগিয়ে কারা?