Sheetal Devi Wins Gold দুটো হাতই নেই, পায়ের জোরে তীর ছুড়ে বিশ্ব তিরন্দাজি প্যারা সিরিজে সোনা শীতল দেবীর

Published : Sep 09, 2026, 07:37 PM IST
Sheetal Devi

সংক্ষিপ্ত

Sheetal Devi Wins Gold: বিশ্ব তিরন্দাজির মঞ্চে ভারতের জয়পতাকা উড়িয়ে আবার ইতিহাসের পাতায় নিজের নাম সোনার অক্ষরে লিখে নিলেন শীতল দেবী। তৃতীয় বারে চেষ্টায় বিশ্ব প্যারা তিরন্দাজিতে সোনা জিতলেন দুটো হাত না থাকা, শুধু পায়ের জোরে তির ছোড়া শীতল।

Sheetal Devi Wins Gold: বিশ্ব তিরন্দাজির মঞ্চে ভারতের জয়পতাকা উড়িয়ে আবার ইতিহাসের পাতায় নিজের নাম সোনার অক্ষরে লিখে নিলেন শীতল দেবী। তৃতীয় বারের চেষ্টায় বিশ্ব প্যারা তিরন্দাজিতে সোনা জিতলেন দুটো হাত না থাকা, শুধু পায়ের জোরে তীর ছোড়া শীতল। আমেদাবাদে আয়োজিত বিশ্ব তিরন্দাজি প্যারা সিরিজে (World Archery Para Series title) রুদ্ধশ্বাস এক ফাইনাল ম্যাচে কাজাকাস্তানের আইজাদা সেইদানকে হারিয়ে সোনা জিতলেন এই বিশ্বচ্যাম্পিয়ন তিরন্দাজ। এই জয়ের সঙ্গে সঙ্গে নিজের কেরিয়ারের ঝুলিতে ক্যারিয়ারের প্রথম 'ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ' খেতাবটি যুক্ত করলেন তিনি।

ঘরের মাঠে সোনা

ঘরের মাঠে আমেদাবাদের গ্যালারি তখন টানটান উত্তেজনায় ফুটছে। সোনা জয়ের এই লড়াইয়ে শুরু থেকেই একে অপরকে টেক্কা দিচ্ছিলেন ভারতের শীতল দেবী এবং কাজাখস্তানের আইজাদা সেইদান। নির্ধারিত পর্বের শেষে দুই খেলোয়াড়ই সমানে সমানে লড়াই চালিয়ে ১৪৪-১৪৪ পয়েন্টে টাই করেন। খেলা গড়ায় নার্ভ-র‍্যাকিং শুট-অফে। চাপের মুখে নিজের শীতল মানসিকতা ও নিশানা বজায় রেখে শুট-অফে নিখুঁত ১০ পয়েন্ট অর্জন করেন ভারতীয় এই তারকা। অন্যদিকে, কাজাখস্তানের প্রতিপক্ষ পান ৯ পয়েন্ট। ফলে ১৪৪ (১০) – ১৪৪ (৯) ব্যবধানে ম্যাচ জিতে সোনা নিশ্চিত করেন শীতল।

দেখুন ভিডিও

কী করে শারীরিক প্রতিবন্ধকতার শিকার

শীতল দেবী কোনো দুর্ঘটনা বা রোগের কারণে শারীরিক প্রতিবন্ধকতার শিকার হননি; তিনি 'ফোকোমেলিয়া' (Phocomelia) নামের একটি অত্যন্ত বিরল জন্মগত শারীরিক পরিস্থিতি নিয়ে জন্মগ্রহণ করেছেন। এই বিরল পরিস্থিতির কারণে জন্ম থেকেই তাঁর দুটি হাত পূর্ণাঙ্গভাবে গঠিত হয়নি। তবে হাতের অনুপস্থিতি সত্ত্বেও অসাধারণ আত্মবিশ্বাস ও দৃঢ় মানসিক জোরে পা এবং থুতনির সাহায্যে ধনুকে তির যোজনা করার এক অনন্য কৌশল আয়ত্ত করেন তিনি। এই অসামান্য প্রতিভার জোরেই মাত্র ১৭ বছর বয়সে বিশ্বের অন্যতম সেরা প্যারা-তিরন্দাজ হিসেবে বিশ্বমঞ্চে ভারতের মুখ উজ্জ্বল করে চলছেন তিনি।

দেখুন ভিডিও

গুরুত্বপূর্ণ জয়

ভারতের প্যারা-স্পোর্টসের ইতিহাসে এই জয় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্মরণীয় মুহূর্ত। শুট-অফের এই জয় আবারও প্রমাণ করল কেন শীতল দেবীকে বর্তমান আন্তর্জাতিক তিরন্দাজির সেরা প্রতিভাদের একজন বলে গণ্য করা হয়। তীব্র মানসিক চাপ কাটিয়ে কীভাবে লক্ষ্যে স্থির থাকতে হয়, আমেদাবাদের মঞ্চে তার আরও এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন তিনি। এই প্রথম ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ খেতাব জয় করে ভারতীয় তিরন্দাজির সাফল্যকে এক নতুন উচ্চতায় পৌঁছে দিলেন ভারতীয় এই প্যারা-আর্চার।

PREV
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Nagoya Floods: এশিয়ান গেমসের আগে জলের তলায় জাপানের নাগোয়া, নিরাপদে উদ্ধার ৪০০ অ্যাথলিট
Cafu: উত্তরবঙ্গে ফুটবলের উন্নতিতে সাহায্য, ২ ক্লাবের সূচনা করলেন ব্রাজিলের কিংবদন্তি কাফু