জ্যাংড়া জাগৃতি সংঘে কোরিয়ান মার্শাল আর্ট হাপকিডো-র টেকনিক্যাল সেমিনার

জ্যাংড়া জাগৃতি সংঘে কোরিয়ান মার্শাল আর্ট হাপকিডো-র টেকনিক্যাল সেমিনার

Published : Mar 26, 2023, 02:27 PM IST

শনিবার হয়ে গেল কোরিয়ান মার্শাল আর্ট হাপকিডোর টেকনিক্যাল সেমিনার। বাগুইআটির কাছে জ্যাংড়া জাগৃতি সংঘে আয়োজন করা হয় এই সেমিনার। শনিবার এই সেমিনারে ছিলেন হাপকিডো ফেডারেশন অফ ইন্ডিয়ার সভাপতি প্রেমজিৎ সেন।

শনিবার হয়ে গেল কোরিয়ান মার্শাল আর্ট হাপকিডোর টেকনিক্যাল সেমিনার। বাগুইআটির কাছে জ্যাংড়া জাগৃতি সংঘে আয়োজন করা হয় এই সেমিনার। শনিবার এই সেমিনারে ছিলেন হাপকিডো ফেডারেশন অফ ইন্ডিয়ার সভাপতি প্রেমজিৎ সেন। এই সেমিনার পরিচালনা করেন হাপকিডো ফেডারেশনের জাতীয় কোচ মাস্টার ইন্দ্রনীল দাস। মার্শাল আর্টের অত্যন্ত কঠিন ধরন হল হাপকিডো। প্রতিপক্ষকে আঘাত করা, উল্টে দেওয়া, তুলে ফেলা, শরীরের নির্দিষ্ট অংশে চাপ দেওয়া, তলপেটে আঘাত করা, অ্যাকুপ্রেসারের মতো বিষয়গুলি থাকে এই মার্শাল আর্টে। ফলে যাঁরা হাপকিডোর সঙ্গে যুক্ত, তাঁদের কঠোর পরিশ্রম করতে হয়। সম্প্রতি যাঁরা ব্ল্যাক বেল্ট পেয়েছেন তাঁরা এই সেমিনার থেকে ব্ল্যাক বেল্ট সার্টিফিকেট পান। সম্প্রতি ব্ল্যাক বেল্ট পাওয়া মার্শাল আর্ট শিক্ষার্থী ও জাতীয় স্তরের প্রতিযোগিতায় পুরস্কার প্রাপকদের সংবর্ধনা জানানো হয়। প্রত্যেকের কঠোর পরিশ্রম, নিষ্ঠা ও সাফল্যের প্রশংসা করা হয়।

13:14IND vs PAK: ভারতের দাপটে লণ্ডভণ্ড পাকিস্তান! মাঝপথেই মাঠ ছেড়ে পালাল পাকিস্তানিরা! দেখুন
06:08IND vs PAK: পাকিস্তান বধের নায়ক ঈশান! ছেলের ৪০ বলে ৭৭ রানের ইনিংসে গর্বিত বাবা-মা, কী বললেন কোচ?
08:25IND vs PAK: লজ্জার হার বাবরদের! ভারতের ১৭৫ রান তাড়া করতে গিয়ে খড়কুটোর মতো উড়ে গেল পাকিস্তান
07:33IND vs PAK: কলম্বোয় পাকিস্তানকে কচুকাটা করল ভারত! ম্যাচ জিতে সুপার এইটে ঈশানরা
09:00Messi Chaos : কেউ বললেন চোর! টিকিট কেটেও মেসিকে দেখতে না পেয়ে তাণ্ডব যুবভারতীতে, কটাক্ষ সুকান্তর
06:23Messi Kolkata : এটাই মেসি ম্যাজিক! হনিমুনে না গিয়ে মেসিকে দেখতে লাইনে দাঁড়িয়ে গৃহবধূ!
08:54Messi Kolkata : অবশেষে অপেক্ষার অবসান! 'সিটি অফ জয়'-এ পা রাখলেন বিশ্বজয়ী লিওনেল মেসি
03:37পর পর তিনবার, দুবাইতে পাকিস্তানের বিসর্জন, কী বলছেন পাকিস্তানিরা? দেখুন
05:19দুবাইয়ের মাঠে যেন 'অপারেশন সিঁদুর!' পাকিস্তানকে উড়িয়ে এশিয়ার সেরা ভারত
03:50IND vs Ban : এশিয়া কাপের ফাইনালে ভারত, অভিষেক শর্মার সাফল্যে খুশি তাঁর মা ও দিদি