'যথেষ্ট হয়েছে আর না...' সানিয়া মির্জার পোস্ট ঘিরে নতুন করে উস্কে দিল সোয়েবের সঙ্গে বিচ্ছেদের জল্পনা

Published : Oct 19, 2023, 10:17 AM ISTUpdated : Oct 19, 2023, 10:26 AM IST
Sania-Mirza-cryptic-post-amid-divorce-humours

সংক্ষিপ্ত

টেনিস তারকার ইনস্টাগ্রাম পোস্ট ঘিরে নতুন করে প্রশ্ন জাগিয়েছে নেটিজেনদের মনে। তবে কি এবার সত্যি সত্যিই আলাদা হচ্ছেন শোয়েব-সানিয়া?

নিজেদের সম্পর্কের টানাপোড়েনের কারণে মাঝে মাঝেই সংবাদ শিরোনামে এসেছেন টেনিস তারকা সানিয়া মির্জা ও পাকিস্তানি ক্রিকেটর শোয়েব মালিকের নাম। মাঝে কিছুদিন ডিভোর্সের গুঞ্জন ধামাচাপা পড়ে গিয়েছিল। কিন্তু সম্প্রতি সানিয়া মির্জার একটি পোস্ট ঘিরেই আবার নতুন করে শুরু হয়েছে জল্পনা। টেনিস তারকার ইনস্টাগ্রাম পোস্ট ঘিরে নতুন করে প্রশ্ন জাগিয়েছে নেটিজেনদের মনে। তবে কি এবার সত্যি সত্যিই আলাদা হচ্ছেন শোয়েব-সানিয়া?

দীর্ঘদিন ধরেই স্বামী শোয়েবের সঙ্গে মনোমালিন্যের কথা শোনা গিয়েছিল। জানা যাচ্ছে পড়শি দেশের এক অভিনেত্রীর সঙ্গেও নাম জড়িয়েছে শোয়েবের। বর্তমানে সানিয়া ও শোয়েব আলাদা আলাদা থাকেন বলেও জানা গিয়েছে। তবে সম্পর্কের বিষয় মুখ খুলতে রাজি হয়নি দু'জনের কেউই। তবে এমনও গুঞ্জন শোনা যাচ্ছে যে শুধু কিছু কনট্র্যাক্টের কারণে নাকি অফিসিয়াল ডিভোর্সটা পারছেন না নিতে।

কী লিখেছেন সানিয়া?

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দিয়েছেন টেনিস তারকা সানিয়া মির্জা। সেখানে বিচ্ছেদের ইঙ্গিত দিয়েছেন তিনি। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে তিনি লিখেছেন, 'আমি যদি তোমার সঙ্গে যোগাযোগ করি, তার মানে আমি তোমার কেয়ার করি। আর আমি যদি চুপ থাকি, তার মানে আমি আর নেই।' এই ইঙ্গিত শোয়েবের দিকে বলেই মনে করছেন নেটিজেনরা। তবে কি এবার সত্যিই আলাদা হতে পারে 'বির-জারা' জুঁটি?

PREV
Sports News in Bangali (খেলাধূলোর খবর বাংলায়): Latest Sports News Highlights and Live Updates in Bengali ay Asianet News Bangla.
click me!

Recommended Stories

IPL 2027 Auction: ডিসেম্বরে আইপিএল ২০২৭ নিলাম, শহরের নাম জানিয়ে দিলেন বিসিসিআই সচিব
Asian Games 2026: উশুর ফাইনালে পৌঁছলেন, এশিয়ান গেমসে পদক নিশ্চিত রোশিবীনা দেবীর