চুনী গোস্বামীর নামাঙ্কিত গেট উদ্বোধন, সুনীল গাভাসকরের মুখে জয় মোহনবাগান

চুনী গোস্বামীর নামাঙ্কিত গেট উদ্বোধন, সুনীল গাভাসকরের মুখে জয় মোহনবাগান

Published : Apr 15, 2023, 05:11 PM IST

নববর্ষের সকালে সুনীল গাভাসকর-ময় হয়ে থাকল মোহনবাগান। প্রয়াত চুনী গোস্বামী নামাঙ্কিত গেট উদ্বোধন করলেন ভারতীয় ক্রিকেটের লিটল মাস্টার। তিনি চুনী গোস্বামীকে ভারতীয় ফুটবলের ডন ব্র্যাডম্যান বলে অভিহিত করলেন।

নববর্ষের সকালে সুনীল গাভাসকর-ময় হয়ে থাকল মোহনবাগান। প্রয়াত চুনী গোস্বামী নামাঙ্কিত গেট উদ্বোধন করলেন ভারতীয় ক্রিকেটের লিটল মাস্টার। চুনী গোস্বামী ফুটবলের পাশাপাশি ক্রিকেটও খেলতেন। সেই স্মৃতিচারণা করলেন গাভাসকর। রঞ্জি ট্রফি ফাইনালে তৎকালীন বম্বে দলের বিরুদ্ধে অসাধারণ লড়াই করেওএ অল্পের জন্য শতরান পাননি চুনী গোস্বামী। স্লিপে থাকা গাভাসকরও ক্যাচ নিয়ে তাঁকে আউট করেন। সে কথাও এদিন উল্লেখ করলেন লিটল মাস্টার। তিনি চুনী গোস্বামীকে ভারতীয় ফুটবলের ডন ব্র্যাডম্যান বলে অভিহিত করলেন। মঞ্চে ছিলেন চুনী গোস্বামীর স্ত্রী, মোহনবাগান সভাপতি স্বপন সাধন বসু, সচিব দেবাশিস দত্ত, রাজ্যের দুই মন্ত্রী অরূপ বিশ্বাস ও বাবুল সুপ্রিয়। জয় মোহনবাগান বলে সমর্থকদের খুশি করে দিলেন গাভাসকর। গান গাইলেন বাবুল। সবমিলিয়ে পয়লা বৈশাখের সকালে বাগানের শোভা অনেকগুণ বেড়ে গেল।

13:14IND vs PAK: ভারতের দাপটে লণ্ডভণ্ড পাকিস্তান! মাঝপথেই মাঠ ছেড়ে পালাল পাকিস্তানিরা! দেখুন
06:08IND vs PAK: পাকিস্তান বধের নায়ক ঈশান! ছেলের ৪০ বলে ৭৭ রানের ইনিংসে গর্বিত বাবা-মা, কী বললেন কোচ?
08:25IND vs PAK: লজ্জার হার বাবরদের! ভারতের ১৭৫ রান তাড়া করতে গিয়ে খড়কুটোর মতো উড়ে গেল পাকিস্তান
07:33IND vs PAK: কলম্বোয় পাকিস্তানকে কচুকাটা করল ভারত! ম্যাচ জিতে সুপার এইটে ঈশানরা
09:00Messi Chaos : কেউ বললেন চোর! টিকিট কেটেও মেসিকে দেখতে না পেয়ে তাণ্ডব যুবভারতীতে, কটাক্ষ সুকান্তর
06:23Messi Kolkata : এটাই মেসি ম্যাজিক! হনিমুনে না গিয়ে মেসিকে দেখতে লাইনে দাঁড়িয়ে গৃহবধূ!
08:54Messi Kolkata : অবশেষে অপেক্ষার অবসান! 'সিটি অফ জয়'-এ পা রাখলেন বিশ্বজয়ী লিওনেল মেসি
03:37পর পর তিনবার, দুবাইতে পাকিস্তানের বিসর্জন, কী বলছেন পাকিস্তানিরা? দেখুন
05:19দুবাইয়ের মাঠে যেন 'অপারেশন সিঁদুর!' পাকিস্তানকে উড়িয়ে এশিয়ার সেরা ভারত
03:50IND vs Ban : এশিয়া কাপের ফাইনালে ভারত, অভিষেক শর্মার সাফল্যে খুশি তাঁর মা ও দিদি