World Cup Final 2026: বিশ্বকাপ ফাইনালের আগে নিউইয়র্কে ভয়াবহ হড়পা বান, রাস্তায় হাঁটু জল

Published : Jul 19, 2026, 05:28 PM IST
New York City Flood

সংক্ষিপ্ত

World Cup Final 2026: বিশ্বকাপ ফাইনালের আগে প্রকৃতির খেল। মেসি-ইয়ামালদের মেগা ফাইনালের মাত্র কয়েক ঘণ্টা আগে ভয়াবহ হড়পা বানে বিপর্যস্ত হয়ে পড়েছে নিউইয়র্ক ও নিউ জার্সির বিস্তীর্ণ এলাকা। টানা ভারী বৃষ্টির জেরে একাধিক রাস্তায় জল জমে গিয়েছে।

World Cup Final 2026: বিশ্বকাপ ফাইনালের আগে প্রকৃতির খেল। মেসি-ইয়ামালদের মেগা ফাইনালের মাত্র কয়েক ঘণ্টা আগে ভয়াবহ হড়পা বানে বিপর্যস্ত হয়ে পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ও নিউ জার্সির বিস্তীর্ণ এলাকা। টানা ভারী বৃষ্টির জেরে একাধিক রাস্তায় জল জমে গিয়েছে, বহু এলাকা প্লাবিত হয়েছে এবং স্বাভাবিক জনজীবন মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। ভারতীয় সময় রাত সাড়ে ১২টা থেকে শুরু হবে আর্জেন্টিনা বনাম স্পেনের ফাইনাল ম্য়াচ। ফাইনালের ঘণ্টা দেড়েক আগে নিউ ইয়র্কের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে হবে জমকালো সমাপ্তি অনুষ্ঠান। কিন্তু তার আগে হড়পা বানে নিউ ইয়র্কের স্বাভাবিক জনজীবন পুরোপুরি বিপর্যস্ত। ফাইনাল দেখতে আসা বহু বিদেশি পর্যটক বেশ সমস্যায় পড়েছেন।

বেশ কিছু জায়গায় বন্ধ যান চলাচল, একের পর উড়ান বাতিল

শনিবার প্রবল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিতে নিউইয়র্ক সিটি কার্যত জলমগ্ন হয়ে পড়ে। টানা মুষলধারে বৃষ্টির জেরে শহরের পাঁচটি বরোতেই হড়পা বানের পরিস্থিতি তৈরি হয়। কোথাও কোথাও ঘণ্টায় ২ ইঞ্চিরও বেশি বৃষ্টি হওয়ায় অল্প সময়ের মধ্যেই রাস্তা, হাইওয়ে এবং সাবওয়ে স্টেশন জলে ডুবে যায়। সবচেয়ে বড় প্রভাব পড়েছে যাতায়াত ব্যবস্থায়। নিউইয়র্ক শহরের বহু রাস্তা জলের তলায় চলে গিয়েছে। নিউ জার্সিরও একাধিক এলাকা দ্রুত জলমগ্ন হয়ে পড়েছে। ফলে বিভিন্ন মহাসড়কে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। তীব্র যানজটের পাশাপাশি বহু রাস্তা সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে প্রশাসন। হড়পা বানের জেরে বিমান, ট্রেন ও বাস পরিষেবাও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। নিউইয়র্ক-নিউ জার্সি অঞ্চলের বিমানবন্দরগুলিতে একাধিক উড়ান বিলম্বিত হয়েছে। অনেক ট্রেন ও বাস নির্ধারিত সময়ের অনেক পরে চলছে, আবার কিছু পরিষেবা বাতিলও করা হয়েছে। ফলে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি পর্যটকরাও সমস্যায় পড়েছেন।

দেখুূন ভিডিও

 

 

ফাইনালের প্রস্তুতিতে প্রভাব

এদিকে, এই চরম আবহাওয়ার প্রভাব পড়েছে বিশ্বকাপ ফাইনালের প্রস্তুতিতেও। স্পেন ও আর্জেন্টিনার বহুল প্রতীক্ষিত ফাইনাল ম্যাচকে ঘিরে দুই দলের যাতায়াত, অনুশীলন এবং শেষ মুহূর্তের প্রস্তুতিতে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের নির্ধারিত সময়ে ভেন্যুতে পৌঁছানো নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে। শেষ মুহূর্তের টিম মিটিং বা অনুশীলনের সূচিতেও পরিবর্তন আসতে পারে বলে মনে করা হচ্ছে।

দেখুন ভিডিও

 

 

সমস্যায় ফুটবল ভক্ত, পর্যটকরা

বিশ্বকাপ ফাইনাল দেখতে আসা হাজার হাজার সমর্থকও যাতায়াত সমস্যার মুখে পড়েছেন। আয়োজকরা গোটা পরিস্থিতির উপর কড়া নজর রাখছেন এবং প্রয়োজনে বিকল্প পরিকল্পনা কার্যকর করার প্রস্তুতিও রাখা হয়েছে। তবে সব প্রতিকূলতার মধ্যেও স্পেন বনাম আর্জেন্টিনার ঐতিহাসিক বিশ্বকাপ ফাইনাল নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও প্রাকৃতিক দুর্যোগের এই অপ্রত্যাশিত পরিস্থিতি ফুটবলের সবচেয়ে বড় মঞ্চের আগে নতুন করে চ্যালেঞ্জ তৈরি করেছে।

PREV
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

World Cup Final: তাহলে কি হারবে আর্জেন্টিনা? ১৫ লক্ষ মার্কিন ডলার বাজি ধরেছেন ড্রেক, ফের চর্চায় 'ড্রেক কার্স'
FIFA World Cup Final: "মেসিকে আটকানো অসম্ভব, ভয় না পেয়ে খেলো", স্পেনকে সতর্ক করলেন ইনিয়েস্তা