Airtel Postpaid Vir Das Kolkata: কলকাতায় বীর দাসের শো! উপভোগ করতে পারবেন এয়ারটেল পোস্টপেইড অ্যাডভান্টেজ ক্লাব গ্রাহকরা?

Published : Sep 25, 2026, 11:54 AM IST
Airtel Postpaid Vir Das Kolkata

সংক্ষিপ্ত

Airtel Postpaid Vir Das Kolkata: এয়ারটেলের সঙ্গে বীর দাসের ‘সাউন্ডস অফ ইন্ডিয়া ট্যুরের' এই পার্টনারশিপ নির্বাচিত পোস্টপেইড গ্রাহকদের ক্ষেত্রে তাদের মোবাইল প্ল্যানের নিয়মিত সুবিধার বাইরে গিয়ে লাইভ বিনোদনের সুযোগ করে দিচ্ছে (Airtel Postpaid Vir Das Kolkata)। যা এয়ারটেল গ্রাহকদের জন্য একটি অন্যরকমের অভিজ্ঞতা তৈরি করছে।

Airtel Postpaid Vir Das Kolkata: এয়ারটেলের নয়া উদ্যোগ। পোস্টপেইড অ্যাডভান্টেজ ক্লাবের মাধ্যমে তাদের পোস্টপেইড গ্রাহকদের জন্য আরও একটি এক্সক্লিউসিভ বিনোদনের অভিজ্ঞতা নিয়ে আসছে এয়ারটেল। যোগ্য এয়ারটেল পোস্টপেইড গ্রাহকরা ২০২৬ সালের ২৭শে সেপ্টেম্বর, কলকাতার ধনধান্য অডিটোরিয়ামে বীর দাসের ‘সাউন্ডস অফ ইন্ডিয়া লাইভ' কনসার্ট উপভোগ করার সুযোগ পেতে পারেন। কারণ, এয়ারটেলের সঙ্গে বীর দাসের ‘সাউন্ডস অফ ইন্ডিয়া ট্যুরের' এই পার্টনারশিপ নির্বাচিত পোস্টপেইড গ্রাহকদের ক্ষেত্রে তাদের মোবাইল প্ল্যানের নিয়মিত সুবিধার বাইরে গিয়ে লাইভ বিনোদনের সুযোগ করে দিচ্ছে (Airtel Postpaid Vir Das Kolkata)। যা এয়ারটেল গ্রাহকদের জন্য একটি অন্যরকমের অভিজ্ঞতা তৈরি করছে। কলকাতায় মোট ২৫ জন লাকি উইনার বিনামূল্যে এই শো লাইভ দেখার সুযোগ পাবেন। এছাড়া ঐ ভেন্যুতে থাকা পাঁচজন নির্বাচিত গ্রাহক বীর দাসের সঙ্গে একটি এক্সক্লিউসিভ মিট অ্যান্ড গ্রিটে অংশ নেওয়ার সুযোগ পাবেন (Airtel Postpaid vs Prepaid)।

কলকাতায় বীর দাসের কনসার্ট!

আগ্রহী গ্রাহকরা এয়ারটেল অ্যাপের মাধ্যমে রেজিস্টার করে প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। যোগ্য এয়ারটেল পোস্টপেইড গ্রাহকরা অ্যাপটি খুলে এয়ারটেল পোস্টপেইড অ্যাডভান্টেজ ক্লাব বিভাগ অথবা বীর দাসের ‘সাউন্ডস অফ ইন্ডিয়া' শো-এর ক্যাম্পেইন ব্যানারটি খুঁজে নিতে পারেন। গ্রাহকরা অফারটি রেজিস্টার করে সবার আগে রেজিস্টার সম্পন্ন করতে অ্যাপে থাকা নির্দেশাবলী অনুসরণ করতে পারবেন। এয়ারটেল পোস্টপেইড অ্যাডভান্টেজ ক্লাবের মাধ্যমে সংস্থাটি নির্বাচিত গ্রাহকদের বিনোদন, লাইভ ইভেন্ট এবং অন্যান্য কিউরেটেড অভিজ্ঞতা প্রদান করে থাকে। বীর দাসের ‘সাউন্ডস অফ ইন্ডিয়া' ট্যুরের সঙ্গে এই অংশীদারিত্ব তেমনই আরেকটি উদ্যোগ, যা এয়ারটেলের পোস্টপেইড গ্রাহকদের জন্য একটি ভিন্নধর্মী অভিজ্ঞতা তৈরি করছে এবং ব্র্যান্ডটির সঙ্গে তাদের সম্পৃক্ততা আরও জোরদার করছে।

উপভোগ করতে পারবেন এয়ারটেল পোস্টপেইড অ্যাডভান্টেজ ক্লাব গ্রাহকরা?

কলকাতার শো-তে যোগ দিতে আগ্রহী যোগ্য গ্রাহকরা রেজিস্ট্রেশনের সময়সীমা এবং প্রযোজ্য নিয়ম ও শর্তাবলী জানতে এয়ারটেল অ্যাপ চেক করতে পারেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

boAt Smart Ring: জ্বর, হার্ট রেট, SpO2 মাপবে বোটের এই নতুন স্মার্ট রিং? বাজারে এল বোট স্মার্ট রিং
২২ হাজারের OnePlus N6-এর পর এবার N6 Lite! ৬.৭৫ ইঞ্চি ১২০Hz ডিসপ্লে, ৫০MP ক্যামেরা ট্রিক সহ লঞ্চ হল সস্তায়